Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 05, 2026
সিরিজ বাঁচানোর ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে তামিমহীন বাংলাদেশ

খেলা

টিবিএস রিপোর্ট
08 July, 2023, 01:35 pm
Last modified: 08 July, 2023, 01:44 pm

Related News

  • আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • টিকে থাকার লড়াইয়ে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নাহিদ-মাহমুদউল্লাহ
  • এক পরিবর্তন নিয়ে সিরিজ জয়ের মিশনে বাংলাদেশ
  • প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে তিন পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

সিরিজ বাঁচানোর ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে তামিমহীন বাংলাদেশ

তামিম না থাকায় অবধারিতভাবেই একাদশে পরিবর্তন আনতে হয়েছে বাংলাদেশকে। অভিজ্ঞ এই ওপেনারের জায়গায় একাদশে সুযোগ দেওয়া হয়েছে নাঈম শেখকে, একাদশে এসেছে আরেকটি পরিবর্তন।
টিবিএস রিপোর্ট
08 July, 2023, 01:35 pm
Last modified: 08 July, 2023, 01:44 pm

অপ্রত্যাশিত হারে বাংলাদেশ দল এমনিতেই হতাশায় ছিল। সেই হতাশা পরদিন বেড়ে যায় বহুগুণে। হঠাৎ করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন অধিনায়ক তামিম ইকবাল। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর তার নির্দেশে তামিম অবসরের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন, তবে আফগানিস্তানের বিপক্ষে আজকের ম্যাচে বাংলাদেশ দল তাকে পাচ্ছে না। এক মাসের মানসিক বিশ্রাম শেষে এশিয়া কাপ দিয়ে ফিরবেন তিনি। 

আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাজেভাবে হেরে যাওয়া বাংলাদেশের জন্য আজ টিকে থাকার লড়াই, সিরিজ বাঁচানোর মিশন। সেই লক্ষ্য নিয়েই মাঠে নামছে লিটন কুমার দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন লিটন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হবে। এই ম্যাচে হারলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ খোয়াবে বাংলাদেশ। 

তামিম না থাকায় অবধারিতভাবেই একাদশে পরিবর্তন আনতে হয়েছে ঘরের মাঠের দলটিকে। অভিজ্ঞ এই ওপেনারের জায়গায় একাদশে সুযোগ দেওয়া হয়েছে নাঈম শেখকে। লিটনের সঙ্গে ইনিংস উদ্বোধন করবেন তিনি। একাদশে আরেকটি পরিবর্তন এসেছে, তাসকিন আহমেদের জায়গায় খেলবেন এবাদত হোসেন। আফগানিস্তান একাদশে কোনো পরিবর্তন আনেনি। 

বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, এবাদত হোসেন ও মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব-উর-রহমান, ফজলহক ফারুকী, আজমতউল্লাহ ওমরজাই ও মোহাম্মদ সেলিম সফি।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ / টস রিপোর্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    দৃশ্যমান হচ্ছে জাপানি অর্থনৈতিক অঞ্চল: ১২ প্রতিষ্ঠানের ৩৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগ, পাইপলাইনে আছে আরও 
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
    পুলিশের আগের শার্ট বহাল থাকছে, প্যান্টের রং হচ্ছে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
    বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
  • ছবি: এএনআই
    তামিলনাড়ুতে ‘থালাপতি’ ঝড়: প্রথম নির্বাচনে নেমেই বাজিমাত অভিনেতা বিজয়ের, গঠন করতে পারেন সরকার
  • মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ছবি:সংগৃহীত
    পশ্চিমবঙ্গে দুইশ’র বেশি আসনে জয়ের পথে বিজেপি, বিজয়ীদের নাম ঘোষণা শুরু

Related News

  • আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • টিকে থাকার লড়াইয়ে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নাহিদ-মাহমুদউল্লাহ
  • এক পরিবর্তন নিয়ে সিরিজ জয়ের মিশনে বাংলাদেশ
  • প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে তিন পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

Most Read

1
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
অর্থনীতি

দৃশ্যমান হচ্ছে জাপানি অর্থনৈতিক অঞ্চল: ১২ প্রতিষ্ঠানের ৩৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগ, পাইপলাইনে আছে আরও 

2
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশের আগের শার্ট বহাল থাকছে, প্যান্টের রং হচ্ছে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী

3
বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম

4
ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে ‘থালাপতি’ ঝড়: প্রথম নির্বাচনে নেমেই বাজিমাত অভিনেতা বিজয়ের, গঠন করতে পারেন সরকার

5
মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে দুইশ’র বেশি আসনে জয়ের পথে বিজেপি, বিজয়ীদের নাম ঘোষণা শুরু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net