Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
ঈদের ছুটিতে পর্যটক কম কক্সবাজারে, আশাহত ব্যবসায়ীরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 July, 2023, 02:40 pm
Last modified: 01 July, 2023, 02:45 pm

Related News

  • বাবার স্মৃতি বিজড়িত কক্সবাজারের পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • জুলাই আন্দোলনের সহিংসতা মামলায় সাবেক সংসদ সদস্য বদির জামিন স্থগিত
  • পর্যটন অর্থনীতিতে যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষস্থানের পথে চীন
  • ঈদের ছুটিতে পর্যটকের ঢলে মুখর কক্সবাজার সমুদ্রসৈকত  
  • যুক্তরাষ্ট্রে পর্যটনে নজিরবিহীন ধস: ভবিষ্যতের জন্য এক উদ্বেগজনক সংকেত

ঈদের ছুটিতে পর্যটক কম কক্সবাজারে, আশাহত ব্যবসায়ীরা

আগামী ৫ ও ৬ জুলাই পর্যটক আগমন কিছুটা বাড়তে পারে বলে ধারণা ব্যবসায়ীদের
টিবিএস রিপোর্ট
01 July, 2023, 02:40 pm
Last modified: 01 July, 2023, 02:45 pm
ছবি: টিবিএস

বিশ্বের দীর্ঘতম সমুদ্র শহর কক্সবাজারে এবার ঈদের ছুটিতে আশানুরূপ সংখ্যক পর্যটকের দেখা মেলেনি। 

ব্যবসায়ীরা আশা করেছিলেন, ঈদুল আজহার টানা ছুটিতে কক্সবাজারের হোটেলগুলোতে শতভাগ না হলেও অন্তত ৬০ শতাংশ পর্যটকের দেখা মিলবে। কিন্তু সেই আশাও পূরণ হয়নি। ছুটির তিনদিনে প্রতিদিন কক্সবাজারে পর্যটক এসেছেন ৪০ শতাংশেরও কম।

এরপরেও ভ্রমণে আসা পর্যটক ও কক্সবাজারের স্থানীয় মানুষের আনা-গোনা দেখা গেছে শহরের বিভিন্ন বিচে। শনিবার সকাল থেকে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী, সি গাল, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে দেখা মিলেছে উল্লেখযোগ্য সংখ্যক মানুষের। সৈকতের বালিয়াড়িতে ঘোরা-ফেরা, বিচ ছাতার নিচে বসে সাগর উপভোগ করছিলেন শতশত মানুষ।

সৈকতে নিয়োজিত জেলা প্রশাসনের কর্মী বেলাল হোসেন জানান, শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সৈকতে অনুমানিক ৪০ হাজারের কাছাকাছি মানুষের উপস্থিতি দেখা গেছে। এরমধ্যে অধিকাংশই পর্যটক; অন্যরা কক্সবাজারের স্থানীয়।

কক্সবাজার ট্যুরিজম ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি বেলাল আবেদীন ভুট্টো জানান, ঈদের দিন বৃহস্পতিবার পর্যটকের উপস্থিতি ছিল মাত্র ১৫ শতাংশের মতো। শুক্রবার তা বেড়ে ২৫-৩০ শতাংশ হয়েছে। শনিবার আরও কিছুটা বেড়ে ৪০ শতাংশের কাছাকাছি এসে পৌঁছেছে।

তিনি বলেন, "স্বাভাবিকভাবে ঈদুল আজহার টানা ছুটিতে পর্যটকের উপস্থিতি খুব বেশি থাকে না। তবে ব্যবসায়ীরা আশা করেছিলেন ৫০-৬০ শতাংশ পর্যটক আসবেন। সেই আশা পূরণ হয়নি। অন্যান্য ছুটিতে এরচেয়ে বেশি সংখ্যক পর্যটক কক্সবাজারে আসেন।"

তবে আগামী ৫ ও ৬ জুলাই পর্যটক আগমন কিছুটা বাড়তে পারে বলে মনে করছেন বৃহত্তর বিচ ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রহমান।

তিনি জানান, শনিবার পর্যন্ত আবাসিক প্রতিষ্ঠানের বুকিং ৪০ শতাংশের নিচে রয়েছে। এবারের ঈদে এটি আশাহত পরিস্থিতি।

এদিকে, আগত পর্যটকদের সাগরে গোসলসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ চলছে বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার জোনের সহকারি পুলিশ সুপার শেহরিন আলম।

তিনি বলেন, "আগত পর্যটকদের নিরাপত্তায় সার্বক্ষণিক দায়িত্বপালন করছে ট্যুরিস্ট পুলিশ। পোশাকধারীদের পাশাপাশি সাদা পোশাকেও দায়িত্ব পালন করা হচ্ছে। কক্সবাজার সমুদ্র সৈকত, কলাতলীর আবাসিক জোন ছাড়াও পর্যটন স্পট ইনানী, হিমছড়ি, পাথুরে সৈকত পাতুয়ারটেকসহ অন্যান্য স্পটে দায়িত্ব পালন করা হচ্ছে।" 

এছাড়া, গত ৩ দিনে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেও জানান তিনি। 
 
Related Topics

টপ নিউজ

কক্সবাজার / ঈদের ছুটি / ভ্রমণ / পর্যটন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
    মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
  • ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

Related News

  • বাবার স্মৃতি বিজড়িত কক্সবাজারের পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • জুলাই আন্দোলনের সহিংসতা মামলায় সাবেক সংসদ সদস্য বদির জামিন স্থগিত
  • পর্যটন অর্থনীতিতে যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষস্থানের পথে চীন
  • ঈদের ছুটিতে পর্যটকের ঢলে মুখর কক্সবাজার সমুদ্রসৈকত  
  • যুক্তরাষ্ট্রে পর্যটনে নজিরবিহীন ধস: ভবিষ্যতের জন্য এক উদ্বেগজনক সংকেত

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে

6
ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net