Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 26, 2026
বরিশালে বিএনপির তারুণ্যের সমাবেশ চলছে, শুরু হচ্ছে যুবলীগের পাল্টা কর্মসূচিও

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 June, 2023, 06:50 pm
Last modified: 24 June, 2023, 07:00 pm

Related News

  • প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
  • বাস-মাহিন্দ্রা শ্রমিকদের দ্বন্দ্ব: মহাসড়ক অবরোধ, ফের বরিশাল থেকে সব ধরনের যান চলাচল বন্ধ
  • জুলাই সনদের পথেই এগোতে চায় বিএনপি, পেছনে ফিরতে চায় না: আইনমন্ত্রী
  • ১৮০ দিনে বিএনপি ব্যর্থতার পরিচয় দিয়েছে, পুরোনো রাজনীতিতেই ফিরেছে: নাহিদ ইসলাম
  • স্থানীয় নির্বাচনে যাচাই-বাছাই করে যোগ্য প্রার্থীকে সমর্থন দেবেন: নেতাকর্মীদের উদ্দেশে রিজভী

বরিশালে বিএনপির তারুণ্যের সমাবেশ চলছে, শুরু হচ্ছে যুবলীগের পাল্টা কর্মসূচিও

একইদিনে বেলস পার্ক থেকে আধা কিলোমিটার দূরে নগর ভবন ও শহীদ মিনারের সামনে পাল্টা কর্মসূচি দিয়েছে যুবলীগ।
টিবিএস রিপোর্ট
24 June, 2023, 06:50 pm
Last modified: 24 June, 2023, 07:00 pm
ছবি: টিবিএস

বরিশালে বিএনপির তিন সহযোগী সংগঠন যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল ডাকা তারুণ্যের সমাবেশ শুরু হয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে তরুণ প্রজন্মকেও জাগ্রত করতে দেশের ছয়টি গুরুত্বপূর্ণ স্থানে তারুণ্যের সমাবেশ করার ঘোষণা দেয় বিএনপির এই তিন সংগঠন।

আজ শনিবার (২৪ জুন) বিকেল চারটার দিকে কুরআন তিলাওয়াতের মাধ্যমে এ তারুণ্যের সমাবেশ শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশের মঞ্চে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্মানে দুটি চেয়ার খালি রাখা হয়েছে।

সমাবেশ বিকেল তিনটায় শুরু হওয়ার কথা থাকলেও, তা শুরু হয় ৩.৫৮ মিনিটে ।

বিএনপি সূত্র জানায়,  তারুণ্য সমাবেশের উদ্দেশ্য হলো: যারা তরুণ-যুবক- ভোটার হয়েছেন কিন্ত গত দুইটি জাতীয় নির্বাচন- স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারে নাই, তাদের রাস্তায় নামানো। দেশের তরুণ সমাজকে তাদের ভোটাধিকার আদায়ের ব্যাপারে সচেতন করে আন্দোলনে সম্পৃক্ত করা। আন্দোলনের আরও ঢেউ তোলা।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত আছেন সেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।

সঞ্চালনায় আছেন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মিল্টন, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

পূর্ব নির্ধারিত এই সমাবেশ উপলক্ষে সকাল থেকেই বেলস পার্কে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা।  খণ্ড খণ্ড মিছিল, ফেস্টুন, ব্যানার নিয়ে  আসছেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

ছবি: টিবিএস

বিএনপি নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিসহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

এরআগে সকাল দশটায় বেলস পার্কে গিয়ে দেখা যায়, মাঠের মধ্যবর্তী স্থানে মঞ্চ তৈরির কাজ চলছে। প্রস্তুত করা হয়েছে মাইক। ব্যানার পোস্টার ও ফেস্টুনে ছেয়ে গেছে মাঠের চারপাশ। নেতাকর্মীরা মাঠের চারপাশে অবস্থান করছেন।

একইদিনে বেলস পার্ক থেকে  আধা কিলোমিটার দূরে নগর ভবন ও শহীদ মিনারের সামনে পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে যুবলীগ। পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে নগরজুড়ে কিছুটা আতঙ্ক বিরাজ করছে।

তারুণ্যের সমাবেশের আয়োজকেরা অভিযোগ করে বলেন, বিভাগের বেশ কয়েকটি জেলার বেশকিছু উপজেলা থেকে রিজার্ভ করা গাড়ি সমাবেশে আসতে দেওয়া হয়নি। এমন কি ভোলা থেকে লঞ্চ ছাড়েনি মালিকপক্ষ।  আওয়ামী লীগের নেতাদের হুমকির মুখে রিজার্ভ এর টাকা ফিরে দিয়েছেন গাড়ির মালিকরা।

 

Related Topics

টপ নিউজ

বরিশাল / বিএনপি / তারুণ্যের সমাবেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: টিবিএস
    এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, বদলে গেল আমদানি নীতির কাঠামো
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে
  • ছবি: রয়টার্স
    আমি ‘এতটাই একা’ যে একটা তেলাপোকার সঙ্গে ‘বন্ধুত্ব পাতিয়েছিলাম’: জাপানের প্রধানমন্ত্রী
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তিপত্র প্রস্তুত: তথ্য উপদেষ্টা জাহেদ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইবার অপরাধ: মালিকের অজান্তেই ব্যাংক হিসাবে লাখ লাখ টাকার লেনদেনের অভিযোগ

Related News

  • প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
  • বাস-মাহিন্দ্রা শ্রমিকদের দ্বন্দ্ব: মহাসড়ক অবরোধ, ফের বরিশাল থেকে সব ধরনের যান চলাচল বন্ধ
  • জুলাই সনদের পথেই এগোতে চায় বিএনপি, পেছনে ফিরতে চায় না: আইনমন্ত্রী
  • ১৮০ দিনে বিএনপি ব্যর্থতার পরিচয় দিয়েছে, পুরোনো রাজনীতিতেই ফিরেছে: নাহিদ ইসলাম
  • স্থানীয় নির্বাচনে যাচাই-বাছাই করে যোগ্য প্রার্থীকে সমর্থন দেবেন: নেতাকর্মীদের উদ্দেশে রিজভী

Most Read

1
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, বদলে গেল আমদানি নীতির কাঠামো

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমি ‘এতটাই একা’ যে একটা তেলাপোকার সঙ্গে ‘বন্ধুত্ব পাতিয়েছিলাম’: জাপানের প্রধানমন্ত্রী

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তিপত্র প্রস্তুত: তথ্য উপদেষ্টা জাহেদ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাইবার অপরাধ: মালিকের অজান্তেই ব্যাংক হিসাবে লাখ লাখ টাকার লেনদেনের অভিযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net