Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
৩ দফা দাবিতে এবার রংপুর বিভাগেও তেল উত্তোলন-পরিবহন বন্ধের ঘোষণা

বাংলাদেশ

বগুড়া প্রতিনিধি
17 July, 2023, 08:20 pm
Last modified: 17 July, 2023, 08:28 pm

Related News

  • জ্বালানির দাম বাড়লেও ২০২৪-২৫ অর্থবছরে বিপিসির লাভ ২,০৫০ কোটি টাকা: সিপিডি
  • সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান কাজ পেতে এক্সনমবিলকে দরপত্রে অংশ নিতে হবে: জ্বালানি প্রতিমন্ত্রী
  • ১ আগস্ট থেকে জ্বালানী তেল উত্তোলন-পরিবহন বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের
  • আগস্টে দুই পণ্য আমদানিতেই ব্যয় কমেছে প্রায় ১ বিলিয়ন ডলার 
  • ভারতে পাচারের শঙ্কায় জ্বালানী তেলের দাম বাড়ানো হয়েছে: নসরুল হামিদ 

৩ দফা দাবিতে এবার রংপুর বিভাগেও তেল উত্তোলন-পরিবহন বন্ধের ঘোষণা

বিদ্যুতের দাম এবং লাইসেন্স ফি, ট্যাংক-লরির যন্ত্রাংশের মূল্য ও কর্মচারীদের বেতন বাড়ছে বলে গত কয়েক বছর ধরে ব্যবসায়ীরা তেল বিক্রয় কমিশনে প্রতি লিটারে ১.৬ টাকা বৃদ্ধি করে সাড়ে ৭ শতাংশ কমিশনের দাবি জানিয়ে আসছেন।
বগুড়া প্রতিনিধি
17 July, 2023, 08:20 pm
Last modified: 17 July, 2023, 08:28 pm

তিন দফা দাবিতে এবার রংপুর বিভাগেও অনির্দিষ্টকালের জন্য জ্বালানি তেল উত্তোলন ও পরিবহনে বিরত থাকার ঘোষণা দিয়েছে রংপুর বিভাগের পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।

সোমবার (১৭ জুলাই) দুপুরে রংপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তফা সোহরাব টিটু।

এর আগে তিন দফা দাবিতে গত ১৫ জুলাই বগুড়ায় এক সংবাদ সম্মেলন করে একই সংগঠনের রাজশাহী বিভাগের ব্যবসায়ীরা আগামী ১ আগস্ট থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ করার ঘোষণা দিয়েছিলেন।

ব্যবসায়ীদের দাবি তিনটি হলো: জ্বালানি তেল পরিবহনকারী ট্যাংক-লরির ইকোনমিক লাইফ ৫০ বছর করা, জ্বালানি তেল বিক্রয়ের ওপর প্রচলিত কমিশন কমপক্ষে সাড়ে ৭ শতাংশ বৃদ্ধি, এবং কমিশনের বিষয়টি প্রতিশ্রুতি মোতাবেক সুস্পষ্ট গেজেটে প্রকাশ করা।

মোস্তফা সোহরাব টিটু বলেন, 'জ্বালানি তেল বিক্রয়ের ওপর কমিশন বৃদ্ধির দাবি জ্বালানি ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এবং জ্বালানি মন্ত্রণালয় একাধিকবার প্রতিশ্রুতি দিলেও তা এখনো বাস্তবায়ন করা হয়নি। তাই আন্দোলন করা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই।'

'বিদ্যুতের দাম এবং লাইসেন্স ফি, ট্যাংক-লরির যন্ত্রাংশের মূল্য ও কর্মচারীদের বেতন বাড়ছে বলে গত কয়েক বছর ধরে আমরা জ্বালানি তেল বিক্রয় কমিশনে প্রতি লিটারে ১.৬ টাকা বৃদ্ধি করে সাড়ে ৭ শতাংশ কমিশনের দাবি জানিয়ে আসছি,' বলেন তিনি।

'তেলের দাম দ্বিগুণ হলেও ডিলার ও এজেন্টদের কমিশন একই হারে রয়ে গেছে। দাম বৃদ্ধির কারণে জ্বালানি তেল বিক্রির পরিমাণ প্রায় অর্ধেক হয়ে গেছে। কিন্তু ডিলার ও এজেন্টদেরকে তেল কিনতে দ্বিগুণ বিনিয়োগ করতে হয়,' বলেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক।

তিনি অটো গ্যাস স্টেশন (এলপিজি) এবং পেট্রোল-অকটেন ব্যবসায়ীদের প্রাপ্ত কমিশনের মধ্যে অসঙ্গতির কথাও তুলে ধরেন। এলপিজি স্টেশনগুলো প্রতি লিটার ৪৬ টাকায় বিক্রির জন্য আট টাকা (১৭ শতাংশ) কমিশন পায়, যেখানে পেট্রোল-অকটেন ব্যবসায়ীরা প্রতি লিটার ১৩০ টাকায় বিক্রির জন্য চার টাকা বা ৩ শতাংশ কমিশন পান।

মোস্তফা সোহরাব টিটু বলেন, যদি বাস, ট্রাক এবং কাভার্ড ভ্যানকে ২৫ বছরের ইকোনমিক লাইফ দেওয়া হয়, তবে ট্যাংকার সহজেই ৫০ বছরের ইকোনমিক লাইফ পাওয়ার যোগ্য হতে পারে — কারণ সেগুলো সপ্তাহে মাত্র তিনবার জ্বালানি পরিবহন করে।

Related Topics

টপ নিউজ

জ্বালানী তেল উত্তোলন / জ্বালানী তেল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার
  • ছবি: সংগৃহীত
    গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    ১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন
  • টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
    টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

Related News

  • জ্বালানির দাম বাড়লেও ২০২৪-২৫ অর্থবছরে বিপিসির লাভ ২,০৫০ কোটি টাকা: সিপিডি
  • সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান কাজ পেতে এক্সনমবিলকে দরপত্রে অংশ নিতে হবে: জ্বালানি প্রতিমন্ত্রী
  • ১ আগস্ট থেকে জ্বালানী তেল উত্তোলন-পরিবহন বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের
  • আগস্টে দুই পণ্য আমদানিতেই ব্যয় কমেছে প্রায় ১ বিলিয়ন ডলার 
  • ভারতে পাচারের শঙ্কায় জ্বালানী তেলের দাম বাড়ানো হয়েছে: নসরুল হামিদ 

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের

3
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান

4
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন

5
টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
বাংলাদেশ

টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net