Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 06, 2026
যেভাবে ভেতরের দিকে দুমড়ে মুচড়ে গেল টাইটান!

আন্তর্জাতিক

সিএনএন
23 June, 2023, 11:55 am
Last modified: 23 June, 2023, 12:10 pm

Related News

  • টাইটানিকে একসাথে মৃত্যুকে বেছে নেন; ১০০ বছর পর ১৭ লাখ পাউন্ডে বিক্রি তাদের প্রেমের শেষ স্মৃতিচিহ্ন
  • টাইটানিক যাত্রীর চিঠি নিলামে রেকর্ড ৪ লাখ ডলারে বিক্রি
  • টাইটানিক ডুবির আগে কী ঘটেছিল? থ্রি-ডি স্ক্যানে মিলল শেষ মুহূর্তের অজানা তথ্য
  • টাইটানিকের ৭০০ যাত্রীকে বাঁচানো ব্রিটিশ ক্যাপ্টেনের ঘড়ি বিক্রি হলো ২০ লাখ ডলারে
  • নিলামে উঠছে টাইটানিক যাত্রীর লেখা শেষ পোস্টকার্ড

যেভাবে ভেতরের দিকে দুমড়ে মুচড়ে গেল টাইটান!

ভূপৃষ্ঠে অনুভূত চাপকে ১ বায়ুমণ্ডলীয় চাপ হিসেবে পরিমাপ করা হয়, যা প্রতি বর্গ ইঞ্চিতে প্রায় ১৫ পাউন্ড। পানিতে ডুব দেওয়ার পর যতই গভীরে যাওয়া হয় ততই চাপ বাড়তে থাকে। টাইটানিকের ধ্বংসাবশেষ যে গভীরতায় অবস্থিত সেখানে প্রতি বর্গ ইঞ্চিতে চাপ অনুভূত হয় প্রায় ৬ হাজার পাউন্ড।
সিএনএন
23 June, 2023, 11:55 am
Last modified: 23 June, 2023, 12:10 pm
ছবি- সিএনএন

টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে রোববার নিখোঁজ হওয়া সাবমার্সিবলের পাঁচ আরোহী নিহত হয়েছেন বলে জানিয়েছে বিশ্বের গণমাধ্যমগুলো। মার্কিন কোস্ট গার্ডের ধারণা, 'টাইটান' নামক ওই সাবমার্সিবলের দেহকাঠামো 'ক্যাটাস্ট্রফিক ইমপ্লোশন' বা 'ভয়াবহ ধরনের অন্তর্মুখী সংকোচনের' কারণে তাদের মৃত্যু হতে পারে। কিন্তু অন্তর্মুখী সংকোচন আসলে কী?

'ইমপ্লোশন' মূলত এক্সপ্লোশন বা বিস্ফোরণের বিপরীত ঘটনা। কোনো বস্তুর ভয়াবহভাবে ভেতরের দিকে দুমড়ে মুচড়ে যাওয়াকেই বলে ইমপ্লোশন বা অন্তর্মুখী সংকোচন। টাইটানের বেলায়ও সেটাই ঘটে।

বৃহস্পতিবার ইউএস কোস্ট গার্ড রিয়ার অ্যাডমিরাল জন মগার বলেন, আটলান্টিক মহাসাগরের ১৩০০০ ফুট গভীরে অবস্থিত টাইটানিক ধ্বংসাবশেষের সামনের অংশ থেকে ১,৬০০ ফুট দূরে নিখোঁজ সাবমার্সিবলের টেইল কোন (পেছনের সরু অংশ) ও অন্যান্য ধ্বংসাবশেষ পড়ে ছিল। কোস্টগার্ড বলছে, সমুদ্রের তলদেশে পাওয়া ধ্বংসাবশেষ সাবমার্সিবলটির 'প্রেশার চেম্বারের' হতে পারে।

সমুদ্রের তলদেশে ১৩ হাজার ফুট গভীরতায় সাবমার্সিবলের ওপর পানির প্রচুর চাপ থাকে। এমনকি সূক্ষ্মতম কাঠামোগত ত্রুটির কারণেও ঘটতে পারে বড় ধরনের বিপর্যয়।

আন্ডারওয়াটার ফরেনসিক ইনভেস্টিগেটরের সিইও টম  ম্যাডক্স বলেন, "সমুদ্রের ওই গভীরতায় প্রতি বর্গ ইঞ্চিতে প্রায় ৪-৫ হাজার পাউন্ড চাপ অনুভূত হয়; যা ভূপৃষ্ঠে অনুভূত চাপের ৩৫০ গুণ বেশি। যেকোনো সূক্ষ্ম ছিদ্রও তাৎক্ষণিকভাবে বিস্ফোরণ ঘটাতে পারে। আর এতে পুরো যানই ধ্বংস হয়ে যাবে।"

ভূপৃষ্ঠে অনুভূত চাপকে ১ বায়ুমণ্ডলীয় চাপ হিসেবে পরিমাপ করা হয়, যা প্রতি বর্গ ইঞ্চিতে প্রায় ১৫ পাউন্ড। পানিতে ডুব দেওয়ার পর যতই গভীরে যাওয়া হয় ততই চাপ বাড়তে থাকে। টাইটানিকের ধ্বংসাবশেষ যে গভীরতায় অবস্থিত সেখানে প্রতি বর্গ ইঞ্চিতে চাপ অনুভূত হয় প্রায় ৬ হাজার পাউন্ড।

টাইটানের ভেতর থাকা ওই ৫ জন কি বুঝতে পেরেছিলেন তাদের সাথে কী ঘটছে? এর উত্তর দিয়েছেন ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রাক্তন নৌ কর্মকর্তা এবং অধ্যাপক আইলিন মার্টি। তার মতে, ঘটনাটি ঘটেছে মিলিসেকেন্ডেরও কম সময়ে।

আইলিন সিএনএনকে বলেন, "বিপর্যয়মূলক অন্তর্মুখী সংকোচন সাধারণত ঘণ্টায় ১৫০০ মাইল বেগে ঘটে। কিন্তু কোনোকিছু যে ঘটছে তা বুঝতে মানব মস্তিষ্কের আরো ০.২৫ গুণ বেশি সময় লাগে।"

অর্থাৎ, প্রচণ্ড চাপে টাইটানের অন্তর্মুখী সংকোচন এতই দ্রুত ঘটেছে যে ভেতরে থাকা যাত্রীরা কিছু বুঝেই উঠতে পারেননি।

"তারা এমনভাবে মারা গেছেন যে তারা বুঝতেও পারেননি তাদের মৃত্যু ঘটতে চলেছে। ইমপ্লোশন হয়ে থাকলে তাদের মৃত্যু ছিল পেইনলেস (ব্যথাহীন)," বলেন আইলিন।

২২ ফুট লম্বা টাইটান-এর যাত্রীদের মধ্যে ছিলেন ৫৮ বছর বয়সী ব্রিটিশ বিলিয়নিয়ার হ্যামিশ হার্ডিং, পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ ব্যবসায়ী শাহজাদা দাউদ (৪৮) এবং তার ১৯ বছর বয়সী ছেলে সুলেমান, ফরাসি ওশেনোগ্রাফার ও টাইটানিক বিশেষজ্ঞ পল-অঁরি নারজিওলে (৭৭), এবং ওশানগেট-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী স্টকটন রাশ।

সাবমার্সিবলটি পরিচালনা করছিলেন স্টকটন রাশ।

টাইটানের যাত্রীদের পুনরুদ্ধারের সম্ভাবনা সম্পর্কে জানতে চাওয়া হলে মার্কিন কোস্ট গার্ডের রিয়ার অ্যাডমিরাল মগার বলেন, তার কাছে 'এখনই কোনো উত্তর নেই'। তবে তারা অনুসন্ধান চালিয়ে যাবেন।

Related Topics

টপ নিউজ

টাইটান / টাইটানিক / সাবমার্সিবল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
    আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
  • কোলাজ: টিবিএস
    ‘ওপেন দ্য ফা*কিং স্ট্রেইট, ইউ বাস্ট*আর্ডস’: মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুতে হামলার হুমকি ট্রাম্পের
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ছবি-সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    জ্বালানি সংকটে ভরা মৌসুমেও মোটরসাইকেল বিক্রিতে ভাটা
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    চুক্তি না করলে সব উড়িয়ে দিয়ে ইরানের তেল দখল করব: ট্রাম্প; হরমুজ খুলতে যুদ্ধের ক্ষতিপূরণ চায় ইরান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী

Related News

  • টাইটানিকে একসাথে মৃত্যুকে বেছে নেন; ১০০ বছর পর ১৭ লাখ পাউন্ডে বিক্রি তাদের প্রেমের শেষ স্মৃতিচিহ্ন
  • টাইটানিক যাত্রীর চিঠি নিলামে রেকর্ড ৪ লাখ ডলারে বিক্রি
  • টাইটানিক ডুবির আগে কী ঘটেছিল? থ্রি-ডি স্ক্যানে মিলল শেষ মুহূর্তের অজানা তথ্য
  • টাইটানিকের ৭০০ যাত্রীকে বাঁচানো ব্রিটিশ ক্যাপ্টেনের ঘড়ি বিক্রি হলো ২০ লাখ ডলারে
  • নিলামে উঠছে টাইটানিক যাত্রীর লেখা শেষ পোস্টকার্ড

Most Read

1
আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
ইজেল

আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল

2
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

‘ওপেন দ্য ফা*কিং স্ট্রেইট, ইউ বাস্ট*আর্ডস’: মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুতে হামলার হুমকি ট্রাম্পের

3
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

4
ছবি-সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
অর্থনীতি

জ্বালানি সংকটে ভরা মৌসুমেও মোটরসাইকেল বিক্রিতে ভাটা

5
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তি না করলে সব উড়িয়ে দিয়ে ইরানের তেল দখল করব: ট্রাম্প; হরমুজ খুলতে যুদ্ধের ক্ষতিপূরণ চায় ইরান

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net