Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
সুপার স্পেশালাইজড হাসপাতালের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 July, 2023, 07:20 pm
Last modified: 05 July, 2023, 07:38 pm

Related News

  • আড়াই বছর পরেও কেন পুরোপুরি চালু হয়নি ১,৫০০ কোটি টাকার সুপার স্পেশালাইজড হাসপাতাল
  • বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে কিডনি প্রতিস্থাপনের অভিযোগ, তদন্ত কমিটি গঠন
  • ৫ জুলাই থেকে পুরোদমে কার্যক্রম শুরু করবে দেশের প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতাল
  • সুপার স্পেশালাইজড হাসপাতালের নিয়োগ কমিটিতে থাকছেন না বিএসএমএমইউ ভিসি: স্বাস্থ্যমন্ত্রী
  • সুপার স্পেশালাইজড হাসপাতাল: ডাক্তাররা বেশি সময় দেওয়ায় সন্তুষ্ট রোগীরা

সুপার স্পেশালাইজড হাসপাতালের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু

২০২২ সালের ২৭ ডিসেম্বর আউটডোর সার্ভিস চালুর পর সুপার স্পেশালাইজড হাসপাতাল থেকে সেবা নিয়েছেন ২০ হাজার রোগী। এছাড়া এমআরআই, সিটি স্ক্যান, বিএমডিসহ প্রায় ৪০ হাজার পরীক্ষা করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
05 July, 2023, 07:20 pm
Last modified: 05 July, 2023, 07:38 pm

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-এর অধীনস্ত দেশের প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতাল অভ্যন্তরীণ ও অস্ত্রোপচার সেবাসহ পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করেছে।

উদ্বোধন অনুষ্ঠানে বুধবার (৫ জুলাই) প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, 'সুপার স্পেশালাইজড হাসপাতালের বহির্বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকেরা এরই মধ্যে রোগী দেখা শুরু করেছেন। আজ থেকে শুরু হলো ইনডোর কার্যক্রম। ইতোমধ্যে কিছু সংখ্যক রোগীর অপারেশন হয়েছে এবং কিছু সংখ্যক রোগী ভর্তি আছেন।

'করোনার কারণে প্রয়োজনীয় যন্ত্রপাতি সময়মতো না আসায় হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু করতে কিছু বিলম্ব হয়েছে, তবে পর্যায়ক্রমে সবকিছুই চালু হবে। এজন্য প্রয়োজনীয় জনবল নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে।'

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএসএমএমইউ-এর উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ।

২০২২ সালের ২৭ ডিসেম্বর আউটডোর সার্ভিস চালুর পর সুপার স্পেশালাইজড হাসপাতাল থেকে সেবা নিয়েছেন ২০ হাজার রোগী। এছাড়া এমআরআই, সিটি স্ক্যান, বিএমডিসহ প্রায় ৪০ হাজার পরীক্ষা করা হয়েছে।

স্টেট অভ দ্য আর্ট এই বিশেষায়তি হাসপাতালটি বিএসএমএমইউ-এর উত্তরদিকে ৩.৪ একর জমিতে এক হাজার ৩৬৬ কোটি টাকা খরচ করে নির্মাণ করা হয়েছে। নির্মাণখরচের এক হাজার ৪৭ কোটি টাকা ঋণ হিসেবে দিয়েছে দক্ষিণ কোরিয়া।

হাসপাতালটিতে মোট ৭৫০টি শয্যা রয়েছে। এছাড়া এখানে ১৪টি অত্যাধুনিক অপারেশন থিয়েটার, ১০০ শয্যার নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), ১০০ শয্যার জরুরি ইউনিট, ছয়টি ভিভিআইপি ও ২২টি ভিআইপি কেবিন, এবং ২৫টি ডিলাক্স কেবিন থাকবে।

এর আগে ২০১৮ সালের ১৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী সুপার স্পেশালাইজড হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

Related Topics

টপ নিউজ

বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল / সুপার স্পেশালাইজড হাসপাতাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: টিবিএস
    মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

Related News

  • আড়াই বছর পরেও কেন পুরোপুরি চালু হয়নি ১,৫০০ কোটি টাকার সুপার স্পেশালাইজড হাসপাতাল
  • বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে কিডনি প্রতিস্থাপনের অভিযোগ, তদন্ত কমিটি গঠন
  • ৫ জুলাই থেকে পুরোদমে কার্যক্রম শুরু করবে দেশের প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতাল
  • সুপার স্পেশালাইজড হাসপাতালের নিয়োগ কমিটিতে থাকছেন না বিএসএমএমইউ ভিসি: স্বাস্থ্যমন্ত্রী
  • সুপার স্পেশালাইজড হাসপাতাল: ডাক্তাররা বেশি সময় দেওয়ায় সন্তুষ্ট রোগীরা

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড

4
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

5
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net