Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
অভিভাবকদের দুশ্চিন্তা কমিয়েছে অ্যাপ-ভিত্তিক পিউপিল স্কুল বাস

বাংলাদেশ

শাহাদাৎ হোসেন চৌধুরী
07 July, 2023, 12:20 pm
Last modified: 07 July, 2023, 12:26 pm

Related News

  • একক ব্যবস্থার অধীন চলবে ঢাকার সব বাস, ফেসবুকে ঘোষণা প্রধান উপদেষ্টার
  • অর্থায়নের অভাবে চট্টগ্রামে দেশের প্রথম স্মার্ট স্কুল বাস সেবা বন্ধের মুখে
  • স্কুল বন্ধ থাকলে ঢাকার যানজট তুলনামূলক কম থাকে! তাহলে কেন স্কুল বাস বাড়ানো হয় না?
  • 'স্মার্ট স্কুল বাস' যুগে যাত্রা শুরু করতে প্রস্তুত চট্টগ্রাম
  • মওলা বখশের হারিয়ে যাওয়া মুড়ির টিন

অভিভাবকদের দুশ্চিন্তা কমিয়েছে অ্যাপ-ভিত্তিক পিউপিল স্কুল বাস

কোম্পানিটি একটি ইউজার-ফ্রেন্ডলি মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করেছে যার মাধ্যমে অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষ বাসের অবস্থান যেকোনো সময় ট্র্যাক করতে পারবেন। এছাড়া এই অ্যাপে পিক-আপ ও ড্রপ-অফ সময় নোটিফিকেশন দিয়ে জানানো হয়। বাসগুলোকে সর্বক্ষণ ট্র্যাক করা ও পর্যবেক্ষণে রাখার জন্য জিপিএস প্রযুক্তি রয়েছে। তাছাড়া, প্রতিটি বাসে নারী গাইডও আছেন; যা স্বস্তি দিয়েছে অভিভাবকদের।
শাহাদাৎ হোসেন চৌধুরী
07 July, 2023, 12:20 pm
Last modified: 07 July, 2023, 12:26 pm
ছবি- সৌজন্যে প্রাপ্ত

চট্টগ্রাম নগরীর আতুরার ডিপো বনানী আবাসিক এলাকা থেকে ইস্পাহানী স্কুলে আসা যাওয়ায় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আফনান হোসেনের অভিভাবকের খরচ হতো প্রতিমাসে ৬ হাজার টাকার বেশি। সঠিক সময়ে স্কুলে পৌঁছানো, স্কুল ছুটি শেষে গাড়ির জন্য দাড়িয়ে থাকা, যানজট সহ ছিলো নানা ভোগান্তি।

ইস্পাহানী স্কুলের শিক্ষার্থীর স্কুল যাত্রার এসব ভোগান্তি দূর করেছে পিউপিল স্কুল বাস লিমিটেড। প্রতিষ্ঠানটির স্কুল বাস সার্ভিস নিয়ে প্রতিদিন সময়মতো স্কুলে আসা যাওয়া করতে পারছে আফনান।

মাসে ৩৫০০ টাকায় যাতায়াত করতে পারায় প্রায় ৫০ শতাংশ ব্যয় সাশ্রয় হয়েছে তার অভিভাবকের, কমেছে ভোগান্তিও।

আফনানের মতো চট্টগ্রাম নগরীর ইস্পাহানী পাবলিক স্কুল, সেন্ট মেরীস স্কুল, বাওয়া স্কুল, আল-মাগরিব ইন্টারন্যাশনাল স্কুলের প্রায় ২৫০ জন শিক্ষার্থী এখন পিউপিল স্কুল বাসের এই সেবা নিচ্ছে।

বাসগুলোকে সর্বক্ষণ ট্র্যাক করা ও পর্যবেক্ষণে রাখার জন্য জিপিএস প্রযুক্তি রয়েছে। তাছাড়া, প্রতিটি বাসে নারী গাইডও আছেন; যা স্বস্তি দিয়েছে অভিভাবকদের।

অভিভাকরা জানিয়েছেন, অফিস করে সন্তানদের স্কুলে নিয়ে যাওয়া, আসায় নানা ঝামেলা পোহাতে হতো। সন্তানকে স্কুলে দিয়ে ছুটির অপেক্ষায় স্কুল গেইটে অপেক্ষায় থাকতে হতো নারী অভিভাবকদের। এতে অভিভাবকের সময় নষ্ট হতো।

স্কুল ছুটির সময় সীমাহীন যানজট আর পরিবহন স্বল্পতায় বাসায় ফিরতেও দীর্ঘ সময় ব্যয় হতো। পিউপিল স্কুল বাস সার্ভিসের সেবা নেওয়া অভিভাবকদের সেই টেনশন দুর হয়েছে।

ছবি- সৌজন্যে প্রাপ্ত

শিক্ষার্থী আফনানের মা ইস্পাহানী স্কুলের শিক্ষক রিনাত জাহান টিবিএসকে বলেন, "আফনানকে স্কুলে আনা নেওয়ার যে ভোগান্তি ছিলো তা দূর হয়েছে পিউপিল স্কুল বাসের মাধ্যমে। আমার সন্তান এবং অন্যান্য শিশুদের সাথে আমি নিজেও স্কুলে আসি। প্রতিষ্ঠানটির এসএমএস সিস্টেম, গাইড এবং সার্বিক সেবা খুবই ভালো।"

স্কুল বাস সার্ভিসের ধারণা যেভাবে এলো

পিউপিল স্কুল বাস লিমিটেডের কার্যালয়ে কথা হয় প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা, সিইও ও চেয়ারম্যান মো. আব্দুর রশিদ সোহাগের সাথে।

টিবিএসকে তিনি বলেন, "গত বছরের নভেম্বরে চট্টগ্রাম নগরীর জামালখান এলাকায় দেখতে পাই মেয়েকে নিয়ে স্কুল থেকে ফেরার পথে টেম্পু থেকে পড়ে মারাত্মক আহত হন এক অভিভাবক। বিষয়টি আমাকে খুবই ব্যাথিত করে।"

"অফিসে এসে চিন্তা করি শিক্ষার্থীদের স্কুল যাত্রায় ভোগান্তি দূর করতে একটি উদ্যোগ নেওয়া প্রয়োজন। আমরা অভিভাবকদের সাথে কথা বলি। তারা বলেন, গণপরিবহনে যাতায়াত করে সময় নষ্ট হয়, জীবনের ঝুঁকি থাকে,"

"এছাড়া পেশাজীবী অভিভাবকরা তাদের সন্তানদের স্কুলে পাঠিয়ে কর্মক্ষেত্রে দুশ্চিন্তায় থাকেন। এতে কাজে মনোানিবেশ করতে পারেন না অনেক অভিভাবক,"

"এরপর আমরা চারজন মিলে ২০ লাখ টাকা বিনিয়োগে গত ফেব্রুয়ারিতে চালু করি পিউপিল স্কুল বাস," বলেন সোহাগ।

ছবি- সৌজন্যে প্রাপ্ত

বাস সার্ভিসের কার্যক্রম

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ- ইস্পাহানী স্কুল, অক্সিজেন-ইস্পাহানী স্কুল, আন্দরকিল্লা- ইস্পাহানী স্কুল, চাঁদগাও আবাসিক - ইস্পাহানী স্কুল, আগ্রবাদ- জামালখান, বহদ্দারহাট- জামালখান রুটে ৬টি হাইয়েস মাইক্রোবাস এই সেবা দিচ্ছে পিউপিল স্কুল বাস সার্ভিস।

প্রতিটি গাড়ি দৈনিক ২টি ট্রিপ দেয়।

নন এসি সার্ভিসে ৩৪৫০ টাকা এবং এসি সার্ভিসে ৪৪৫০ টাকায় শিক্ষার্থীদের এই সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি।

চলতি বছরেই চট্টগ্রাম নগরীর সকল রুটে স্কুল বাস সার্ভিস চালু করার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। কয়েকদিনের মধ্যে প্রথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য যুক্ত হচ্ছে আরো দুটি হাইয়েস মাইক্রো।

এছাড়া আগামী জুলাইতে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহনের জন্য চারটি বড় বাস যুক্ত হবে প্রতিষ্ঠানটির বহরে।

এসব বাসে বাওয়া স্কুল, কলেজিয়েট স্কুল, নাসিরাবাদ গার্লস স্কুল, এবং অংকুর সোসাইটির শিক্ষার্থী পরিবহন করবে।

এছাড়া ২০২৪ সালে রাজধানী ঢাকায়ও কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে পিউপিল স্কুল বাস সার্ভিস।

বর্তমানে প্রতিষ্ঠানটিতে কাজ করছেন ১৭ জন।

প্রযুক্তি এবং নিরাপত্তা ব্যবস্থা

কোম্পানিটি একটি ইউজার-ফ্রেন্ডলি মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করেছে যার মাধ্যমে অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষ বাসের অবস্থান যেকোনো সময় ট্র্যাক করতে পারবেন।

এছাড়া এই অ্যাপে পিক-আপ ও ড্রপ-অফ সময় নোটিফিকেশন দিয়ে জানানো হয়।

পিউপিল স্কুল বাসের ব্যবস্থাপনা পরিচালক লুৎফুর রহমান চৌধুরী বলেন, তাদের কোম্পানি উচ্চ প্রশিক্ষিত ড্রাইভার এবং নারী গাইড নিয়োগ করে যারা শিক্ষার্থীদের সুরক্ষা ও নিরাপত্তাকে অগ্রাধিকার দেয়।

"আধুনিক নিরাপত্তা ফিচার সমৃদ্ধ এই বাসে জিপিএস ট্র্যাকিং সিস্টেম এবং সিসি ক্যামেরাও রয়েছে," যোগ করেন তিনি।

 

 

Related Topics

টপ নিউজ

স্কুল বাস সেবা / স্কুল বাস / বাস সার্ভিস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: টিবিএস
    ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হওয়ার চেষ্টা, আটক ১
  • হাইফার ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ছবি: রয়টার্স
    ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড
  • ফাইল ছবি: সংগৃহীত
    দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর

Related News

  • একক ব্যবস্থার অধীন চলবে ঢাকার সব বাস, ফেসবুকে ঘোষণা প্রধান উপদেষ্টার
  • অর্থায়নের অভাবে চট্টগ্রামে দেশের প্রথম স্মার্ট স্কুল বাস সেবা বন্ধের মুখে
  • স্কুল বন্ধ থাকলে ঢাকার যানজট তুলনামূলক কম থাকে! তাহলে কেন স্কুল বাস বাড়ানো হয় না?
  • 'স্মার্ট স্কুল বাস' যুগে যাত্রা শুরু করতে প্রস্তুত চট্টগ্রাম
  • মওলা বখশের হারিয়ে যাওয়া মুড়ির টিন

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হওয়ার চেষ্টা, আটক ১

4
হাইফার ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

6
প্রতীকী ছবি/সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net