Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
বেনজেমার রিয়াল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা

খেলা

টিবিএস রিপোর্ট
04 June, 2023, 04:50 pm
Last modified: 04 June, 2023, 04:54 pm

Related News

  • রোনালদো কি আল নাসর ছাড়ছেন?
  • ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি, ২৬ মে দায়িত্ব নেবেন
  • ৭২ ঘণ্টা বিরতি না দিলে ম্যাচ বয়কটের হুমকি রিয়ালের
  • এক বিলিয়ন ইউরো আয় করা বিশ্বের প্রথম ক্লাব রিয়াল মাদ্রিদ
  • রিয়ালকে গুঁড়িয়ে স্প্যানিশ সুপার কাপ চ্যাম্পিয়ন বার্সেলোনা

বেনজেমার রিয়াল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা

১৪ বছর খেলার পর লস ব্লাঙ্কোসদের ছেড়ে যাচ্ছেন বেনজেমা। এর মধ্যে তিনি জিতেছেন অনেক দলীয় এবং ব্যক্তিগত শিরোপা। 
টিবিএস রিপোর্ট
04 June, 2023, 04:50 pm
Last modified: 04 June, 2023, 04:54 pm
রিয়াল ছাড়ছেন বেনজেমা। ছবি: এএফপি

রিয়াল মাদ্রিদ ছাড়ছেন করিম বেনজেমা। সৌদি আরব থেকে বেনজেমার কাছে লোভনীয় প্রস্তাব রয়েছে। এই মৌসুম শেষেই রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে বেনজেমার। এরপর 'ফ্রি এজেন্ট' হিসেবেই নিজের পরবর্তী গন্তব্য ঠিক করতে পারবেন ফরাসি তারকা। 

১৪ বছর খেলার পর লস ব্লাঙ্কোসদের ছেড়ে যাচ্ছেন বেনজেমা। এর মধ্যে তিনি জিতেছেন অনেক দলীয় এবং ব্যক্তিগত শিরোপা। 

বেনজেমার ক্লাব ছাড়ার খবর একটি বিবৃতির মাধ্যমে জানিয়েছে রিয়াল মাদ্রিদ, 'আমাদের বর্তমান অধিনায়ক করিম বেনজেমার সঙ্গে পারস্পারিক বোঝাপড়ার মাধ্যমে সম্পর্কের ইতি ঘটতে যাচ্ছে। সে আমাদের ইতিহাসের সেরাদের একজন।' 

এছাড়াও বেনজেমার জন্য প্রশংসাও বরাদ্দ ছিলো বিবৃতিতে, 'সে দেখিয়েছে কীভাবে একজন দুর্দান্ত ফুটবলার হওয়া যায়। সে ক্লাবের মূল্যবোধকে সম্মান দেখিয়ে দারুণ পেশাদারিত্বের পরিচয় দিয়েছে।' 

রিয়াল মাদ্রিদের হয়ে ৬৪৭ ম্যাচে ৩৫৩ গোল করেছেন বেনজেমা। যা ক্লাবটির হয়ে দ্বিতীয় সর্বোচ্চ। লা লিগায়ও রিয়ালের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৩৭ গোলের রেকর্ড তার। জিতেছেন পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ, চারটি লা লিগাসহ ২৪টি শিরোপা। গত বছর ক্যারিয়ারের প্রথমবারের মতো ব্যালন ডি'অর জিতেছেন, ইউরোপের মৌসুম সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন তিনি। 

রিয়াল মাদ্রিদের এবারের মৌসুমটা একদমই ভালো কাটেনি। কেবল কোপা দেল রে জিতেছে আনচেলত্তির দল। যদিও বেনজেমা ব্যক্তিগতভাবে করেছেন ৩০ গোল। রিয়াল মাদ্রিদ ইতোমধ্যে ৩৫ বছর বয়সী বেনজেমার বিকল্প খোঁজা শুরু করেছে। ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনকে পাখির চোখ করেছে লস ব্লাঙ্কোসরা। 

সৌদি আরব থেকে বেনজেমার কাছে প্রস্তাব এসেছে বেশ কিছুদিন আগেই। তবে রিয়ালেই থাকার ইচ্ছা পোষণ করেছিলেন ফরাসি তারকা। যদিও সম্প্রতি নাকি ভাবনায় পরিবর্তন এসেছে তার। লোভনীয় অংকের প্রস্তাবে 'না' করতে চাচ্ছেন না তিনি। 

সৌদি আরবের লিগে যোগ দিলে বছরে ৪০০ মিলিয়ন ইউরো পাবেন বেনজেমা। ক্রিশ্চিয়ানো রোনালদোকে একই পরিমাণ অর্থ দেয় আল-নাসের। সাবেক রিয়াল সতীর্থের সমান পারিশ্রমিকের হাতছানি বেনজেমা উপেক্ষা নাও করতে পারেন। 

২০৩০ সালের বিশ্বকাপ আয়োজন করতে বদ্ধপরিকর সৌদি আরব। সে উদ্দেশ্যেই নিজেদের লিগকে তারকাসমৃদ্ধ করতে চাচ্ছে সৌদি কর্তৃপক্ষ। আর তারই প্রমাণ মিলছে তাদের মেসি-বেনজেমার মতো মহাতারকাদের দলে ভেড়ানোর চেষ্টায়। 

 

Related Topics

টপ নিউজ

রিয়াল মাদ্রিদ / করিম বেনজেমা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    ১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ
  • ছবি: মিডল ইস্ট মনিটর
    নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে
  • এমভি বাংলার জয়যাত্রা। প্রতীকী ছবি/সংগৃহীত
    হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা

Related News

  • রোনালদো কি আল নাসর ছাড়ছেন?
  • ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি, ২৬ মে দায়িত্ব নেবেন
  • ৭২ ঘণ্টা বিরতি না দিলে ম্যাচ বয়কটের হুমকি রিয়ালের
  • এক বিলিয়ন ইউরো আয় করা বিশ্বের প্রথম ক্লাব রিয়াল মাদ্রিদ
  • রিয়ালকে গুঁড়িয়ে স্প্যানিশ সুপার কাপ চ্যাম্পিয়ন বার্সেলোনা

Most Read

1
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

2
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

3
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

4
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
বাংলাদেশ

১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ

5
ছবি: মিডল ইস্ট মনিটর
আন্তর্জাতিক

নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে

6
এমভি বাংলার জয়যাত্রা। প্রতীকী ছবি/সংগৃহীত
বাংলাদেশ

হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net