Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
ডা. সংযুক্তা সাহার বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানির মামলা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 July, 2023, 06:20 pm
Last modified: 06 July, 2023, 06:27 pm

Related News

  • যৌন হেনস্থা ও মানহানির রায় পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টে আবেদন ট্রাম্পের
  • নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মানহানি মামলা ট্রাম্পের
  • ময়মনসিংহে ড. ইউনূসের মানহানি মামলা বাতিলের রায় বহাল রাখল আপিল বিভাগ
  • যৌন অপরাধী এপস্টিনকে নিয়ে প্রতিবেদন: ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মামলা ট্রাম্পের
  • গ্রাহকের বিরুদ্ধে ইস্টার্ন ব্যাংকের ২০০ কোটি টাকার মানহানি মামলা

ডা. সংযুক্তা সাহার বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানির মামলা

গত ২০ জুন এক সংবাদ ব্রিফিংয়ে একজন গর্ভবতী মা ও তার নবজাতক সন্তানের মৃত্যুর জন্য সেন্ট্রাল হাসপাতালকে দায়ী করেছিলেন ডা. সংযুক্তা সাহা।
টিবিএস রিপোর্ট
06 July, 2023, 06:20 pm
Last modified: 06 July, 2023, 06:27 pm

সংবাদ সম্মেলনে সেন্ট্রাল হাসপাতালের বিরুদ্ধে মানহানিকর মন্তব্যের অভিযোগে ডা. সংযুক্তা সাহার বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) সেন্ট্রাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে মামলাটি করেন।

সেন্ট্রাল হাসপাতালের ভাইস চেয়ারম্যান ডা. এমএ কাসেম মামলার বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর কাছে নিশ্চিত করে বলেছেন আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

গত ২০ জুন এক সংবাদ ব্রিফিংয়ে একজন গর্ভবতী মা ও তার নবজাতক সন্তানের মৃত্যুর জন্য সেন্ট্রাল হাসপাতালকে দায়ী করেছিলেন ডা. সংযুক্তা সাহা।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, মাহবুবা রহমান আঁখিকে তার অগোচরে হাসপাতালে ভর্তি ও চিকিৎসা করা হয়েছিল।

তিনি আরও বলেন, ১০ জুন মাহবুবাকে ভর্তি করানোর সময় হাসপাতাল কর্তৃপক্ষ তার মৌখিক বা লিখিত সম্মতি নেয়নি।

তিনি বলেন, 'সত্যি ঘটনা আড়াল করতে এবং তাদের দোষ ঢাকতে একটি স্বার্থান্বেষী মহল সব ধরনের উপায় অবলম্বন করছে এবং দেশের মানুষকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করতে ব্যস্ত রয়েছে।'

২ জুলাই এক বিবৃতিতে সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ডা. সংযুক্তা সাহা তার অনুপস্থিতিতেও রোগী ভর্তির নির্দেশনা দিয়েছিলেন।

এর আগে ১৪ জুন আঁখির পরিবার অভিযোগ করে, আঁখির বাচ্চা জন্মদানের সময় ডা. সংযুক্তা সাহা উপস্থিত থাকার বিষয়ে মিথ্যা তথ্য দিয়েছিল সেন্ট্রাল হাসপাতাল। এর ফলে বাচ্চার মৃত্যু হয় এবং মা মারাত্মক অসুস্থ হয়ে পড়েন।

এ ঘটনায় ওই সময় ওটিতে থাকা চিকিৎসক ডা. শাহজাদী ও ডা. মুনার বিরুদ্ধে প্রতারণা ও ভুল চিকিৎসার অভিযোগে ১৪ জুন আঁখির পরিবার ধানমন্ডি থানায় একটি মামলা করে। পরে ধানমন্ডি থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

১০ জুন আঁখিকে সেন্ট্রাল হাসপাতাল থেকে ল্যাবএইড হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানেই ১৮ জুন মারা যায় আঁখি।

Related Topics

টপ নিউজ

সেন্ট্রাল হাসপাতাল / ডা. সংযুক্তা সাহা / মানহানি মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
  • ফাইল ছবি
    জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

Related News

  • যৌন হেনস্থা ও মানহানির রায় পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টে আবেদন ট্রাম্পের
  • নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মানহানি মামলা ট্রাম্পের
  • ময়মনসিংহে ড. ইউনূসের মানহানি মামলা বাতিলের রায় বহাল রাখল আপিল বিভাগ
  • যৌন অপরাধী এপস্টিনকে নিয়ে প্রতিবেদন: ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মামলা ট্রাম্পের
  • গ্রাহকের বিরুদ্ধে ইস্টার্ন ব্যাংকের ২০০ কোটি টাকার মানহানি মামলা

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

4
তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

5
ফাইল ছবি
বাংলাদেশ

জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net