Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 11, 2026
বিশ্বরেকর্ডের আশায় রুবিকস কিউব সাথে নিয়ে টাইটানে চেপেছিলেন ১৯ বছরের সুলেমান 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
26 June, 2023, 02:15 pm
Last modified: 26 June, 2023, 02:40 pm

Related News

  • বিধ্বস্ত হওয়ার আগে মৃত্যু আসন্ন টের পেয়েছিলেন সাবমার্সিবল টাইটানের যাত্রীরা
  • সাবমার্সিবল শিল্পকে নিরাপদ প্রমাণে ফের ডুবোযান নিয়ে টাইটানিক দেখতে যেতে চান এ বিলিয়নিয়ার
  • টাইটান সাবমার্সিবল ট্র্যাজেডি নিয়ে সিনেমা নির্মাণের গুজব উড়িয়ে দিলেন ক্যামেরন
  • সমুদ্রের তলদেশ থেকে উদ্ধার করা হলো টাইটানের ধ্বংসাবশেষ 
  • এক আমেরিকান না যাওয়ায় টাইটানে আসন পান পাকিস্তানি ব্যবসায়ী

বিশ্বরেকর্ডের আশায় রুবিকস কিউব সাথে নিয়ে টাইটানে চেপেছিলেন ১৯ বছরের সুলেমান 

সাবমারসিবল টাইটানের সাথে যখন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, সে সময় মূল জাহাজেই ছিলেন সুলেমান দাউদের মা আর বোন।
টিবিএস ডেস্ক
26 June, 2023, 02:15 pm
Last modified: 26 June, 2023, 02:40 pm
বাবার সাথে সুলেমান; ছবি-বিবিসি

টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে নিহত পাঁচ যাত্রীর মধ্যে ছিলেন পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ ব্যবসায়ী শাহজাদা দাউদ (৪৮) এবং তার ১৯ বছর বয়সী ছেলে সুলেমান দাউদ।

২২ ফুট লম্বা সাবমারসিবল 'টাইটানে' চেপে ভ্রমণের সময় নিজের সাথে একটি রুবিকস কিউব নিয়েছিলেন সুলেমান। তার ইচ্ছে ছিল, এর মাধ্যমে বিশ্বরেকর্ড গড়ার। বিবিসিকে এসব জানিয়েছেন সুলেমান দাউদের মা ক্রিস্টিন দাউদ। 

"ও বলেছিল, সাগরের ৩,৭০০ মিটার নীচে, টাইটানিকে আমি রুবিকস কিউব সমাধান করতে যাচ্ছি", জানান ক্রিস্টিন। 

যুক্তরাজ্যের গ্লাসগোর ইউনিভার্সিটি অব স্ট্র্যাথক্লাইডের এই শিক্ষার্থী অভিযানের আগে তার এ উদ্যোগের ব্যাপারে জানাতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের সাথেও যোগাযোগ করেছিলেন।  

ছেলে হয়তো বিশ্বরেকর্ড করেই ফেলবে! মুহূর্তটি ধরে রাখতে তাই বাবা, পাকিস্তানের অন্যতম ধনাঢ্য ব্যক্তি শাহজাদা দাউদ একটি ক্যামেরাও নিয়েছিলেন টাইটানে। 

আসলে সুলেমান রুবিকস কিউবের এতো বেশি ভক্ত ছিলেন, যেখানেই যেতেন সাথে একটি কিউব নিতেন; সুলেমান এতটাই পারদর্শী হয়ে উঠেছিলেন যে মাত্র ১২ সেকেন্ডের মধ্যেই এই পাজল মিলিয়ে ফেলতে পারতেন।

সাবমারসিবল টাইটানের সাথে যখন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তখন সাপোর্ট শিপ, পোলার প্রিন্স-এই অবস্থান করছিলেন ক্রিস্টিন ও তার মেয়ে, আলিনা দাউদ।

বিবিসিকে ক্রিস্টিন বলেন, "আমি ঠিক তখনও বুঝে উঠতে পারিনি কী হতে যাচ্ছে।" 

ক্রিস্টিন জানান, সুলেমানের সম্মানে এখন তিনি ও তার মেয়েও রুবিকস কিউব মেলানো শিখবেন।

গত রোববার (১৮ জুন) আটলান্টিক মহাসাগরে নিখোঁজ হয় ডুবোযান 'টাইটান'। সমুদ্রে ডুব দেওয়ার এক ঘণ্টা ৪৫ মিনিট পরেই মূল জাহাজের সঙ্গে টাইটানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। 

এটি পরিচালনা করছিলেন স্টকটন রাশ, যিনি নিজেও দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

নিখোঁজ হওয়ার পরপরই বিশ্বের বিভিন্ন দেশ সমুদ্রে অনুসন্ধানে নেমে পড়ে। জাহাজ ও বিমান ব্যবহার করে সমুদ্র চষে ফেলা হয় এটির খোঁজ পাওয়ার জন্য।

পাঁচদিনের মাথায় কানাডার একটি জাহাজ থেকে অনুসন্ধানে নিযুক্ত করা গভীর সমুদ্রে চলাচলের উপযুক্ত মনুষ্যবিহীন একটি রোবট সমুদ্রের তলদেশে টাইটানের ধ্বংসাবশেষ খুঁজে পায়। 

টাইটানিকের ধ্বংসাবশেষের সামনের অংশ থেকে ১,৬০০ ফুট দূরে সমুদ্রের তলদেশে বিধ্বস্ত টাইটান পড়ে ছিল বলে সংবাদ সম্মেলনে জানান মার্কিন কোস্ট গার্ডের রিয়ার অ্যাডমিরাল জন মগার। তাতেই জানা যায়, নিহত হয়েছেন টাইটানের পাঁচ আরোহীর সবাই।  

Related Topics

টপ নিউজ

সুলেমান দাউদ / টাইটান / সাবমার্সিবল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
    সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?
  • গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
    গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
  • ছবি: পিটিআই
    নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি
  • অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
    ৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?
  • পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
    পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
  • ছবি: টিবিএস
    ভারত ও চীনের মধ্যে বাংলাদেশ ‘ফুটবল’ হবে না, রেফারি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

Related News

  • বিধ্বস্ত হওয়ার আগে মৃত্যু আসন্ন টের পেয়েছিলেন সাবমার্সিবল টাইটানের যাত্রীরা
  • সাবমার্সিবল শিল্পকে নিরাপদ প্রমাণে ফের ডুবোযান নিয়ে টাইটানিক দেখতে যেতে চান এ বিলিয়নিয়ার
  • টাইটান সাবমার্সিবল ট্র্যাজেডি নিয়ে সিনেমা নির্মাণের গুজব উড়িয়ে দিলেন ক্যামেরন
  • সমুদ্রের তলদেশ থেকে উদ্ধার করা হলো টাইটানের ধ্বংসাবশেষ 
  • এক আমেরিকান না যাওয়ায় টাইটানে আসন পান পাকিস্তানি ব্যবসায়ী

Most Read

1
ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
আন্তর্জাতিক

সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?

2
গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
আন্তর্জাতিক

গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা

3
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি

4
অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?

5
পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
বাংলাদেশ

পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ভারত ও চীনের মধ্যে বাংলাদেশ ‘ফুটবল’ হবে না, রেফারি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net