Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 09, 2026
‘আমাদের সবচেয়ে বড় বন্ধু’: গাছকে জীবন্ত সত্তার স্বীকৃতি দিল কানাডার শহর, দিল আইনি অধিকার

আন্তর্জাতিক

দি ইন্ডিপেন্ডেন্ট
23 June, 2026, 02:45 pm
Last modified: 23 June, 2026, 02:47 pm

Related News

  • সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন
  • কানাডা কেন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার জন্য প্রস্তুত হচ্ছে
  • কানাডা-সিঙ্গাপুর বানাবো বলব না, বাসযোগ্য ঢাকা গড়তে চাই: মীর শাহে আলম
  • কানাডার পর ইইউর ‘সহযোগী সদস্য’ হতে পারে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডও, ইইউ পার্লামেন্ট প্রেসিডেন্টের ইঙ্গিত
  • কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাবে ইইউ-এর বিরুদ্ধে আরও শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

‘আমাদের সবচেয়ে বড় বন্ধু’: গাছকে জীবন্ত সত্তার স্বীকৃতি দিল কানাডার শহর, দিল আইনি অধিকার

দি ইন্ডিপেন্ডেন্ট
23 June, 2026, 02:45 pm
Last modified: 23 June, 2026, 02:47 pm

স্কটিশ হাইল্যান্ডের একটি ওক গাছ, বয়স প্রায় ৪০০ বছর। ছবি: উডল্যান্ড ট্রাস্ট

গাছের জীবন আছে। তাদের নিজস্ব আইনি অধিকারও রয়েছে। কানাডার একটি শহর আনুষ্ঠানিকভাবে গাছকে এমন স্বীকৃতিই দিল। শহরের মেয়র গাছকে 'আমাদের সবচেয়ে বড় বন্ধু' বলেও আখ্যা দিয়েছেন। 

মন্ট্রিল থেকে মাত্র ৪০ মাইল পশ্চিমে অবস্থিত তেরাস-ভদ্রেয়ঁ পৌরসভা ঘোষণা করেছে, গাছেরও 'জীবনধারণ, স্বাভাবিক বৃদ্ধি, অখণ্ডতা ও বংশবৃদ্ধির অধিকার' রয়েছে।

কানাডীয় সংবাদমাধ্যম সিবিসি-র হাতে আসা রেজল্যুশন অনুযায়ী, প্রায় ২ হাজার বাসিন্দার ওই শহরে গত ৯ জুন প্রস্তাবটি পাশ হয়। 

মেয়র মিশেল বুর্দো সংবাদমাধ্যমটিকে জানান, পৌরসভার কাউন্সিলররা সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। 

নতুন এই প্রস্তাব মেনে পৌরসভার সমস্ত বিদ্যমান নিয়মকানুন ও উপবিধি খতিয়ে দেখা হবে। গাছ সংরক্ষণ অথবা কাটা পড়লে নতুন গাছ লাগানোর বিষয়টি নিশ্চিত করতেই এই পদক্ষেপ। 

গত কয়েক বছরে তিনবার বন্যার কবলে পড়েছে এই শহর। মেয়র বুর্দোর মতে, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে গাছই 'আমাদের সবচেয়ে বড় বন্ধু'।

তিনি বলেন, 'গাছ প্রকৃত অর্থেই সবুজ অবকাঠামো। আরবান হিট আইল্যান্ড হ্রাস, বাতাসের মান বৃদ্ধি, মূল্যবান জলজ সম্পদ ব্যবস্থাপনা ও জীববৈচিত্র্য রক্ষায় সাহায্য করে গাছ।'

মেয়র আরও জানান, কুইবেকের চলচ্চিত্র পরিচালক অঁদ্রে দেসরোশের-র তৈরি 'দেস আর্ব্রেস এ দেস আর্তস' ছবিটি স্থানীয়দের এই বিষয়ে অনুপ্রাণিত করেছিল। ছবিটি দেখে নাগরিকরা উপলব্ধি করেন, গাছ একটি জীবন্ত সত্তা। তারা নিশ্বাস নেয় এবং শিকড়ের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগও স্থাপন করতে পারে। 

বুর্দো বলেন, 'গাছ মানুষের মতোই। সে নিশ্বাস নেয়, জীবনধারণ করে, পানি গ্রহণ করে। নানা রকম বিপদের হাত থেকে সে আমাদের রক্ষা করে।'

ইন্টারন্যাশনাল অভজারভেটোরি অভ নেচার রাইটস জানিয়েছে, পরিবেশবাদী সংগঠনগুলো পরিচালিত আন্তর্জাতিক উদ্যোগ ইউনিভার্সাল ডিক্ল্যারেশন অভ দ্য রাইটস অভ দ্য ট্রি-তে প্রথম পৌরসভা হিসাবে সই করেছে কানাডার এই শহর। 

এই আন্তর্জাতিক উদ্যোগের তিনটি মূলনীতি রয়েছে। প্রথমত, পৃথিবীতে প্রাণের অস্তিত্ব গাছের উপর নির্ভরশীল। দ্বিতীয়ত, গাছের সঙ্গে মানুষের 'ভ্রাতৃত্ব ও সংহতি' বজায় রাখতে হবে। তৃতীয়ত, গাছ একটি জীবন্ত সত্তা এবং সার্বিকভাবে মানবজাতির জন্য মঙ্গলজনক।

ইন্টারন্যাশনাল অভজারভেটোরি অভ নেচার রাইটসের প্রেসিডেন্ট ইয়েনি ভেগা কার্দেনাস সিবিসিকে বলেন, গাছের 'মর্যাদা' এবং 'বোধ' রয়েছে। বিষয়টি স্পষ্ট করে তিনি বলেন, 'আবেগ নয়, কিন্তু বোধ রয়েছে।'

ইয়েনি আরও বলেন, বিশ্বজুড়ে নদী এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদকে অধিকার দেওয়ার যে দাবি উঠেছে, গাছের অধিকার-সংক্রান্ত এই ঘোষণাপত্র তারই একটি অংশ। উদাহরণস্বরূপ, ২০২১ সালে কানাডার কুইবেকের ম্যাগপাই নদীকে আইনিভাবে 'ব্যক্তিসত্তা'র মর্যাদা দিয়েছিল একটি আঞ্চলিক সরকার এবং ইনু কাউন্সিল অভ একুয়ানিটশিট।
 

Related Topics

টপ নিউজ

কানাডা / গাছ / বৃক্ষ / গাছের আইনি অধিকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের
  • ফাইল ছবি: ইউএনবি
    চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার
  • সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
    সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

Related News

  • সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন
  • কানাডা কেন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার জন্য প্রস্তুত হচ্ছে
  • কানাডা-সিঙ্গাপুর বানাবো বলব না, বাসযোগ্য ঢাকা গড়তে চাই: মীর শাহে আলম
  • কানাডার পর ইইউর ‘সহযোগী সদস্য’ হতে পারে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডও, ইইউ পার্লামেন্ট প্রেসিডেন্টের ইঙ্গিত
  • কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাবে ইইউ-এর বিরুদ্ধে আরও শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

Most Read

1
একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
অর্থনীতি

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের

2
ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 

3
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার

5
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
বাংলাদেশ

সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net