Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 26, 2026
কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রার লেনদেন মে মাসে সর্বকালের সর্বোচ্চে

অর্থনীতি

শাখাওয়াত প্রিন্স
13 July, 2023, 11:35 am
Last modified: 13 July, 2023, 11:44 am

Related News

  • অফশোর ব্যাংকিং ইউনিটের বৈদেশিক মুদ্রায় তহবিল ব্যবস্থাপনা সহজ করল বাংলাদেশ ব্যাংক
  • বৈদেশিক মুদ্রা আইনের মামলা: আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠন ২১ জুন
  • বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৩.১৮ বিলিয়ন ডলারে
  • ছয় মাসে বাংলাদেশ ব্যাংকের ডলার সংগ্রহ ৩ বিলিয়ন ছাড়াল
  • বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়াল ২৭.৩৪ বিলিয়ন ডলার

কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রার লেনদেন মে মাসে সর্বকালের সর্বোচ্চে

ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির মধ্যে বিদেশ ভ্রমণ ও চিকিৎসার খরচ বেড়ে যাওয়ায় কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রার লেনদেন বৃদ্ধি পেয়েছে
শাখাওয়াত প্রিন্স
13 July, 2023, 11:35 am
Last modified: 13 July, 2023, 11:44 am

কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রার লেনদেন চলতি বছরের মে মাসে সর্বকালের সর্বোচ্চ ৬৬০ কোটি টাকায় পৌঁছেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি।

ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির মধ্যে বিদেশ ভ্রমণ ও চিকিৎসার খরচ বেড়ে যাওয়ায় কার্ডের মাধ্যমে এই লেনদেন বৃদ্ধি পেয়েছে। 

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২২ সালের মে মাসে এ ধরনের লেনদেন হয়েছিল ৩৫৮ কোটি টাকা।

দেশে ডলার সংকটের কারণে ভ্রমণকারীরা বিদেশে কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রার লেনদেনেকে বেশি সুবিধাজনক বলে মনে করছেন। এতে কার্ডের ব্যবহার বেড়েছে।

২০২২-২৩ অর্থবছরের জুলাই-মে পর্যন্ত কার্ডভিত্তিক বৈদেশিক মুদ্রার লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৬,৩৪৯ কোটি টাকা, যা আগের বছরে ছিল ২,৫৪৬ কোটি টাকা।

ব্যাংকাররা বলছেন, বিদেশ ভ্রমণকালে মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রা ব্যবহার করে থাকেন।

কার্ড ব্যবহারের মাধ্যমে বৈদেশিক মুদ্রার লেনদেন ভ্রমণকারীদের জন্য তুলনামূলক সুবিধাজনক। কারণ এতে নগদ অর্থ বহনের ঝামেলা এড়ানো যায়। 

পাশাপাশি দেশের ব্যাংক ও এক্সচেঞ্জ হাউজগুলোতে ডলারের ঘাটতি চলছে। ফলে ভ্রমণকারীরা বিদেশে খরচ মেটাতে কার্ডের ব্যবহার বাড়িয়েছেন।

অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের মহাসচিব আবদুস সালাম আরেফ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "রোজার ঈদের আগে ওমরার যাত্রী ছিল অনেক। তারা বিদেশে গিয়ে কার্ডের মাধ্যমে খরচ করেছেন, যার কারণে লেনদেন বেড়েছে।" 

তিনি আরও বলেন, "সধারণত মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত ট্রাভেল হয়ে থাকে বেশি, কারণ এই সময়ে স্কুল-কলেজ বন্ধ থাকে। বর্তমানে ভারত, মালেয়েশিয়া ও দুবাইয়ের যাত্রী অনেক।"

বাংলাদেশ ব্যাংকের এক কর্কমর্তা বলেন, বিশ্ববাজারে মূল্যস্ফীতি অনেক বেড়েছে, যার কারণে ভ্রমণ ও চিকিৎসা খরচ আগের তুলনায় প্রায় দ্বিগুণ হয়ে গেছে। 

তিনি বলেন, "এক বছরে আগে সৌদিতে যে খাবার ১৫ ডলারে খেয়েছি, সেটি এ বছর ৩০ ডলার লেগেছে, যার কারণে লেনেদেনের পরিমাণটাও বেড়ে গেছে।"

ভিসা বা মাস্টারকার্ডের মতো আন্তর্জাতিক পেমেন্ট নেটওয়ার্ক দ্বারা ইস্যুকৃত কার্ডগুলো সারাবিশ্বে ব্যাপকভাবে গৃহীত ও জনপ্রিয়।

ভ্রমণকারীরা মূলত বিমান ভাড়া, ভ্রমণ খরচ, হোটেল বুকিংসহ কেনাকাটার খরচ মেটাতে এ ধরনের কার্ড ব্যবহার করে থাকেন।

বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, প্রত্যেক কার্ডধারী ব্যক্তিগত এনটাইটেলমেন্ট হিসেবে বছরে ১২,০০০ ডলার পর্যন্ত খরচ করতে পারেন।

তবে ব্যাংকাররা বলছেন, কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রার লেনদেন বৃদ্ধি দেশের মুদ্রা বাজারে চাপ সৃষ্টি করছে।

৯ জুলাই দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারে নেমে এসেছে, যা ২০২১ সালের আগস্টে ছিল রেকর্ড ৪৮.৬ বিলিয়ন ডলার।

আমদানি বিল পরিশোধের চাপে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ক্রমাগত কমে এসেছে।

যদিও এই চাপ কিছুটা কমিয়ে আনতে ২০২৩ অর্থবছরে বাংলাদেশ ব্যাংক সাড়ে ১৩ বিলিয়নেরও বেশি ডলার দেশের আর্থিক ব্যবস্থায় ছেড়েছে। 

২০২৩ অর্থবছরের প্রথম ১১ মাসে, দেশের আমদানি বিল পরিশোধের পরিমাণ ৬৪.৭৬ বিলিয়ন ডলার এবং বাণিজ্য ঘাটতি দাঁড়ায় ১৭.১৬ বিলিয়ন ডলারে। সম্প্রতি দেশে ডলারের আন্তঃব্যাংক হার (এক্সচেঞ্জ রেট) ১০৯ টাকায় দাঁড়িয়েছে।

এদিকে, চলতি ২০২৩ সালের মে মাসে কার্ডের মাধ্যমে স্থানীয় মুদ্রার লেনদেন এপ্রিলের তুলনায় ৫,২৬৪ কোটি টাকা বা ১১ শতাংশ কমেছে। এই সময়ে স্থানীয় মুদ্রায় লেনদেন হয়েছে ৪২,১২১ কোটি টাকা, যা আগের মাস এপ্রিলে ছিল ৪৭,৩৮৫ কোটি টাকা।

এ বিষয়ে ব্যাংকাররা বলছেন, মে মাস রোজার ঈদের পরের মাস ও কোরবানি ঈদের আগের মাস হওয়ায় এই সময়ে গ্রাহকদের লেনদেন কম হয়েছে। 
 

Related Topics

টপ নিউজ

কার্ডে লেনদেন / ফরেন কার্ড / বৈদেশিক মুদ্রা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও
  • ফুডনেভারকামস নিজেকে একটি 'ডোপামিন কিচেন' বলে দাবি করে। ছবি: পুরভাংশ পারমার
    টাকা না দিয়েই কেনাকাটার রোমাঞ্চ, ভারতে জনপ্রিয় হচ্ছে ‘ডোপামিন সাইট’
  • চট্টগ্রামের কর্ণফুলী ও কুমিল্লা ইপিজেডের চার কারখানায় তৈরি হচ্ছে বিশ্বখ্যাত ব্র্যান্ডের সেফটি ও ফাংশনাল জুতা। খনি, ভারী শিল্প, নির্মাণকাজ, নৌযান, পর্বতারোহণ ও সামরিক অভিযানে ব্যবহৃত এসব জুতা রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপসহ বিভিন্ন দেশে। ছবি:মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    যুদ্ধ-অভিযান থেকে পর্বতারোহণ: বিশ্বের সর্বত্র শ্রমিকদের সুরক্ষা দিচ্ছে বাংলাদেশে তৈরি সেফটি জুতা
  • ছবি: নিউ ইয়র্ক টাইমস
    জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী কেন সানগ্লাস পরলেন?
  • অনন্ত আম্বানি (বাঁয়ে) ও মুকেশ আম্বানি। ছবি: সংগৃহীত
    বিতর্কিত চিড়িয়াখানা চালানো আম্বানির ছেলেকে অধ্যাপক বানাল ব্রিটেনের বিশ্ববিদ্যালয়; সমালোচনা
  • বেসরকারি খাতে চাকরির সংকট: সরকারি ১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ
    বেসরকারি খাতে চাকরির সংকট: সরকারি ১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ

Related News

  • অফশোর ব্যাংকিং ইউনিটের বৈদেশিক মুদ্রায় তহবিল ব্যবস্থাপনা সহজ করল বাংলাদেশ ব্যাংক
  • বৈদেশিক মুদ্রা আইনের মামলা: আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠন ২১ জুন
  • বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৩.১৮ বিলিয়ন ডলারে
  • ছয় মাসে বাংলাদেশ ব্যাংকের ডলার সংগ্রহ ৩ বিলিয়ন ছাড়াল
  • বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়াল ২৭.৩৪ বিলিয়ন ডলার

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও

2
ফুডনেভারকামস নিজেকে একটি 'ডোপামিন কিচেন' বলে দাবি করে। ছবি: পুরভাংশ পারমার
ফিচার

টাকা না দিয়েই কেনাকাটার রোমাঞ্চ, ভারতে জনপ্রিয় হচ্ছে ‘ডোপামিন সাইট’

3
চট্টগ্রামের কর্ণফুলী ও কুমিল্লা ইপিজেডের চার কারখানায় তৈরি হচ্ছে বিশ্বখ্যাত ব্র্যান্ডের সেফটি ও ফাংশনাল জুতা। খনি, ভারী শিল্প, নির্মাণকাজ, নৌযান, পর্বতারোহণ ও সামরিক অভিযানে ব্যবহৃত এসব জুতা রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপসহ বিভিন্ন দেশে। ছবি:মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
অর্থনীতি

যুদ্ধ-অভিযান থেকে পর্বতারোহণ: বিশ্বের সর্বত্র শ্রমিকদের সুরক্ষা দিচ্ছে বাংলাদেশে তৈরি সেফটি জুতা

4
ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী কেন সানগ্লাস পরলেন?

5
অনন্ত আম্বানি (বাঁয়ে) ও মুকেশ আম্বানি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিতর্কিত চিড়িয়াখানা চালানো আম্বানির ছেলেকে অধ্যাপক বানাল ব্রিটেনের বিশ্ববিদ্যালয়; সমালোচনা

6
বেসরকারি খাতে চাকরির সংকট: সরকারি ১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ
অর্থনীতি

বেসরকারি খাতে চাকরির সংকট: সরকারি ১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net