Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 27, 2026
চীনা ইউয়ানে আইএমএফ-এর ঋণের অংশ পরিশোধ করল আর্জেন্টিনা

আন্তর্জাতিক

এল পাইস
04 July, 2023, 09:15 pm
Last modified: 04 July, 2023, 09:21 pm

Related News

  • আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা
  • চীনের রপ্তানি সক্ষমতা, যুক্তরাষ্ট্রের সাথে স্থিতিশীল সম্পর্কে চাঙ্গা ইউয়ান; পূর্বাভাস বাড়াল বিশ্বখ্যাত ব্যাংকগুলো
  • আইএমএফের শর্ত আমাদের অর্থনীতির জন্য উপযোগী নয়: অর্থমন্ত্রী
  • ডলারের চেয়ে ইয়েন ও ইউয়ানে ঋণ নেওয়া সাশ্রয়ী, ইআরডির বিশ্লেষণ
  • লৌহ আকরিক বাণিজ্যে মার্কিন ডলারকে হটিয়ে বড় জয় চীনের

চীনা ইউয়ানে আইএমএফ-এর ঋণের অংশ পরিশোধ করল আর্জেন্টিনা

এক বিলিয়ন মার্কিন ডলারের সমমূল্যের ঋণ চীনা ইউয়ানে পরিশোধ করেছে আর্জেন্টিনা। আইএমএফ লেনদেনের বিষয়টি নিশ্চিত করেছে।
এল পাইস
04 July, 2023, 09:15 pm
Last modified: 04 July, 2023, 09:21 pm
সার্জিও মাসা — আর্জেন্টিনার বর্তমান অর্থমন্ত্রী ও প্রেসিডেন্ট পদপ্রত্যাশী। ছবি: ইউরোপা প্রেস/কন্টাক্টো/ম্যানুয়েল কর্তিনা

প্রথমবার চীনা ইউয়ানে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের অংশ পরিশোধ করেছে আর্জেন্টিনা। বৈদেশিক মুদ্রার রিজার্ভে ডলার সংকটের কারণে এক বিলিয়ন মার্কিন ডলারের সমমূল্যের ঋণ চীনা ইউয়ানে পরিশোধ করেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।

পাশাপাশি স্পেশাল ড্রয়িং রাইটসে (এসডিআর) ১.৭ বিলিয়ন ডলার অর্থও পরিশোধ করেছে এটি। এসডিআর আইএমএফের রিজার্ভ হিসেবে বিবেচিত। আইএমএফ এটিকে সদস্য দেশগুলোর মধ্যে বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করে।

এই প্রথম আলবার্তো ফার্নান্দেজ প্রশাসন আন্তর্জাতিক সংস্থাকে অর্থ প্রদানের জন্য চীনের সঙ্গে মুদ্রা বিনিময়ে পাওয়া ইউয়ান ব্যবহার করেছে। এশিয়ার দেশ থেকে বিভিন্ন আমদানির অর্থ পরিশোধে এগুলো ব্যবহার হওয়ার কথা ছিল। তবে কর্মকর্তারা ধারণা করেছিলেন, অন্য খাতেও তা কাজে লাগানো হতে পারে।

এক বিবৃতিতে দেশটির অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, জুনে প্রদানকৃত অর্থ ডলারে না করে এসডিআর এবং ইউয়ানে পরিশোধ করা হয়েছে। আইএমএফ লেনদেনের বিষয়টি নিশ্চিত করেছে।

আর্জেন্টিনার ঋণ পুনর্গঠন করার জন্য আলোচনা চলাকালীন আইএমএফ এভাবে অর্থপ্রদানের বিষয়টি গ্রহণ করেছে।

কয়েক দশকে সবচেয়ে তীব্র খরার প্রভাবের কারণে ২০২২ সালে আইএমএফের সাথে সম্মত হওয়া লক্ষ্য পূরণ অসম্ভব বলে জানায় আর্জেন্টিনা। তাই দেশটির পক্ষ থেকে নতুন করে লক্ষ্য নির্ধারণের আহ্বান জানানো হয়।

আর্জেন্টিনার অর্থনীতির মূল চালিকাশক্তি গ্রামাঞ্চল। বৃষ্টির অভাবে ক্ষতির পরিমাণ ২০ বিলিয়ন ডলার বলে সর্বশেষ তথ্যে জানা গেছে।

দেশটিতে নির্বাচনী প্রচারণার মাঝে আইএমএফের সঙ্গে এই আলোচনা চলছে। প্রেসিডেন্ট পদপ্রত্যাশী বর্তমান অর্থমন্ত্রী সার্জিও মাসা আলোচনায় আর্জেন্টিনার পক্ষে নেতৃত্ব দিচ্ছেন। আগামী ১৩ আগস্ট দেশটিতে প্রাথমিক নির্বাচন এবং ২২ অক্টোবর সাধারণ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।

Related Topics

টপ নিউজ

আইএমএফের ঋণ / আর্জেন্টিনা / চীনের ইউয়ান / ইউয়ান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
    ‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের
  • ইলাস্ট্রেশন: সিএনএন
    যুক্তরাষ্ট্রে পর্যটনে নজিরবিহীন ধস: ভবিষ্যতের জন্য এক উদ্বেগজনক সংকেত
  • ২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম
  • এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
    আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের
  • ছবি: টিবিএস
    অসাবধানতার কারণে জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে হামলা, গ্রেপ্তার ৩০: ডিজি

Related News

  • আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা
  • চীনের রপ্তানি সক্ষমতা, যুক্তরাষ্ট্রের সাথে স্থিতিশীল সম্পর্কে চাঙ্গা ইউয়ান; পূর্বাভাস বাড়াল বিশ্বখ্যাত ব্যাংকগুলো
  • আইএমএফের শর্ত আমাদের অর্থনীতির জন্য উপযোগী নয়: অর্থমন্ত্রী
  • ডলারের চেয়ে ইয়েন ও ইউয়ানে ঋণ নেওয়া সাশ্রয়ী, ইআরডির বিশ্লেষণ
  • লৌহ আকরিক বাণিজ্যে মার্কিন ডলারকে হটিয়ে বড় জয় চীনের

Most Read

1
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের

3
ইলাস্ট্রেশন: সিএনএন
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে পর্যটনে নজিরবিহীন ধস: ভবিষ্যতের জন্য এক উদ্বেগজনক সংকেত

4
২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
খেলা

যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম

5
এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

অসাবধানতার কারণে জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে হামলা, গ্রেপ্তার ৩০: ডিজি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net