Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি হামলায় ৫ ফিলিস্তিনি নিহত 

আন্তর্জাতিক

আল জাজিরা
03 July, 2023, 01:30 pm
Last modified: 03 July, 2023, 01:39 pm

Related News

  • লেবাননে ইসরায়েলি হামলায় জাতিসংঘের ৩ শান্তিরক্ষী নিহত
  • তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত
  • বাগেরহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, বসতবাড়ি ভাঙচুর-আগুন
  • কুমিল্লায় প্রাইভেটকারে বাসের ধাক্কা: চালকসহ নিহত ৪
  • আইআরজিসির নৌ কমান্ডার আলীরেজা তাংসিরিকে হত্যার দাবি ইসরায়েলের

পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি হামলায় ৫ ফিলিস্তিনি নিহত 

বিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত চার ফিলিস্তিনি এবং পৃথক ঘটনায় রামাল্লাহ শহরের কাছে ইসরায়েলি সেনাদের হাতে আরও একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
আল জাজিরা
03 July, 2023, 01:30 pm
Last modified: 03 July, 2023, 01:39 pm
ছবি: আয়মান নবানি/আল জাজিরা

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে একটি শরণার্থী শিবিরে বিমান হামলা শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। শহরের বাসিন্দা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী রাতভর হামলা চালিয়েছে। বিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত চার ফিলিস্তিনি এবং পৃথক ঘটনায় রামাল্লাহ শহরের কাছে ইসরায়েলি সেনাদের হাতে আরও একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

স্থানীয় বাসিন্দারা বলেছেন, সোমবার ভোরে ইসরায়েলি বিমান থেকে কমপক্ষে ১০টি হামলা চালানো হয়। পরে ভবনের ধ্বংসাবশেষ থেকে ধোঁয়া উঠতে এবং ইসরায়েলি সাঁজোয়া যানের একটি বহর ওই শরণার্থী শিবিরের দিকে অগ্রসর হতে দেখেছেন তারা।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার রাতে রামাল্লাহ শহরের কাছে ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছেন ২১ বছর বয়সী ফিলিস্তিনি মোহাম্মদ হাসনাইন। তবে জেনিনে নিহত বাকি চারজনের পরিচয় এখনও শনাক্ত করতে পারেনি মন্ত্রণালয়।

শরণার্থী শিবিরে অন্তত ২৭ ফিলিস্তিনি আহত হয়েছেন, এর মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক।

জেনিনে ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের পরিচালক মাহমুদ আল-সাদি বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, 'আকাশ থেকে বোমাবর্ষণ এবং একইসঙ্গে স্থল পথেও আক্রমণ হচ্ছে। বেশকিছু বাড়ি এবং স্থাপনায় বোমা হামলা করা হয়েছে... চারদিক থেকে ধোঁয়া উঠছে।'

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, অভিযানে অন্তত তিনজন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ফিলিস্তিনি অ্যাম্বুলেন্স চালক খালেদ আলআহমাদ রয়টার্সকে বলেছেন, 'শরণার্থী শিবিরে যা হচ্ছে তা প্রকৃত যুদ্ধ। আকাশ থেকে শরণার্থী শিবিরকে লক্ষ্য করে হামলা করা হচ্ছে। প্রতিবার আমরা প্রায় পাঁচ থেকে সাতটি অ্যাম্বুলেন্স নিয়ে সেখানে যাচ্ছি এবং আহত লোক ভর্তি করে অ্যাম্বুলেন্সগুলো ফিরিয়ে নিয়ে আসছি।'

অন্যদিকে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, তারা 'জেনিন এলাকায় সন্ত্রাসী অবকাঠামোতে' হামলা চালাচ্ছে।

তারা বলেছে, 'সন্ত্রাসীরা আস্তানা হিসেবে জেনিন ক্যাম্প ব্যবহার করছে। তারা বেসামরিকদের ক্ষতি করছে। এমন অবস্থায় আমরা নিষ্ক্রিয় থাকব না।'

জেনিন ব্যাটালিয়ন নামে একটি সামরিক গ্রুপের মধ্যে ফিলিস্তিনি গোষ্ঠী ফাতাহ, হামাস এবং ইসলামিক জিহাদের সশস্ত্র লোক রয়েছে। তারা বলেছে: 'আমরা শেষ নিঃশ্বাস ও বুলেট পর্যন্ত দখলদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করব এবং আমরা সমস্ত দল ও সামরিক গ্রুপগুলো এক হয়ে কাজ করব।'

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা একটি 'যৌথ অপারেশন সেন্টার' আক্রমণ করেছে যা জেনিন ব্রিগেডের যোদ্ধাদের কমান্ড সেন্টার হিসাবে কাজ করত।

গত মাসে (জুনে) ইসরায়েলি সামরিক বাহিনী জেনিন ক্যাম্পে একটি অভিযানের সময় কমপক্ষে ছয় ফিলিস্তিনিকে হত্যা করেছিল।

Related Topics

টপ নিউজ

ফিলিস্তিনি / নিহত / ইসরায়েলি হামলা / জেনিন / পশ্চিম তীর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: টিবিএস
    ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হওয়ার চেষ্টা, আটক ১
  • হাইফার ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ছবি: রয়টার্স
    ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড
  • ফাইল ছবি: সংগৃহীত
    দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর

Related News

  • লেবাননে ইসরায়েলি হামলায় জাতিসংঘের ৩ শান্তিরক্ষী নিহত
  • তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত
  • বাগেরহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, বসতবাড়ি ভাঙচুর-আগুন
  • কুমিল্লায় প্রাইভেটকারে বাসের ধাক্কা: চালকসহ নিহত ৪
  • আইআরজিসির নৌ কমান্ডার আলীরেজা তাংসিরিকে হত্যার দাবি ইসরায়েলের

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হওয়ার চেষ্টা, আটক ১

4
হাইফার ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

6
প্রতীকী ছবি/সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net