Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 12, 2026
বিখ্যাত আমেরিকান জাদুকর ডেভিড কপারফিল্ড এখন কোথায়? 

বিনোদন

মার্কা
05 June, 2023, 04:00 pm
Last modified: 05 June, 2023, 04:35 pm

Related News

  • ইরান যুদ্ধের প্রভাবে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি: ট্রাম্পের জনপ্রিয়তায় রেকর্ড ধস
  • সুযোগ থাকলে ইরানের তেল দখল করতাম, কিন্তু আমেরিকানরা চায় আমরা দেশে ফিরে আসি: ট্রাম্প
  • লক্ষ্য পূরণ না হলেও দ্রুত ইরান যুদ্ধের সমাপ্তি চায় দুই-তৃতীয়াংশ আমেরিকান: রয়টার্স
  • রয়টার্সের জরিপ: ইরানে মার্কিন হামলার পক্ষে প্রতি চারজনে মাত্র একজন আমেরিকানের সমর্থন আছে
  • এপস্টিন ও জাদুকর ডেভিড কপারফিল্ডের ‘খুব ঘনিষ্ঠ সম্পর্ক’ ছিল, নতুন প্রকাশিত নথিতে দাবি 

বিখ্যাত আমেরিকান জাদুকর ডেভিড কপারফিল্ড এখন কোথায়? 

সেলিব্রেটি নেট ওর্থ সূত্র বলছে, পাঁচ দশকেরও দীর্ঘ ক্যারিয়ারে ডেভিড কপারফিল্ডের মোট সম্পদের পরিমাণ ১ বিলিয়ন ডলারের কাছাকাছি। আজ ৬৬ বছর বয়সেও সেই আগের মতোই নিজের জাদুবলে মন্ত্রমুগ্ধ করে রেখেছেন দর্শকদের।
মার্কা
05 June, 2023, 04:00 pm
Last modified: 05 June, 2023, 04:35 pm
বিখ্যাত আমেরিকান জাদুকর ডেভিড কপারফিল্ড। ছবি: এমা সামারটন/লাস ভেগাস ম্যাগাজিন

বিখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বস ডেভিড কপারফিল্ডকে আখ্যা দিয়েছিল বাণিজ্যিকভাবে ইতিহাসের সবচেয়ে সফল একজন জাদুকর হিসেবে। ডেভিড সেথ কটকিন, যিনি পেশাদার ক্যারিয়ারে ডেভিড কপারফিল্ড নামেই পরিচিত- এই মুহূর্তে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া জাদুকর। আজ ৬৬ বছর বয়সেও সেই আগের মতোই নিজের জাদুবলে মন্ত্রমুগ্ধ করে রেখেছেন দর্শকদের।

ডেভিড কপারফিল্ডের লাস ভেগাসে একটি জাদুঘর রয়েছে, সেখানে তিনি তার জাদু-সংক্রান্ত নিদর্শনগুলো রাখেন। আরও জানা গেছে, এমজিএম গ্র্যান্ড হোটেল অ্যান্ড ক্যাসিনোতে বছরে প্রায় ৫০০ পারফরম্যান্স দেখান কপারফিল্ড; যার মাধ্যমে তার বার্ষিক আয় প্রায় ৬০ মিলিয়ন ডলার! 

সেলিব্রেটি নেট ওর্থ সূত্র বলছে, পাঁচ দশকেরও দীর্ঘ ক্যারিয়ারে ডেভিড কপারফিল্ডের মোট সম্পদের পরিমাণ প্রায় ১ বিলিয়ন ডলারের কাছাকাছি। নিজের এই উজ্জ্বল ক্যারিয়ারে প্রায়ই নানা অসাধ্য সাধন করেছেন ডেভিড কপারফিল্ড! স্ট্যাচু অব লিবার্টি উধাও করে ফেলা এবং পুনরায় নিয়ে আসা থেকে শুরু করে চীনের মহাপ্রাচীর পার হওয়া এবং গ্র্যান্ড ক্যানিয়নের ওপর দিয়ে শূন্যে ভেসে থাকার মতো জাদু তিনি দেখিয়েছেন।

যদিও খুব সূক্ষ্ণ চতুরতার সাথে এইসব স্টান্ট পারফর্ম করা হয়েছে, কিন্তু তাকে ইতিহাসের দ্বিতীয় প্রসিদ্ধ জাদুকর বলা হয়ে থাকে; আর প্রথম স্থানে আছেন হ্যারি হুডিনি।

ডেভিড কপারফিল্ডের ব্যক্তিগত জীবন

ডেভিড কপারফিল্ডকে নিয়ে একবার গুজব ছড়িয়েছিল যে তিনি হোমোসেক্সুয়াল। কিন্তু তার প্রেমের গুঞ্জনে সবসময় নারীদের নামই জড়িয়েছে।

ডেভিড কপারফিল্ডের প্রেমের সম্পর্কগুলোর মধ্যে জার্মান মডেল ক্লডিয়া শিফারের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। ১৯৯৪ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত একসঙ্গে ছিলেন তারা। কিন্তু এই জুটির সম্পর্ক ছিল বিতর্কিত। প্যারিস ম্যাচ ম্যাগাজিন লিখেছিল, ক্লডিয়া তার বিরুদ্ধে ৩০ মিলিয়ন ডলারের মামলা করেছেন।

১৯৯৪ সালে প্যারিসে একটি অনুষ্ঠানে ক্লডিয়া শিফারের সঙ্গে ডেভিড কপারফিল্ড। ছবি: লে পারিসা

বিগত বছরগুলোতে মেরিলি ইয়ুরনা, অমব্রে ফ্রিস্ক টেরি হোলাডে, সারাহ মাইলস, হাইডি অ্যালবার্টসেন ও সোনিয়া উরিবের সঙ্গে প্রেম করেছেন ডেভিড।

২০০৮ সালে তার পরিচয় হয় ক্লোয়ি গোসলার সাথে। তাদের সংসারে ডিলান নামের এক ছেলে এবং অড্রে ও স্কাই নামে দুই মেয়ে আছে। তারা বাহামার মুশা কে'তে বাস করেন। 

অন্যদিকে, ডেভিড কপারফিল্ড বর্তমানে তার জাদুর শো 'ডেভিড কপারফিল্ড: অ্যান ইনটিমেট ইভিনিং অব গ্র্যান্ড ইল্যুশন'-এর দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন। ২০০৩ সালে আরম্ভ হওয়া এই ট্যুর এখনও চলছে সাড়ম্বরে। 

Related Topics

টপ নিউজ

জাদুকর / আমেরিকান / ডেভিড কপারফিল্ড / সর্বোচ্চ আয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এনডিটিভি
    অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা
  • নোবেলজয়ী বিজ্ঞানী ওমর ইয়াঘি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    চীনে পাড়ি জমাচ্ছেন নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী ওমর ইয়াঘি; নেতৃত্ব দেবেন এআই গবেষণা প্রতিষ্ঠানের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন
  • রায়ানএয়ারের কার্যালয়। ছবি: রয়টার্স
    মাঝআকাশে রায়ানএয়ারের বোয়িং বিমানের জানালা ভেঙে বাইরে চলে যাচ্ছিলেন যাত্রী, টেনে ভেতরে আনলেন সহযাত্রীরা
  • এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (বামে) ও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    মার্কিন এফ-৩৫ পেতে আরব আমিরাতের কাছে রুশ এস-৪০০ বিক্রি করবে তুরস্ক, প্রস্তাবে সায় ক্রেমলিনের
  • ছবি: রয়টার্স
    বিশ্বকাপ খেলে ফেরার পরই দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেডেন অ্যাডামসের মৃত্যু

Related News

  • ইরান যুদ্ধের প্রভাবে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি: ট্রাম্পের জনপ্রিয়তায় রেকর্ড ধস
  • সুযোগ থাকলে ইরানের তেল দখল করতাম, কিন্তু আমেরিকানরা চায় আমরা দেশে ফিরে আসি: ট্রাম্প
  • লক্ষ্য পূরণ না হলেও দ্রুত ইরান যুদ্ধের সমাপ্তি চায় দুই-তৃতীয়াংশ আমেরিকান: রয়টার্স
  • রয়টার্সের জরিপ: ইরানে মার্কিন হামলার পক্ষে প্রতি চারজনে মাত্র একজন আমেরিকানের সমর্থন আছে
  • এপস্টিন ও জাদুকর ডেভিড কপারফিল্ডের ‘খুব ঘনিষ্ঠ সম্পর্ক’ ছিল, নতুন প্রকাশিত নথিতে দাবি 

Most Read

1
ছবি: এনডিটিভি
বিনোদন

অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা

2
নোবেলজয়ী বিজ্ঞানী ওমর ইয়াঘি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

চীনে পাড়ি জমাচ্ছেন নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী ওমর ইয়াঘি; নেতৃত্ব দেবেন এআই গবেষণা প্রতিষ্ঠানের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
ফিচার

বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন

4
রায়ানএয়ারের কার্যালয়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মাঝআকাশে রায়ানএয়ারের বোয়িং বিমানের জানালা ভেঙে বাইরে চলে যাচ্ছিলেন যাত্রী, টেনে ভেতরে আনলেন সহযাত্রীরা

5
এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (বামে) ও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ পেতে আরব আমিরাতের কাছে রুশ এস-৪০০ বিক্রি করবে তুরস্ক, প্রস্তাবে সায় ক্রেমলিনের

6
ছবি: রয়টার্স
খেলা

বিশ্বকাপ খেলে ফেরার পরই দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেডেন অ্যাডামসের মৃত্যু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net