Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
স্কটল্যান্ডকে হারিয়ে সুপার সিক্সে বাংলাদেশ

খেলা

টিবিএস রিপোর্ট
22 January, 2025, 01:35 pm
Last modified: 22 January, 2025, 01:40 pm

Related News

  • ইরানের বিশ্বকাপের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো 
  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • সরাসরি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ
  • ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ক্রিকেটের ক্ষতি ৫০০ মিলিয়ন ডলার
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড

স্কটল্যান্ডকে হারিয়ে সুপার সিক্সে বাংলাদেশ

তিন ম্যাচে দুই জয়ে চার পয়েন্ট নিয়ে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সে উঠে গেল বাংলাদেশ। এই পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি।
টিবিএস রিপোর্ট
22 January, 2025, 01:35 pm
Last modified: 22 January, 2025, 01:40 pm

দারুণ জয়ে বিশ্বকাপ মিশন শুরু করলেও পরের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারে সুপার সিক্সের পথ কঠিন হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের। পথ একটাই খোলা ছিল, সেটা স্কটল্যান্ডকে হারানো। এমন ম্যাচে ব্যাট হাতে বড় সংগ্রহ গড়তে না পারলেও বল হাতে দাপট দেখালো বাংলাদেশের মেয়েরা। ঠিক পথে থাকা স্কটিশদের হঠাৎ-ই দিক ভুলিয়ে দিয়ে অসাধারণ এক জয় তুলে নিলো বাংলাদেশ। 

বুধবার মালয়েশিয়ার বাঙ্গিতে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ১৭ রানে হারিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচে দুই জয়ে চার পয়েন্ট নিয়ে সুপার সিক্সে উঠলো তারা। এই পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি। সুপার সিক্স নিশ্চিত করা অস্ট্রেলিয়া তালিকার শীর্ষে, আরও একটি ম্যাচ আছে তাদের। আসর থেকে বিদায় নিলো স্কটল্যান্ড ও নেপাল। 

টস  হেরে আগে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। অধিনায়ক ‍সুমাইয়া আক্তার, আফিয়া আসিমা, জুয়াইরিয়া ফেরদৌস ও ফাহমিদা ছয়ার ব্যাটে ৯ উইকেটে ১২০ রান তোলে বাংলাদেশ। এই চার জনের বাইরে তাদের আর কেউ দুই অঙ্কের রান করতে পারেননি। 

জবাবে তাড়ায় পিপ্পা স্প্রাউল, অধিনায়ক নিয়াম মুইরের লড়াইয়ের পরও ৮ উইকেটে ১০৩ রানে থামে স্কটল্যান্ড। ম্যাচসেরা আনিসা আক্তার সোবার বাধাতেই শেষ দিকে সুবিধা করতে পারেনি স্কটিশরা, শেষ ৩৪ রানে ৬ উইকেট তুলে নিয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ। 

লক্ষ্য তাড়ায় স্কটল্যান্ডের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন পিপ্পা। দারুণ ব্যাটিং করা স্কটিশ টপ অর্ডার এই ব্যাটার ৪১ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৪৩ রান করেন। এমা ওয়ালসিংহাম ১১ ও নিয়াম ২২ রান করেন। ১০ জনের মধ্যে কেবল এই তিনজনই দুই অঙ্কের রান করতে পেরেছেন। ম্যাচসেরা সোবা ৪ ওভারে ২৫ রানে ৪টি উইকেট নেন। একটি করে উইকেট পান নিশিতা আক্তার নিশি ও হাবিবা ইসলাম। 

এর আগে ব্যাটিং করা বাংলাদেশকে শেষ দিকে পথ দেখান সুমাইয়া, মূলত তার ব্যাটেই ১২০ রানে পৌঁছায় দল। বাংলাদেশ অধিনায়ক ৩৬ বলে ২টি চারে অপরাজিত ২৮ রান করেন। ফাহোমিদা ১৪, জুয়াইরিয়া ২০ ও আফিয়া ২১ রান করেন। স্কটল্যান্ডে নায়মা ও মেইজি ২টি করে উইকেট নেন। একটি করে উইকেট পান ফন্টেনলা, অ্যামি ও কৃষ্টি।

Related Topics

টপ নিউজ

নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ / বাংলাদেশ নারী ক্রিকেট / নারী ক্রিকেট দল / বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
    চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

Related News

  • ইরানের বিশ্বকাপের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো 
  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • সরাসরি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ
  • ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ক্রিকেটের ক্ষতি ৫০০ মিলিয়ন ডলার
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

3
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

4
চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর

5
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net