Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 05, 2026
পাকিস্তানে আইএমএফের নতুন রূপ!

মতামত

মনোয়ারুল হক
09 July, 2023, 04:25 pm
Last modified: 09 July, 2023, 04:28 pm

Related News

  • ইরান যুদ্ধের অচলাবস্থা ট্রাম্পকে আরও খারাপ অবস্থায় ফেলতে পারে
  • পাকিস্তানের কাছে শান্তি আলোচনার নতুন প্রস্তাব পাঠাল ইরান
  • হরমুজ প্রণালি অবরোধের মধ্যেই ইরানের জন্য বিকল্প বাণিজ্যপথ খুলে দিল পাকিস্তান
  • ট্রাম্প আলোচনা বাতিল করায় ফিকে হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির আশা
  • পাকিস্তানে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কোনো বৈঠক হবে না: ইরান

পাকিস্তানে আইএমএফের নতুন রূপ!

পাকিস্তানের বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত রাজনৈতিক নেতা ইমরান খানের বাসভবনে তার সঙ্গে মিলিত হয়েছে আইএমএফের প্রতিনিধি দল। ইতিপূর্বে কখনোই রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি বৈঠকের কোনো ইতিহাস আইএমএফের নেই।
মনোয়ারুল হক
09 July, 2023, 04:25 pm
Last modified: 09 July, 2023, 04:28 pm
অলংকরণ: টিবিএস

পাকিস্তানের অর্থনীতির স্থবিরতা কাটাতে দেশটিকে তিন বিলিয়ন ডলারের যে প্যাকেজ দিতে প্রাথমিকভাবে সম্মত হয়েছে তার জন্য ক্ষমতার বাইরের রাজনৈতিক দলগুলোর গ্যারান্টি চেয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এই প্রথম বিশ্বের কোনো দেশে এ ধরনের অর্থায়নের জন্য সেই দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিটিং করল তারা। 

পাকিস্তানের বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত রাজনৈতিক নেতা ইমরান খানের বাসভবনে তার সঙ্গে মিলিত হয়েছে আইএমএফের প্রতিনিধি দল। এছাড়াও ইমরান খান নিজেও এক ভিডিও বার্তায় এই প্যাকেজকে সমর্থন করেছেন। বক্তব্যে তিনি বলেছেন, নির্বাচনের পরে ক্ষমতাসীন রাজনৈতিক দল এই অন্তর্বর্তীকালীন অর্থায়নের বিষয়টি মোকাবেলা করবে। এর অর্থও দ্বিমাত্রিক।

আসন্ন নির্বাচন কবে হবে, সে নির্বাচনের ফলাফল কী হবে—তার কোনটাই এই মুহূর্তে আঁচ করা যাচ্ছে না। ক্ষমতাসীন মুসলিম লীগের নেতৃত্বাধীন মোর্চা ইমরান খানের বাসভবনের এই মিটিং সম্পর্কে কোনো মন্তব্য করেনি। আইএমএফ আলাদাভাবে পিপিপি বা পিপলস পার্টির সঙ্গেও সভা করেছে। তারা ভবিষ্যৎ-পাকিস্তানের রাজনীতি কিভাবে আবর্তিত হবে সেই গ্যারান্টি চাচ্ছে, তাদের এই সভার ভেতর থেকে।

পাকিস্তানের একজন উল্লেখযোগ্য অর্থনীতিবিদ হাসান এ বিষয়টিকে খুবই অদ্ভুত হিসেবে উল্লেখ করেছেন। কারণ ইতিপূর্বে পৃথিবীর অন্যান্য দেশে কোথাও কোথাও আইএমএফ এ ধরনের ঋণ চুক্তির আগে স্টেকহোল্ডার ব্যাংক, লিডার অর্গানাইজেশন চেম্বার অভ কমার্স ইত্যাদির সাথে বৈঠক করেছে—কিন্তু কখনোই রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি বৈঠকের কোনো ইতিহাস তাদের নেই।

পাকিস্তান দেশটি রাজনৈতিকভাবে চূড়ান্ত খণ্ডিত। দেশটিতে প্রতিদিনই উগ্র সন্ত্রাসবাদীদের হামলা চলছে, যারা পশ্চিমা জনগোষ্ঠীর তীব্র বিরোধী। প্রতিদিনই রক্ত ঝরছে পাকিস্তানের আনাচে-কানাচে এই উগ্র ধর্মীয় জাতীয়তাবাদীদের হামলায়।

পাকিস্তানের এক অংশে এখনও ভিন্ন আইন বহাল রয়েছে। দেশটির শাসনতান্ত্রিক ব্যবস্থাতেই দেশের একটি অংশকে আলাদা আইনের সুবিধা দেওয়া হয়েছে, সেখানে পাকিস্তানের অন্য অংশে প্রচলিত আইন কার্যকর নয়।

ইমরান খানের সঙ্গে আইএমএফের আলোচনায় আরও একটা জিনিস সামনে এসেছে। তা হলো: ক্ষমতাসীন রাজনৈতিক দল ইমরানের বিরুদ্ধে অনেক কথা বলেছে গত ৯ মে-র ঘটনাকে কেন্দ্র করে। ইমরানকে আইনের আওতায় আনা হবে, সামরিক আইনে বিচার করা হবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু এ ঘটনা আস্তে আস্তে চাপা পড়ে গেছে অর্থনৈতিক সংকটের কারণে। সরাসরি সামরিক বাহিনীর সদর দপ্তরে গণ অভ্যুত্থানের হামলায় যেখানে সদর দপ্তরে অগ্নিসংযোগের মতো ঘটনাও ঘটেছিল, তা নিয়ে সেনাবাহিনী প্রকারান্তে এখন নিশ্চুপই হয়ে গেছে।

দীর্ঘকালের সেনা শাসন এবং এই কর্তৃত্ববাদী সেনাবাহিনী জাতীয় অর্থনীতির প্রধান অংশকে নিজেদের স্বার্থে ব্যবহার করার ভেতর থেকে দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। ফলে তারা আর রাষ্ট্রের দায়িত্ব সরাসরি নিতে চাইছে না, যদিও সেই ঘটনায় কয়েকজন লেফটেন্যান্ট জেনারেল পর্যায়ের অফিসারকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। কিন্তু সাধারণ মানুষ যাদেরকে গ্রেফতার করা হয়েছিল সামরিক আইনের আওতায় বিচার করার কথা বলে, তা আপাতত স্থগিত বলেই মনে হচ্ছে। ইমরানের দল এ বিষয়ে সবসময় সোচ্চার ছিল। বোঝাই যাচ্ছে, সেনাবাহিনী ইমরানের সঙ্গে চূড়ান্ত কোনো যুদ্ধে লিপ্ত হতে চাচ্ছে না। দেশের অর্থনৈতিক অবস্থা তাদেরকে সেই সাহস জোগাচ্ছে না। 

রাজনৈতিক দলসমূহের সঙ্গে আলোচনা করার মধ্য দিয়ে একটি দেশের অর্থনৈতিক ব্যবস্থার ওপর সরাসরি হস্তক্ষেপের ইতিহাস সৃষ্টি করল আইএমএফ। এ ঘটনা অতীতে বহু বছর ধরে রাজনৈতিক অঙ্গনে প্রচলিত একটি ধারণাকেই সমর্থন করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে গড়ে ওঠা এই অর্থনৈতিক ব্যবস্থাকেই নয়া উপনিবেশিকতা বলা হয়েছে। নয়া এই উপনিবেশিকতা ঋণগ্রহীতা দেশগুলোর অর্থনীতি তাদের নিজেদের স্বার্থে পরিচালিত করে। ঋণ প্রদান করা হয় তাদের নিজেদের স্বার্থে। আইএমএফকে নিয়ন্ত্রণ করে ইউরোপের দেশগুলো আর বিশ্ব ব্যাংক নিয়ন্ত্রণ করে যুক্তরাষ্ট্র। কাজেই এ কথা বলতে হয়, গত শতাব্দীর সেই নয়া উপনিবেশিকতার যে ব্যাখ্যা পৃথিবীব্যাপী আছে তারই সুস্পষ্ট প্রমাণের ঘটনা ঘটল পাকিস্তানে। 

পাকিস্তানের জনগোষ্ঠী যদি ধর্মীয় এই উগ্র জাতীয়তাবাদের ধারণা থেকে বেরিয়ে না আসে, তাহলে দেশটির সেনাবাহিনীর এই অসীম ক্ষমতা অনন্তকাল টিকে থাকবে। অর্থনৈতিকভাবে দেশটি পঙ্গুত্ব থেকে বেরোতে পারবে না। পাকিস্তানের মতো এই ধরনের ব্যবস্থা আরও দু-একটি দেশে সৃষ্টি হয়েছে যেসব দেশের কর্তৃত্ববাদ দেশের বহু অর্থনৈতিক কর্মকাণ্ডকে দুর্নীতিগ্রস্ত করেছে এবং আগামী দিনে অর্থনৈতিকভাবে ব্যর্থতার দিকে হাঁটছে। এসব দেশকে এই নয়া উপনিবেশিকতার হাত থেকে বের হতে হলে দেশের আভ্যন্তরীণ গণতান্ত্রিক ব্যবস্থার সংস্কার করতে হবে, কাটিয়ে উঠতে হবে রাজনৈতিক দলগুলোর বিভাজন।

Related Topics

টপ নিউজ

পাকিস্তান / আইএমএফ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    দৃশ্যমান হচ্ছে জাপানি অর্থনৈতিক অঞ্চল: ১২ প্রতিষ্ঠানের ৩৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগ, পাইপলাইনে আছে আরও 
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
    পুলিশের আগের শার্ট বহাল থাকছে, প্যান্টের রং হচ্ছে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
    বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
  • ছবি: এএনআই
    তামিলনাড়ুতে ‘থালাপতি’ ঝড়: প্রথম নির্বাচনে নেমেই বাজিমাত অভিনেতা বিজয়ের, গঠন করতে পারেন সরকার
  • মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ছবি:সংগৃহীত
    পশ্চিমবঙ্গে দুইশ’র বেশি আসনে জয়ের পথে বিজেপি, বিজয়ীদের নাম ঘোষণা শুরু

Related News

  • ইরান যুদ্ধের অচলাবস্থা ট্রাম্পকে আরও খারাপ অবস্থায় ফেলতে পারে
  • পাকিস্তানের কাছে শান্তি আলোচনার নতুন প্রস্তাব পাঠাল ইরান
  • হরমুজ প্রণালি অবরোধের মধ্যেই ইরানের জন্য বিকল্প বাণিজ্যপথ খুলে দিল পাকিস্তান
  • ট্রাম্প আলোচনা বাতিল করায় ফিকে হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির আশা
  • পাকিস্তানে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কোনো বৈঠক হবে না: ইরান

Most Read

1
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
অর্থনীতি

দৃশ্যমান হচ্ছে জাপানি অর্থনৈতিক অঞ্চল: ১২ প্রতিষ্ঠানের ৩৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগ, পাইপলাইনে আছে আরও 

2
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশের আগের শার্ট বহাল থাকছে, প্যান্টের রং হচ্ছে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী

3
বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম

4
ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে ‘থালাপতি’ ঝড়: প্রথম নির্বাচনে নেমেই বাজিমাত অভিনেতা বিজয়ের, গঠন করতে পারেন সরকার

5
মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে দুইশ’র বেশি আসনে জয়ের পথে বিজেপি, বিজয়ীদের নাম ঘোষণা শুরু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net