Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
সুনামগঞ্জে বাড়ছে পাহাড়ি ঢলের পানি, উদ্বেগ-উৎকণ্ঠায় হাওর ও সীমান্ত এলাকাবাসী

বাংলাদেশ

সুনামগঞ্জ প্রতিনিধি
17 June, 2023, 07:10 pm
Last modified: 17 June, 2023, 07:15 pm

Related News

  • সুনামগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু নিহত
  • ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার আশঙ্কা: হুমকির মুখে হাওরের বোরো ফসল
  • সুনামগঞ্জ–১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে গণমিছিল
  • টাঙ্গুয়ার হাওর যাওয়ার পথে পর্যটকবাহী বাস খাদে, মা-মেয়ে নিহত
  • সিলেট-সুনামগঞ্জ সড়কে ট্রাক-সিএনজির সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

সুনামগঞ্জে বাড়ছে পাহাড়ি ঢলের পানি, উদ্বেগ-উৎকণ্ঠায় হাওর ও সীমান্ত এলাকাবাসী

জেলার যাদুকাটা, চেলা, সুরমাসহ সবকটি নদীর পানি প্রবল বেগে নিম্নাঞ্চলের দিকে প্রবাহিত হচ্ছে। এতে করে জেলার সবকটি হাওর পানিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। সাথে কয়েকটি উপজেলায় সড়কও পানিতে তলিয়ে গেছে।
সুনামগঞ্জ প্রতিনিধি
17 June, 2023, 07:10 pm
Last modified: 17 June, 2023, 07:15 pm
ছবি: টিবিএস

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে নদ-নদী ও হাওরে পানির উচ্চতা বাড়ছে। ফলে বন্যার আশঙ্কায় সিলেট বিভাগের সুনামগঞ্জের হাওর ও সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষ উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।  

আজ শনিবার (১৭ জুন) দুপুর পর্যন্ত সুনামগঞ্জের ষোলঘরস্থ সুরমা নদীর পানি বিপদসীমার ১১৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় ৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

জেলার যাদুকাটা, চেলা, সুরমাসহ সবকটি নদীর পানি প্রবল বেগে নিম্নাঞ্চলের দিকে প্রবাহিত হচ্ছে। এতে করে জেলার সবকটি হাওর পানিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। সাথে কয়েকটি উপজেলায় সড়কও পানিতে তলিয়ে গেছে। জেলা শহরে আসতে গিয়ে কোনো কোনো সড়কে মানুষজনকে নৌকা যোগে পারাপার করতে হচ্ছে। পাহাড়ি ঢলের পানি বেড়ে যাওয়ায়, জেলার হাওর পাড়ে ও সীমান্ত এলাকায় বসবাসকারী কয়েক লাখ মানুষ গত বছরের মতোণ বন্যার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছে।

জরুরি প্রয়োজনে তাহিরপুর উপজেলা থেকে জেলা শহরের উদ্দেশ্যে সকালে রওনা দেন স্থানীয় অধিবাসী জাহিদ হাসান। তিনি জানান, জেলার সাথে বিশ্বম্ভরপুর ও তাহিরপুর সড়কের শক্তিয়ারখলাসহ কয়েকটি অংশ পানিতে তলিয়ে গেছে। এছাড়াও জেলার হাওর পাড়ের সড়কগুলো পানিতে তলিয়ে যাওয়ায় ভেঙে ভেঙে কষ্ট করে সুনামগঞ্জ জেলা শহরে পৌঁছান তিনি।

এ ব্যাপারে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার জানান, বৃষ্টিপাত অব্যাহত থাকায় সুনামগঞ্জের সীমান্ত এলাকার নিম্নাঅঞ্চল প্লাবিত হতে পারে। প্রতিবেশী ভারতের চেরাপুঞ্জিতে ১৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী জানান,  বন্যার আশঙ্কা দেখা দিলে, সরকারের তরফ থেকে পর্যাপ্ত খাদ্য সহায়তা মজুদ রয়েছে এবং আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

 

 

Related Topics

টপ নিউজ

পাহাড়ি ঢল / সুনামগঞ্জ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: টিবিএস
    মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

Related News

  • সুনামগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু নিহত
  • ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার আশঙ্কা: হুমকির মুখে হাওরের বোরো ফসল
  • সুনামগঞ্জ–১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে গণমিছিল
  • টাঙ্গুয়ার হাওর যাওয়ার পথে পর্যটকবাহী বাস খাদে, মা-মেয়ে নিহত
  • সিলেট-সুনামগঞ্জ সড়কে ট্রাক-সিএনজির সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড

4
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

5
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net