Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 30, 2026
মারুফা-রাবেয়া জাদুতে ওয়ানডেতে ভারতের সঙ্গে প্রথম জয় বাংলাদেশের

খেলা

টিবিএস রিপোর্ট
16 July, 2023, 05:35 pm
Last modified: 16 July, 2023, 06:31 pm

Related News

  • স্কটল্যান্ডকে হারিয়ে সুপার সিক্সে বাংলাদেশ
  • দক্ষিণ আফ্রিকা সফরে মেয়েদের দল ঘোষণা
  • নাহিদার স্পিন জাদুতে পাকিস্তানকে হারিয়ে সিরিজ শুরু বাংলাদেশের
  • দুই ম্যাচ নিষেধাজ্ঞাসহ আরও যে শাস্তি পেলেন হারমানপ্রিত
  • দুই ম্যাচ নিষিদ্ধ হতে যাচ্ছেন হারমানপ্রিত

মারুফা-রাবেয়া জাদুতে ওয়ানডেতে ভারতের সঙ্গে প্রথম জয় বাংলাদেশের

ঘরের মাঠে ভারতের বিপক্ষে এটিই ছিলো বাংলাদেশের প্রথম ওয়ানডে ম্যাচ। সে ম্যাচেই ঐতিহাসিক জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। ভারতের বিপক্ষে খেলা ছয় ওয়ানডেতে এটিই বাংলাদেশের মেয়েদের প্রথম জয়। 
টিবিএস রিপোর্ট
16 July, 2023, 05:35 pm
Last modified: 16 July, 2023, 06:31 pm
ভারতকে প্রথমবারের মতো হারালেন বাংলাদেশের মেয়েরা। ছবি: সংগৃহীত

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে ভারতকে ৪০ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। 

বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি ৫০ ওভার থেকে নেমে আসে ৪৪ ওভারে। রাবেয়া খাতুন আর মারুফা আক্তারের অসাধারণ বোলিং পারফরম্যান্স বাংলাদেশের মেয়েদের এই ঐতিহাসিক জয় এনে দেয়। 

ঘরের মাঠে ভারতের বিপক্ষে এটিই ছিলো বাংলাদেশের প্রথম ওয়ানডে ম্যাচ। সে ম্যাচেই ঐতিহাসিক জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। ভারতের বিপক্ষে খেলা ছয় ওয়ানডেতে এটিই বাংলাদেশের মেয়েদের প্রথম জয়। 

মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতকে ১৫৪ রানের লক্ষ্য দেয় বাংলাদেশের মেয়েরা। আবহাওয়ার পূর্বাভাসে ছিল বৃষ্টির শঙ্কা। সকাল থেকে মিরপুরের আকাশে ছিল মেঘের আনাগোনাও। 

ইনিংসের ১৬ তম ওভারে বৃষ্টি নামলে ১ ঘণ্টার বেশি সময় অপেক্ষা করার পর খেলা আবারও শুরু হয়, তবে ডিএল মেথডে ম্যাচের পরিধি ৬ ওভার কমিয়ে নির্ধারিত হয় ৪৪ ওভারে।

৪৩ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ১৫২ রান। বৃষ্টি আইনে ভারতের লক্ষ্য ১ রান বেড়ে হয় ১৫৩ রান। শরীর খারাপ থাকায় ব্যাটিংয়ে নামতে পারেননি স্বর্ণা আক্তার। 

ভারতের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিপক্ষে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ছাড়া কেউ সেভাবে লড়তে পারেননি। ৬৪ বলে ৩৯ রান করেন বাংলাদেশের অধিনায়ক। পরে সুলতানা খাতুনের ১৬, রাবেয়া খানের ১০ ও ফাহিমা খাতুনের ১২ রানের ইনিংসের সৌজন্যে দেড়শো পার করে বাংলাদেশ। 

অভিষেক ওয়ানডে ম্যাচে দারুণ বোলিং করেছেন ভারতের পেসার আমানজত কৌর। ৯ ওভারে ৩১ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। দেবিকা বৈদ্য তুলে নেন দুই উইকেট।

১৫৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মারুফা আক্তার-রাবেয়া খানদের বোলিং তোপে পড়ে ভারতের ব্যাটিং লাইনআপ। ৬১ রানে তুলতেই সফরকারীরা হারায় ৫ উইকেট। 

ষষ্ঠ উইকেটে আমানজত কৌর ও দীপ্তি জুটি বড় করা চেষ্টা করেন। ১৫ রানে আমানজতকে ফিরিয়ে ৩০ রানের জুটি ভেঙে দেন মারুফা। এরপর সেভাবে আর কেউ উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি। ৩৫.৫ ওভারে ১১৩ রানে গুটিয়ে যায় ভারত।

৭ ওভারে ২৯ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন মারুফা। ওয়ানডেতে এটাই তার ক্যারিয়ার সেরা বোলিং ফিগার, বাংলাদেশের কোনো পেসারেরই ওয়ানডেতে সেরা বোলিং ফিগারের রেকর্ড এটি। স্পিনার রাবেয়া নেন ৩ উইকেট। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ নারী ক্রিকেট / বাংলাদেশ নারী ক্রিকেট দল-ভারত নারী ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল
  • ছবি: সংগৃহীত
    চট্টগ্রাম-৪ আসনে বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, প্রকাশ করা যাবে না নির্বাচনী ফল 
  • জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
    দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না
  • ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    গ্রাহকদের জন্যে ইন্টারনেটের দাম কমাতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান
  • সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
    অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আগামীকাল নতুন মুদ্রানীতি ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের, নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রাখার সম্ভাবনা

Related News

  • স্কটল্যান্ডকে হারিয়ে সুপার সিক্সে বাংলাদেশ
  • দক্ষিণ আফ্রিকা সফরে মেয়েদের দল ঘোষণা
  • নাহিদার স্পিন জাদুতে পাকিস্তানকে হারিয়ে সিরিজ শুরু বাংলাদেশের
  • দুই ম্যাচ নিষেধাজ্ঞাসহ আরও যে শাস্তি পেলেন হারমানপ্রিত
  • দুই ম্যাচ নিষিদ্ধ হতে যাচ্ছেন হারমানপ্রিত

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রাম-৪ আসনে বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, প্রকাশ করা যাবে না নির্বাচনী ফল 

3
জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
অর্থনীতি

দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না

4
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

গ্রাহকদের জন্যে ইন্টারনেটের দাম কমাতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান

5
সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আগামীকাল নতুন মুদ্রানীতি ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের, নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রাখার সম্ভাবনা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net