Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 14, 2026
বিদেশ ভ্রমণে ব্যক্তিগত খরচের নতুন সীমা ১২ হাজার ডলার

টপ নিউজ

টিবিএস রিপোর্ট
25 July, 2019, 08:00 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

Related News

  • ইরান যুদ্ধের প্রভাব: কেন ভারতীয়দের বিদেশ ভ্রমণ ও স্বর্ণ কেনা কমাতে বলছেন মোদি?
  • আরও ৪৫ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক
  • পেট্রোডলার: আমেরিকার বিশ্বজয়ের হাতিয়ার নাকি কেবলই ভ্রান্ত ধারণা?
  • ডলারের চেয়ে ইয়েন ও ইউয়ানে ঋণ নেওয়া সাশ্রয়ী, ইআরডির বিশ্লেষণ
  • লৌহ আকরিক বাণিজ্যে মার্কিন ডলারকে হটিয়ে বড় জয় চীনের

বিদেশ ভ্রমণে ব্যক্তিগত খরচের নতুন সীমা ১২ হাজার ডলার

প্রতি ডলারের বিপরীতে বাংলাদেশী টাকার মূল্যমান ৮৪ দশমিক ৪৯ টাকা করে হিসেব করলে এই অর্থের পরিমান দাঁড়ায় ১০ লক্ষ ১৩ হাজার ৯২৮ টাকা। 
টিবিএস রিপোর্ট
25 July, 2019, 08:00 pm
Last modified: 25 August, 2019, 04:23 am
ছবিঃ পিক্সেল

বিশ্বের যেকোন দেশে ব্যক্তিগত ভ্রমণের জন্য বছরে মাথাপিছু সর্বোচ্চ ১২ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ খরচ করতে পারবেন বাংলাদেশিরা।

প্রতি ডলারের বিপরীতে বাংলাদেশী টাকার মূল্যমান ৮৪ দশমিক ৪৯ টাকা করে হিসেব করলে এই অর্থের পরিমান দাঁড়ায় ১০ লক্ষ ১৩ হাজার ৯২৮ টাকা। 

আগে সার্কভুক্ত দেশ ও মায়ানমারের জন্য এ সীমা ছিল ৫ হাজার ডলার এবং অন্যান্য দেশের জন্য ছিল ৭ হাজার ডলার।

বছরে ১২ হাজার ডলার খরচ করতে পারলেও একজন ব্যক্তি একবারে নগদ ৫ হাজার ডলারের বেশি সঙ্গে নিতে পারবে না। এক্ষেত্রে ক্রেডিট কার্ডর মাধমে খরচ করতে পারবেন।

আগামী বছরের শুরু থেকে এ নিয়ম কার্যকর হবে বলে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে একটি সার্কুলার জারি করা হয়।

বিদেশী মুদ্রা লেনদেনে নিয়োজিত সব অথোরাইজড ডিলারদের কাছে পাঠানো সার্কুলারে বলা হয়, “ছোটরা (১২ বছরের নিচে) বিদেশ ভ্রমণে বছরে বড়দের অর্ধেক অর্থাৎ ৬ হাজার ডলার খরচ করতে পারবে।”

বাংলাদেশ ব্যাংক বলছে, এখন বিদেশ ভ্রমণের খরচ আগের চেয়ে বেড়েছে। তাই সীমা বাড়ানোর জন্য বিভিন্ন পক্ষের দাবি ছিল। তার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত।

ভারতের একজন নাগরিক ভ্রমণ কোটায় বছরে আড়াই লাখ ডলার পর্যন্ত খরচ করতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশে অনেক কম বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা।

তবে আমদানি ও রপ্তানীর সঙ্গে জড়িত ব্যবসায়ীরা বছরে আরো ১০ হাজার ডলার বিদেশ ভ্রমণে ব্যয় করতে পারেন। এর বাইওে তৈরী পোশাক খাতের রপ্তানিকারকেরা তাদের আয়ের ১৫ শতাংশ বৈদেশিক মুদ্রার অ্যাকাউন্টে রাখতে পারেন। এ অর্থ তারা বিদেশী  ক্রেতাদের পেছনে ও অন্যান্য খাতে ব্যয় করে থাকেন। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতিমালায় অনুমোদন দেওয়া আছে।

এছাড়া চিকিৎসা, শিক্ষাগ্রহণসহ সব ধরনের বিদেশ ভ্রমণে একবারে সর্বোচ্চ নগদ পাঁচ হাজার ইউএস ডলার নেওয়ার সুযোগ আগের মতই থাকছে। সেক্ষেত্রে একজন ব্যক্তি বিদেশ ভ্রমণের উদ্দেশ্যে বছরে সর্বোচ্চ ১২ হাজার ডলার পর্যন্ত ব্যাংক থেকে তুলতে (এনডোর্স) পারবেন। এরমধ্যে সার্কভুক্ত দেশ ও মায়ানমারের ক্ষেত্রে পাঁচ হাজার ডলার এবং সার্কেরর বাইরের দেশগুলোতে ভ্রমণের জন্য সাত হাজার ডলার পর্যন্ত তুলতে পারবেন।

বিদেশ যাওয়ার সময় ডলারের পাশাপাশি ১০ হাজার টাকা (বাংলাদেশি কারেন্সি) নেওয়ারও সুযোগ আছে বাংলাদেশ ব্যাংকের নিয়মে। একইভাবে বিদেশ হতে বাংলাদেশে আসার সময় যে কেউ ১০ হাজার টাকা পর্যন্ত বহন করতে পারেন।

Related Topics

অর্থনীতি

বিদেশ ভ্রমণ / ডলার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
    রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
  • পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
    পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের
  • ছবি: টিবিএস কোলাজ
    ৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  
  • মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
    সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন
  • কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

Related News

  • ইরান যুদ্ধের প্রভাব: কেন ভারতীয়দের বিদেশ ভ্রমণ ও স্বর্ণ কেনা কমাতে বলছেন মোদি?
  • আরও ৪৫ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক
  • পেট্রোডলার: আমেরিকার বিশ্বজয়ের হাতিয়ার নাকি কেবলই ভ্রান্ত ধারণা?
  • ডলারের চেয়ে ইয়েন ও ইউয়ানে ঋণ নেওয়া সাশ্রয়ী, ইআরডির বিশ্লেষণ
  • লৌহ আকরিক বাণিজ্যে মার্কিন ডলারকে হটিয়ে বড় জয় চীনের

Most Read

1
রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
অর্থনীতি

রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত

2
পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
বাংলাদেশ

পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের

4
ছবি: টিবিএস কোলাজ
বাংলাদেশ

৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  

5
মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন

6
কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net