Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 06, 2026
এসডিজি শীর্ষ সম্মেলনে যোগ দিতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 July, 2023, 11:20 am
Last modified: 10 July, 2023, 11:25 am

Related News

  • ‘আমি ভাবছিলাম সিঙ্গাপুর যাব, যেতে পারি?’: হাসিনা-তাপসের আরও একটি ‘ফোনালাপ’ ভাইরাল
  • এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের 'থ্রি জিরো তত্ত্ব'
  • কোটা আন্দোলনে শিক্ষার্থীদের ব্যবহার করে জামায়াত-শিবির ও বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে: প্রধানমন্ত্রী
  • সহিংসতায় আহতদের দেখতে কুর্মিটোলা হাসপাতাল পরিদর্শন প্রধানমন্ত্রীর
  • সব মৃত্যুর ঘটনা তদন্তে বিদেশি কারিগরি সহায়তা নেবে সরকার: প্রধানমন্ত্রী

এসডিজি শীর্ষ সম্মেলনে যোগ দিতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী 

জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠেয় এসডিজি সামিটে সদস্য দেশের সরকার ও রাষ্ট্র প্রধানরা উপস্থিত থাকবেন।
টিবিএস রিপোর্ট
10 July, 2023, 11:20 am
Last modified: 10 July, 2023, 11:25 am
স্কেচ: টিবিএস

আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠেয় এসডিজি সামিটে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

সেখানে এসডিজি বাস্তবায়নে ইতোমধ্যে সরকারের নেওয়া উল্লেখযোগ্য কার্যক্রম আলোকপাতের পাশাপাশি ২০৩০ এর মধ্যে বাস্তবায়নের হার ত্বরান্বিত করতে কিছু সুস্পষ্ট অঙ্গীকারও করবেন প্রধানমন্ত্রী। 

জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠেয় এসডিজি সামিটে সদস্য দেশের সরকার ও রাষ্ট্র প্রধানরা উপস্থিত থাকবেন।

আগামী ১৮-১৯ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ওই সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছে জাতিসংঘ। চিঠিতে ন্যাশনাল পাথওয়েজ টু এসডিজি ট্রান্সফরমেশন প্রস্তুতির সুপারিশ করা হয়েছে। 

ওই সুপারিশে জাতীয়ভাবে নির্ধারিত জলবায়ু অবদানের (এনডিসি) সঙ্গে তাল মিলিয়ে ২০২৭ এবং ২০৩০ সালের মধ্যে অভ্যন্তরীণ দারিদ্র এবং বৈষম্যের মাত্রা কমানোর জন্য পরিস্কার মানদণ্ড ঠিক করার কথা বলেছে জাতিসংঘ।

এছাড়া, সেসব মানদণ্ড বাস্তবায়নযোগ্য করে তোলার জন্য প্রাতিষ্ঠানিক ব্যবস্থা জোরদার করার পদক্ষেপ হিসেবে জ্বালানি, খাদ্য, ডিজিটাল এবং সামাজিক রূপান্তরকে সক্রিয় করতে প্রয়োজনীয় নীতি-প্রতিশ্রুতির রূপরেখা দেওয়ার কথা বলেছে জাতিসংঘ। 

এসডিজির সঙ্গে জাতীয় বাজেটকে সমন্বিত করা, জেন্ডার সমতাকে মূলধারায় নিয়ে আসা ও জাতীয় উন্নয়ন পরিকল্পনা প্রক্রিয়ায় নারী ও মেয়েদের সম্পৃক্ত করা, পাবলিক সেক্টরের সক্ষমতা এবং প্রতিষ্ঠানগুলোকে পুনরুজ্জীবিত করতে এবং জাতীয় ডেটা এবং পর্যবেক্ষণ ব্যবস্থাকে শক্তিশালী করার সুপারিশ করেছে জাতিসংঘ।

প্রধানমন্ত্রীর এই সফরের জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে শুরু করেছে সরকার। এসডিজির প্রধান ছয়টি ট্রানজিশন- সোশ্যাল প্রোটেকশন এন্ড জবস, এনার্জি কমপ্যাক্টস, ট্রান্সফরর্মিং এডুকেশন, ফুড সিস্টেমস, ডিজিটাল ট্রান্সফরমেশন এবং বায়োডাইভার্সিটি এন্ড ন্যাচার এবং একটি ক্রস কাটিং অগ্রাধিকার – জেন্ডার ইক্যুয়ালিটি অর্জনে ইতোমধ্যে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তার তথ্য চেয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অতিরিক্ত সচিব (এসডিজি) মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে প্রধান এই ছয়টি উত্তরণসহ জেন্ডার ইক্যুয়ালিটি বিষয়ে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ যেসব লক্ষ্য অর্জনের টার্গেট করেছে, তার তথ্যসহ টার্গেট অর্জনে ২০৩০ সালের মধ্যে যেসব পদক্ষেপ নেওয়া হবে, তার তথ্যও চাওয়া হয়েছে।

এছাড়া, এসডিজি বাস্তবায়নের মূল উপায়- ফাইন্যান্স, ডাটা, লোকালাইজেশন, ট্রেড এবং পাবলিক সেক্টর ক্যাপাবিলিটিস বিষয়ে মন্ত্রণালয় ও বিভাগগুলো ইতোমধ্যে কী কী কার্যক্রম গ্রহণ করেছে এবং আগামী সাত বছরে কী কী পদক্ষেপ নেবে, সে বিষয়ে সুস্পষ্ট মাইলস্টোন টার্গেট সম্পর্কে মন্ত্রণালয়গুলোর কাছে তথ্য চেয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। 

Related Topics

টপ নিউজ

এসডিজি / প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • ইরানের একটি ভূগর্ভস্থ মিসাইল স্থাপনা। ২০২১ সালে। ছবি: আইআরজিসি
    হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করে ফেলছে ইরান, মাটি খুঁড়ে বের করছে লঞ্চার
  • আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
    আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
  • ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মার্কিন উদ্ধারকারী বিমান। ছবি: সংগৃহীত
    ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের দুই বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র
  • ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 
    ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 

Related News

  • ‘আমি ভাবছিলাম সিঙ্গাপুর যাব, যেতে পারি?’: হাসিনা-তাপসের আরও একটি ‘ফোনালাপ’ ভাইরাল
  • এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের 'থ্রি জিরো তত্ত্ব'
  • কোটা আন্দোলনে শিক্ষার্থীদের ব্যবহার করে জামায়াত-শিবির ও বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে: প্রধানমন্ত্রী
  • সহিংসতায় আহতদের দেখতে কুর্মিটোলা হাসপাতাল পরিদর্শন প্রধানমন্ত্রীর
  • সব মৃত্যুর ঘটনা তদন্তে বিদেশি কারিগরি সহায়তা নেবে সরকার: প্রধানমন্ত্রী

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার

2
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

3
ইরানের একটি ভূগর্ভস্থ মিসাইল স্থাপনা। ২০২১ সালে। ছবি: আইআরজিসি
আন্তর্জাতিক

হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করে ফেলছে ইরান, মাটি খুঁড়ে বের করছে লঞ্চার

4
আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
ইজেল

আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল

5
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মার্কিন উদ্ধারকারী বিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের দুই বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র

6
৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 
অর্থনীতি

৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net