Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 05, 2026
নির্দলীয় সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: ইইউ রাষ্ট্রদূতকে ফখরুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 July, 2023, 06:40 pm
Last modified: 04 July, 2023, 06:44 pm

Related News

  • বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী ঠিক করার সিদ্ধান্ত তারেক রহমানের হাতে: মির্জা ফখরুল
  • বাংলাদেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল 
  • কিছুই বদলায়নি, যারা ঘুষ খেত, তারা একইভাবে ঘুষ খাওয়ার ফন্দি-ফিকির করছে: মির্জা ফখরুল
  • দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল
  • ‘গুজবে কান দেবেন না’: রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে মির্জা ফখরুল

নির্দলীয় সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: ইইউ রাষ্ট্রদূতকে ফখরুল

বৈঠকের আলোচনার বিষয়ে জানতে চাইলে ফখরুল বলেন, “কিছুদিন পর ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবে। তারা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। তারই ‘অ্যাডভান্স’ আলোচনার জন্যই মূলত আজকে তারা এসেছিলেন।”
টিবিএস রিপোর্ট
04 July, 2023, 06:40 pm
Last modified: 04 July, 2023, 06:44 pm
নির্দলীয় সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: ইইউ রাষ্ট্রদূতকে ফখরুল

দেশের বর্তমান পরিস্থিতিতে নির্দলীয় ও নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন সম্ভব নয় বলে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলিকে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার (৪ জুলাই) বিকেল চারটার দিকে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন বিএনপি মহাসচিব।

বৈঠকের আলোচনার বিষয়ে জানতে চাইলে ফখরুল বলেন, "কিছুদিন পর ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবে। তারা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। তারই 'অ্যাডভান্স' আলোচনার জন্যই মূলত আজকে তারা এসেছিলেন।"

ফখরুল বলেন, বৈঠকে আগামী নির্বাচন নিয়ে আমরা কী ভাবছি, কী করছি সেসব বিষয়েও আলোচনা এসেছে।

নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচনের বিষয়ে ইইউর অবস্থানের বিষয় জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, "তারা তো একথা বহুবার বলেছে যে, বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন তারা চায়। আজকেও সে কথা বলেছে। আর সে সম্ভাবনা আরও তলিয়ে দেখার জন্য তাদের একটি টিম আসবে। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু নির্বাচনের সুযোগ আছে কিনা- সেটা তারা দেখবে।"

বৈঠকে বিএনপির পক্ষ থেকে কী বলা হয়েছে – জানতে চাইলে দলটির মহাসচিব বলেন, "আমরা তো পরিষ্কার করে বলেছি, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে নির্দলীয় ও নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন সম্ভব নয়।"

আন্তর্জাতিক মহলের মধ্যস্থতায় কোনো সংলাপের সম্ভাবনা আছে কিনা- এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, এ ব্যাপারে আমি এখন কিছু বলতে পারছি না। কারণ এমন কোনো আলোচনা হয়নি। আলোচনা হয়েছে দেশের বর্তমান অবস্থায় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা- সে বিষয়ে।

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বিএনপি মহাসচিবের সঙ্গে দলের মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

ইইউ রাষ্ট্রদূত / চার্লস হোয়াইটলি / মির্জা ফখরুল ইসলাম আলমগীর / সুষ্ঠু নির্বাচন / নির্দলীয় সরকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘নাউরু’ এখন থেকে ‘নাওইরো’। ছবি: উইকি কমন্স
    সমুদ্রে বিলীন হয়ে যাওয়ার শঙ্কা: নাম বদলে ফেলল বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
  • মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
    মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
    বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি
  • ছবি: সংগৃহীত
    মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 
  • ‘সেপা নেগোসিয়েশন কনক্লুশন সিরিমনি’ শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: টিবিএস
    কোরিয়ার সঙ্গে সেপা স্বাক্ষর; বাংলাদেশের ৯৭% পণ্য পাবে অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা
  • ছবি: টিবিএস
    ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

Related News

  • বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী ঠিক করার সিদ্ধান্ত তারেক রহমানের হাতে: মির্জা ফখরুল
  • বাংলাদেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল 
  • কিছুই বদলায়নি, যারা ঘুষ খেত, তারা একইভাবে ঘুষ খাওয়ার ফন্দি-ফিকির করছে: মির্জা ফখরুল
  • দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল
  • ‘গুজবে কান দেবেন না’: রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে মির্জা ফখরুল

Most Read

1
‘নাউরু’ এখন থেকে ‘নাওইরো’। ছবি: উইকি কমন্স
আন্তর্জাতিক

সমুদ্রে বিলীন হয়ে যাওয়ার শঙ্কা: নাম বদলে ফেলল বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ

2
মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
অর্থনীতি

মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো

3
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 

5
‘সেপা নেগোসিয়েশন কনক্লুশন সিরিমনি’ শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: টিবিএস
অর্থনীতি

কোরিয়ার সঙ্গে সেপা স্বাক্ষর; বাংলাদেশের ৯৭% পণ্য পাবে অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net