Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 25, 2026
চিনির দাম কেজিতে ২৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত জানালো ব্যবসায়ীরা 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
20 June, 2023, 11:40 am
Last modified: 20 June, 2023, 12:05 pm

Related News

  • প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম
  • বাজারে সবজির দাম কমেছে, বেড়েছে চিনি ও ময়দার; চড়া ডিম, মাছ-মুরগি
  • জ্বালানি সংকটে সরবরাহ কম থাকায় খাতুনগঞ্জে দুই সপ্তাহে চিনির দাম বাড়ল মণে ২০০ টাকা
  • তেল-চিনির মজুত পর্যাপ্ত, তবু আতঙ্কজনিত কেনাকাটায় খুচরা পর্যায়ে সংকট
  • রমজানের আগে কমেছে পেঁয়াজ ও সবজির দাম; বেড়েছে চিনির দাম

চিনির দাম কেজিতে ২৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত জানালো ব্যবসায়ীরা 

প্রস্তাবিত এই মূল্য ২২ জুন থেকে কার্যকরের কথা রয়েছে।
টিবিএস রিপোর্ট
20 June, 2023, 11:40 am
Last modified: 20 June, 2023, 12:05 pm
প্রতীকী ছবি/ সংগৃহীত

প্রতি বছর সরকারের সঙ্গে বসে দাম ঠিক করে কমানো-বাড়ানোর ঘোষণা দিলেও এবার ব্যবসায়ীরা সরাসরি চিনির নতুন দাম কার্যকরের ঘোষণা দিয়েছেন। আগামী ২২ জুন থেকে প্রতি কেজি প্যাকেটজাত চিনি ১৫০ ও খোলা চিনি ১৪০ টাকায় বিক্রি করবে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন। 

সোমবার অ্যাসোসিয়েশন চিনির দাম বৃদ্ধির বিষয়টি চিঠি দিয়ে বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনকে জানিয়েছে।

অ্যাসোসিয়েশন বলছে, বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি টন অপরিশোধিত চিনির আমদানি মূল্য ৬৪০-৬৫০ মার্কিন ডলার। যা বর্তমানে খালাস হচ্ছে এবং প্রক্রিয়াজাত করে বাজারে সরবরাহ করা হচ্ছে। যদিও বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, অপরিশোধিত চিনির এফওবি (ফ্রি অন বোর্ড) মূল্য ৫৫৩ মার্কিন ডলার। তবে এই দামও আগের বছরের একই সময়ের তুলনায় ৩২.৫৪ শতাংশ বেশি।

এর আগে সরকার চিনির দাম বাড়িয়ে প্যাকেট চিনি ১২৫ টাকা এবং খোলা চিনি ১২০ টাকা নির্ধারণ করে দেয়। এই দামে ব্যবসায়ীরা খুশি ছিল না। কিন্তু বাজারে এখনো খোলা চিনি বিক্রি হচ্ছে ১৪০ টাকায়; আর প্যাকেটের চিনির সরবরাহ নেই। 

বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন চলতি মাসের প্রথম দিকে চিনির দাম সমন্বয়ের জন্য সরকারকে চিঠি দেয়। নিয়ম অনুযায়ী, এই চিঠি প্রদানের পর ট্যারিফ কমিশন তা পর্যালোচনা করে বাণিজ্য মন্ত্রণালকে পাঠায় এবং মন্ত্রণালয় ব্যবসায়ীদের সঙ্গে বসে দাম নির্ধারণ করে। পরবর্তীতে সেটা অ্যাসোসিয়েশন ঘোষণা দিয়ে জানায়। এবার সরকারের কাছ থেকে সাড়া না পেয়ে অ্যাসোসিয়েশন নিজেরাই নতুন দামের ঘোষণা দেয়।

বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন তাদের চিঠিতে জানায়, অ্যাসোসিয়েশনের সদস্য রিফাইনারি সমূহকে অর্থিক ক্ষতি থেকে রক্ষার জন্য প্রস্তাবিত এই মূল্য ২২ জুন থেকে কার্যকর করা হবে।

এদিকে আন্তর্জাতিক বাজারে চিনির দাম বেশি এবং ডলার সংকটে আমদানিও বাধাগ্রস্ত হচ্ছে। গত ১১ জুন বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত টাস্কফোর্সের সভায় এক উপস্থাপনায় বলা হয়, চলতি অর্থবছরের জুলাই থেকে মে মাস পর্যন্ত ১১ মাসে চিনির চাহিদা রয়েছে ১৭.৬ লাখ মেট্রিক টন। কিন্তু এ সময়ে মোট সরবরাহ ছিল ১৬.৮৮ লাখ মেট্রিক টন। অর্থাৎ ৭২ হাজার মেট্রিক টন চিনির সরবরাহ ঘাটতি রয়েছে। 

সারা বছরে চিনির চাহিদা রয়েছে প্রায় ২০ লাখ মেট্রিক টন।

Related Topics

টপ নিউজ

চিনির দাম / চিনি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
    দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
  • বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
    নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে
  • ছবি: এএফপি
    ২০২০ সালে ডেমোক্র্যাটরা চুরি করে জিতেছে, তাই আমার তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ‘অধিকার আছে’: ট্রাম্প
  • ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর

Related News

  • প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম
  • বাজারে সবজির দাম কমেছে, বেড়েছে চিনি ও ময়দার; চড়া ডিম, মাছ-মুরগি
  • জ্বালানি সংকটে সরবরাহ কম থাকায় খাতুনগঞ্জে দুই সপ্তাহে চিনির দাম বাড়ল মণে ২০০ টাকা
  • তেল-চিনির মজুত পর্যাপ্ত, তবু আতঙ্কজনিত কেনাকাটায় খুচরা পর্যায়ে সংকট
  • রমজানের আগে কমেছে পেঁয়াজ ও সবজির দাম; বেড়েছে চিনির দাম

Most Read

1
দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
অর্থনীতি

দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক

2
বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে

4
ছবি: এএফপি
আন্তর্জাতিক

২০২০ সালে ডেমোক্র্যাটরা চুরি করে জিতেছে, তাই আমার তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ‘অধিকার আছে’: ট্রাম্প

5
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net