Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 15, 2026
ফোর্বসের স্বপ্রতিষ্ঠিত শীর্ষ ধনী নারীর তালিকায় টেইলর সুইফট, রিয়ানা ও বিয়ন্সে 

বিনোদন

বিলবোর্ড
04 June, 2023, 10:50 am
Last modified: 04 June, 2023, 01:38 pm

Related News

  • অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা
  • বিয়ের দিনে টেইলর সুইফটকে ট্রল করলেন ট্রাম্প; পোস্ট করলেন ভুয়া ছবি
  • গোপনেই বিয়ে সারলেন টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসি, নিউইয়র্কে বিশাল উদযাপনের প্রস্তুতি
  • সব জল্পনার অবসান ঘটিয়ে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বিয়ে করছেন টেইলর সুইফট ও ট্র্যাভিস 
  • বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

ফোর্বসের স্বপ্রতিষ্ঠিত শীর্ষ ধনী নারীর তালিকায় টেইলর সুইফট, রিয়ানা ও বিয়ন্সে 

বৃহস্পতিবার প্রকাশিত এ তালিকায় রিয়ানা রয়েছেন ২০তম স্থানে এবং তার ‘সেলফ-মেড স্কোর’ হলো ১০। ফোর্বসের হিসাব অনুযায়ী, ‘আমব্রেলা’ গায়িকার সম্পদের পরিমাণ ১.৪ বিলিয়ন ডলার।
বিলবোর্ড
04 June, 2023, 10:50 am
Last modified: 04 June, 2023, 01:38 pm
বাঁ থেকে- রিয়ানা, টেইলর সুইফট ও বিয়ন্সে। ছবি: গেটি ইমেজেস/পিপল ম্যাগাজিন

টেইলর সুইফট, রিয়ানা ও বিয়ন্সের মধ্যে মিল রয়েছে কোন জায়গায়? আপনি যদি ভেবে থাকেন যে তারা সবাই অতি ধনী নারী, তাহলে আপনার উত্তর ঠিকই আছে। এই তিনজন তারকাই ফোর্বসের ২০২৩ সালের 'আমেরিকার স্বপ্রতিষ্ঠিত শীর্ষ ধনী নারীর তালিকায় উঠে এসেছেন। খবর বিলবোর্ড-এর।

গত বছর রিয়ানা, বিয়ন্সে এবং টেইলর সুইফট তিনজনের গানই বিলবোর্ডের হট হান্ড্রেড টপ টেন হিটসে এসেছিল। এবছর ফোর্বসের তালিকা প্রকাশের মাধ্যমে সঙ্গীত জগতের এই ত্রয়ী আবারও রাজত্ব করেছেন সেই তালিকায়।

বৃহস্পতিবার প্রকাশিত এ তালিকায় রিয়ানা রয়েছেন ২০তম স্থানে এবং তার 'সেলফ-মেড স্কোর' হলো ১০। ফোর্বসের হিসাব অনুযায়ী, 'আমব্রেলা' গায়িকার সম্পদের পরিমাণ ১.৪ বিলিয়ন ডলার। স্পষ্টত সমসাময়িক অন্য অনেক সঙ্গীতশিল্পীর চাইতেই এগিয়ে আছেন ৩৫ বছর বয়সী এই গায়িকা। তবে সঙ্গীতের পাশাপাশি রিয়ানার প্রসাধনী ব্র্যান্ডও তার সম্পদের পাল্লা ভারি করতে বেশ সাহায্য করেছে।

ফরাসি বিলাসপণ্য কনগ্লোমারেট এলভিএমএইচ এর সঙ্গে মিলে ফেন্টি বিউটি নামক ব্র্যান্ডের সহ-সত্ত্বাধিকারী রিয়ানা। ২০২২ সালে এই ব্র্যান্ডটির আয় দ্বিগুণ হয়েছে বলে জানিয়েছেন ফোর্বস। এছাড়াও, 'স্যাভেজ এক্স ফেন্টি' লঞ্জারি লাইনেও (অন্তর্বাস) রিয়ানার ৩০ শতাংশ শেয়ার রয়েছে। গত বছরের ফেব্রুয়ারিতে এই অন্তর্বাসের ব্র্যান্ডের আয় হয়েছিল ১ বিলিয়ন ডলার।

বৃহস্পতিবার প্রকাশিত এ তালিকায় টেইলর সুইফট আছেন ৩৪তম স্থানে এবং তার 'সেলফ-মেড' স্কোর হলো ৮। ফোর্বসের হিসাব অনুযায়ী, 'অল টু ওয়েল' গায়িকার মোট সম্পদের পরিমাণ ৭৪০ মিলিয়ন ডলার। ইতোপূর্বে প্রায়ই টেইলর সুইফটের নানা অ্যালবাম ও গান রেকর্ড ভেঙে দিয়েছে। এখান থেকে আয়ের পাশাপাশি বিভিন্ন ট্যুরের মাধ্যমে প্রচুর টাকা আয় করেন এই গায়িকা। গত বছর বিলবোর্ড-এর ইতিহাসে প্রথম শিল্পী হিসেবে হট হান্ড্রেড তালিকায় সেরা দশেই জায়গা করে নেওয়ার রেকর্ড গড়েন টেইলর সুইফট।

অন্যদিকে, বিয়ন্সে এই মুহূর্তে তার রেনেসা ওয়ার্ল্ড ট্যুরের ইউরোপিয়ান অঞ্চল ভ্রমণ অংশের মাঝামাঝি আছেন। ফোর্বসের তালিকায় তার অবস্থান ৪৮তম এবং তারও 'সেলফ-মেড স্কোর' ৮। ফোর্বস সূত্র অনুযায়ী, তিন দশকের সফল সঙ্গীত ক্যারিয়ারে বিয়ন্সের মোট সম্পদের পরিমাণ ৫৪০ মিলিয়ন ডলার। এবছর ফ্যাশন হাউজ বালমে'র সঙ্গে কোলাবরেশনে যাওয়ার ঘোষণা দিয়েছেন 'আমেরিকা হ্যাজ আ প্রবলেম' গায়িকা।

এছাড়াও, ফোর্বসের স্বপ্রতিষ্ঠিত শীর্ষ ধনী নারীদের তালিকায় আরও জায়গা করে নিয়েছেন অপরাহ উইনফ্রে (১৩তম), কিম কার্দাশিয়ান (২১তম), কাইলি জেনার (৩৮তম), ম্যাডোনা (৪৫তম), সেলিন ডিওন (৫৬তম), ডলি পার্টন (৫৯তম), রিজ উইদারস্পুন ( ৫৯তম), বারবারা স্ট্রাইসেন্ড (৬১তম), সেরেনা উইলিয়ামস (৮৯তম) এবং শোন্ডা রাইমস (৯৬তম)-এর মতো খ্যাতনামা তারকারা।

বিখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বস প্রতিবছর বিশ্বজুড়ে ধনীদের তালিকা প্রকাশ করে। বিশ্বের শীর্ষ ধনীর তালিকা থেকে শুরু করে বিভিন্ন শাখায় ভাগ করে তাদের বিভিন্ন তালিকা প্রকাশিত হয়।  

Related Topics

টপ নিউজ

ফোর্বস / ধনী নারী / টেইলর সুইফট / বিয়ন্সে / রিয়ানা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
    আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
  • ছবি: সংগৃহীত
    ৭ এএসপি ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা
  • কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
    কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
  • নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
    আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে
  • ছবি: এএফপি ও এপি
    কেউ তিন, কেউ চার—বিশ্বনেতারা দিনে কয় ঘণ্টা ঘুমান?

Related News

  • অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা
  • বিয়ের দিনে টেইলর সুইফটকে ট্রল করলেন ট্রাম্প; পোস্ট করলেন ভুয়া ছবি
  • গোপনেই বিয়ে সারলেন টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসি, নিউইয়র্কে বিশাল উদযাপনের প্রস্তুতি
  • সব জল্পনার অবসান ঘটিয়ে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বিয়ে করছেন টেইলর সুইফট ও ট্র্যাভিস 
  • বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

Most Read

1
আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
বাংলাদেশ

আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৭ এএসপি ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা

4
কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
বাংলাদেশ

কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ

5
নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
ফিচার

আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে

6
ছবি: এএফপি ও এপি
আন্তর্জাতিক

কেউ তিন, কেউ চার—বিশ্বনেতারা দিনে কয় ঘণ্টা ঘুমান?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net