Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
অ্যাকশন দিয়ে হলিউডে হাতেখড়ি আলিয়ার, ‘হার্ট অব স্টোন’র ট্রেলার প্রকাশ  

বিনোদন

হিন্দুস্তান টাইমস
18 June, 2023, 04:10 pm
Last modified: 18 June, 2023, 04:21 pm

Related News

  • বছরের প্রথম ছবি হিসেবে ১০০ কোটি ডলার আয় করল এই ভিডিও গেম অ্যাডাপ্টেশন
  • ‘ব্যাকরুমস’, ‘অবসেশন’: হলিউড বক্স অফিস কাঁপাচ্ছেন জেনজি ইউটিউবাররা, বদলে দিচ্ছেন সিনেমা তৈরির চেনা পথ
  • হলিউডে সবচেয়ে বেশি আয় করা অ্যানিমেটেড সিনেমা ‘জুট্রোপলিস ২’
  • হলিউডে সন্তান বড় করা নিয়ে দুশ্চিন্তা, ফ্রান্সের নাগরিকত্ব নিলেন জর্জ ও আমাল ক্লুনি
  • হলিউড পরিচালক রব রেইনার ও তার স্ত্রীর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ছেলে গ্রেপ্তার

অ্যাকশন দিয়ে হলিউডে হাতেখড়ি আলিয়ার, ‘হার্ট অব স্টোন’র ট্রেলার প্রকাশ  

অন্যদিকে, এই ছবিতে কেয়া ধাওয়ানের চরিত্রে অভিনয় করবেন আলিয়া। এই প্রথম অ্যাকশনে ভরপুর কোনো ছবিতে রাফ অ্যান্ড টাফ লুকে ধরা দিতে চলেছেন আলিয়া। 
হিন্দুস্তান টাইমস
18 June, 2023, 04:10 pm
Last modified: 18 June, 2023, 04:21 pm
ছবি: সংগৃহীত

বলিউডে নিজের ক্যারিশমা দেখানোর পর হলিউড বিজয়ের লক্ষ্যে আলিয়া। প্রিয়াঙ্কা, দীপিকাদের মতো তিনিও এবার পা রাখতে চলেছেন হলিউডে। শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে তাঁর প্রথম  হলিউড ছবি, 'হার্ট অব স্টোন'। আর সেই ছবির প্রথম ট্রেলার মুক্তি পেল সদ্যই। ট্রেলার ভিডিও প্রকাশ্যে আসতেই আলিয়ার প্রশংসায় পঞ্চমুখ তারকার ভক্তরা।

'হার্ট অব স্টোন' সিনেমায় ইসরায়েলি অভিনেত্রী গাল গ্যাদতকে একজন এজেন্টের ভূমিকায় দেখা যাবে। তার চরিত্রের নাম র‍্যাচেল স্টোন। বিশ্ব শান্তি বজায় রাখে এমন একটি সংস্থার এজেন্ট রূপে দেখানো হয়েছে তাকে।

অন্যদিকে, এই ছবিতে কেয়া ধাওয়ানের চরিত্রে অভিনয় করবেন আলিয়া। ট্রেলার দেখে ধারণা করা হচ্ছে, বলিউডের মিষ্টি, রোমান্টিক এবং একই সঙ্গে দাপুটে অভিনেত্রী এখানে এই প্রথমবার নেতিবাচক চরিত্রে ধরা দেবেন। এই প্রথম অ্যাকশনে ভরপুর কোনো ছবিতে রাফ অ্যান্ড টাফ লুকে ধরা দিতে চলেছেন আলিয়া। 

৪৩ সেকেন্ডের এই ট্রেলারে রয়েছে টানটান অ্যাকশন। এই ট্রেলার হয়তো দর্শককে 'মিশন ইম্পসিবল' -এর কথা মনে করাতে পারে। ছবির ট্রেলার দর্শকদের থেকে প্রভূত প্রশংসা পেয়েছে।

যদিও ট্রেলারে আলিয়াকে খুব বেশি যে দেখা গিয়েছে এমনটা নয়। তাই অনেকের মনেই প্রশ্ন জাগছে তার চরিত্র এই ছবিতে ঠিক কতটা গুরুত্বপূর্ণ।

ট্রেলার লঞ্চের অনুষ্ঠানের জন্য আপাতত ব্রাজিলে আছেন আলিয়া। তাঁর সঙ্গে দেখানে গাল গ্যাদত এবং জেমি ডরনান রয়েছেন নেটফ্লিক্সের ফেস্টিভ্যালের জন্য। একসঙ্গে রেড কার্পেটে হাজির হয়েছে তারা এবং সেখানেই মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার।

আলিয়া নিজেও তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করেছেন এই ছবির ট্রেলার এবং জানিয়েছেন আগামী ১১ আগস্ট মুক্তি পাচ্ছে 'হার্ট অব স্টোন'। 

Related Topics

টপ নিউজ

আলিয়া ভাট / হার্ট অব স্টোন / গাল গ্যাদত / ট্রেলার / অ্যাকশন / হলিউড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • বছরের প্রথম ছবি হিসেবে ১০০ কোটি ডলার আয় করল এই ভিডিও গেম অ্যাডাপ্টেশন
  • ‘ব্যাকরুমস’, ‘অবসেশন’: হলিউড বক্স অফিস কাঁপাচ্ছেন জেনজি ইউটিউবাররা, বদলে দিচ্ছেন সিনেমা তৈরির চেনা পথ
  • হলিউডে সবচেয়ে বেশি আয় করা অ্যানিমেটেড সিনেমা ‘জুট্রোপলিস ২’
  • হলিউডে সন্তান বড় করা নিয়ে দুশ্চিন্তা, ফ্রান্সের নাগরিকত্ব নিলেন জর্জ ও আমাল ক্লুনি
  • হলিউড পরিচালক রব রেইনার ও তার স্ত্রীর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ছেলে গ্রেপ্তার

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net