Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 10, 2026
তিব্বতে ৩৩৫ ফুট উচ্চতার এশিয়ার সবচেয়ে উঁচু গাছের সন্ধান!

আন্তর্জাতিক

ইন্ডিপেন্ডেন্ট
11 July, 2023, 10:40 am
Last modified: 11 July, 2023, 11:11 am

Related News

  • নিউইয়র্কে জাতিসংঘ কার্যালয়ের সামনে গায়ে আগুন দিয়ে তিব্বতি ব্যক্তির আত্মহত্যা
  • ‘আমাদের সবচেয়ে বড় বন্ধু’: গাছকে জীবন্ত সত্তার স্বীকৃতি দিল কানাডার শহর, দিল আইনি অধিকার
  • গাছের শরীরে জোনাকির ডিএনএ: বিদ্যুৎ ছাড়াই প্রকৃতিকে আলোকিত করতে বিজ্ঞানীদের অভিনব উদ্যোগ
  • দেশি গাছে বাংলাদেশ সাজাই, বন্যপ্রাণীর আবাস বাঁচাই
  • রেইনফরেস্ট কি এখন জলবায়ু পরিবর্তনের সমাধান, নাকি উল্টো বিপদের কারণ?

তিব্বতে ৩৩৫ ফুট উচ্চতার এশিয়ার সবচেয়ে উঁচু গাছের সন্ধান!

এর আগে এশিয়ার সবচেয়ে উঁচু গাছের খোঁজ পাওয়া গিয়েছিল মালয়েশিয়ার সাবাহ এলাকার সংরক্ষিত ডানাম ভ্যালিতে। ইয়োলো মিরানটি প্রজাতির ঐ গাছটির উচ্চতা প্রায় ৩৩১ ফুট।  
ইন্ডিপেন্ডেন্ট
11 July, 2023, 10:40 am
Last modified: 11 July, 2023, 11:11 am
ছবি: ইন্ডিপেন্ডেন্ট

তিব্বতে প্রায় ৩৩৫ ফুট উচ্চতার একটি সাইপ্রেস গাছের সন্ধান মিলেছে। উচ্চতার দিক থেকে গাছটি এশিয়ার সবচেয়ে উঁচু এবং বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ উঁচু গাছ।  

চাইনিজ একাডেমী সাইন্সেসের গবেষকেরা জানান, গত মে মাসে তিব্বতের নাইংচি শহরের বম কাউন্টির বনাঞ্চলে গাছটিকে খুঁজে পাওয়া গিয়েছে। ব্যাসের দিক থেকে গাছটি ৯.২ ফুট।  

এর আগে এশিয়ার সবচেয়ে উঁচু গাছের খোঁজ পাওয়া গিয়েছিল মালয়েশিয়ার সাবাহ এলাকার সংরক্ষিত ডানাম ভ্যালিতে। ইয়োলো মিরানটি প্রজাতির ঐ গাছটির উচ্চতা প্রায় ৩৩১ ফুট।  

অন্যদিকে নতুন খোঁজ পাওয়া গাছটি ঠিক কোন প্রজাতির সেটা নিশ্চিত হওয়া যায়নি। তবে চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমগুলোর মতে, গাছটি হিমালয়ান সাইপ্রেস কিংবা তিব্বত সাইপ্রেস প্রজাতির হতে পারে।

এশিয়ায় উচ্চতম গাছের সন্ধানে বিজ্ঞানীরা বেশ কয়েক বছর ধরেই কাজ করে যাচ্ছে। এতে করে তিব্বতে পাওয়া যেতে থাকে একের পর এক উঁচু গাছ; তৈরি হতে থাকে নতুন নতুন সব রেকর্ড। 

গত বছরের এপ্রিলে পিকিং বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা তিব্বতের মেডগ কাউট্রি অঞ্চলে একটি গাছের সন্ধান পায়। প্রায় ২৫২ ফুট উচ্চতার এ গাছটিকে তখন চীনের সবচেয়ে উঁচু গাছ হিসেবে অভিহিত করা হয়েছিল। 

কিন্তু ২৫২ ফুটের এ রেকর্ডটি খুব বেশিদিন স্থায়ী হয়নি। বরং চলতি বছরেই তিব্বতের জায়ু কাউনট্রিতে ২৭৪ ফুট উচ্চতার আরও একটি গাছের খোঁজ পাওয়া যায়। 

কিন্তু সম্প্রতি ৩৩৫ ফুট উচ্চতার গাছটির খোঁজ পাওয়ার পর রেকর্ড আর চীনের গণ্ডির মধ্যে আবদ্ধ থাকেনি। বরং এটি এশিয়ার সবচেয়ে উঁচু গাছ হিসেবে রেকর্ড তৈরি করেছে। 

নানা সময়ে চীনে পাওয়া উঁচু এ গাছগুলোর মধ্যে একটি মিল রয়েছে। সবগুলো গাছই তিব্বতের নাইংচি অঞ্চলে অবস্থিত। এ অঞ্চলটি বাস্তুতান্ত্রিকভাবে বেশ গুরুত্বপূর্ণ হওয়ায় সংরক্ষণের আওতায়ও আনা হয়েছে। 

এশিয়ার সবচেয়ে উঁচু গাছটি ছাড়াও তিব্বতের এ অঞ্চলে ২৭৯ ফুটের চেয়ে বেশি উচ্চতার আরও বহু গাছের সন্ধান পাওয়া গিয়েছে। এর মধ্যে ২৯৫ ফুটের চেয়ে বেশি উচ্চতার প্রায় ২৫ টি গাছের খোঁজ পাওয়া গিয়েছে। 

এত উঁচু গাছ তৈরি হওয়ার মতো উপযুক্ত স্থান পৃথিবীতে খুব বেশি একটা নেই। কেননা এক্ষেত্রে গাছগুলোর দৈত্যাকার ধারণ করতে উপযুক্ত মাটি ও জলবায়ুগত পরিস্থিতির প্রয়োজন হয়। এছাড়াও গাছগুলোকে বাতাস, আগুন, বজ্রপাত ও মানুষের প্রতিবন্ধকতা থেকে দূরে রাখতে হয়।   

এক্ষেত্রে ২৩৫ ফুট উচ্চতার সবচেয়ে উঁচু গাছটিকে খুঁজে বের করতে বিজ্ঞানীরা ড্রোন, রাডার ও লেজারের যন্ত্রপাতি ব্যবহার করেছে। এর মাধ্যমে অঞ্চলটিতে থাকা গাছগুলোকে ম্যাপিং করা হয়েছে এবং সম্ভাব্য উচ্চতা নির্ণয় করা হয়েছে। 

লাইভ সাইন্সের তথ্য অনুযায়ী, বিজ্ঞানীরা সাইপ্রেস গাছটির মাত্রা পরিমাপের জন্য একটি ত্রিমাত্রিক মডেলও তৈরি করেছেন।   

অঞ্চলটিতে কাজ করে যাওয়া বিজ্ঞানীরা আরও বিস্তর গবেষণার জন্য অন্য বিজ্ঞানীদেরও আমন্ত্রণ জানিয়েছেন। এতে করে উক্ত অঞ্চলের জীববৈচিত্র্যের উপর আরো গভীরভাবে গবেষণা করা সম্ভব হবে।

Related Topics

টপ নিউজ

সবচেয়ে উঁচু / গাছ / তিব্বত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
    ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের
  • ফাইল ছবি: সংগৃহীত
    সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
  • ইলাস্ট্রেশন:টিবিএস
    যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ
  • ছবি: এপি
    ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
  • ফাইল ছবি: সংগৃহীত
    দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী
  • আইরিন খান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

Related News

  • নিউইয়র্কে জাতিসংঘ কার্যালয়ের সামনে গায়ে আগুন দিয়ে তিব্বতি ব্যক্তির আত্মহত্যা
  • ‘আমাদের সবচেয়ে বড় বন্ধু’: গাছকে জীবন্ত সত্তার স্বীকৃতি দিল কানাডার শহর, দিল আইনি অধিকার
  • গাছের শরীরে জোনাকির ডিএনএ: বিদ্যুৎ ছাড়াই প্রকৃতিকে আলোকিত করতে বিজ্ঞানীদের অভিনব উদ্যোগ
  • দেশি গাছে বাংলাদেশ সাজাই, বন্যপ্রাণীর আবাস বাঁচাই
  • রেইনফরেস্ট কি এখন জলবায়ু পরিবর্তনের সমাধান, নাকি উল্টো বিপদের কারণ?

Most Read

1
তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি

3
ইলাস্ট্রেশন:টিবিএস
অর্থনীতি

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

4
ছবি: এপি
আন্তর্জাতিক

‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী

6
আইরিন খান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net