Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
একাধিক গাড়ির মালিকদের জন্য কার্বন কর ২৫ হাজার থেকে সাড়ে ৩ লাখ টাকা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
01 June, 2023, 04:05 pm
Last modified: 01 June, 2023, 05:56 pm

Related News

  • ২০৩০ সালের পর ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ হতে পারে: গবেষণা
  • নতুন কৃচ্ছ্রতা নীতি: সরকারি কর্মকর্তাদের নতুন গাড়ি কেনা বন্ধ, নিষেধাজ্ঞা বিদেশ ভ্রমণেও 
  • সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পাস
  • বাজেটে কৃষি: কোম্পানি আছে, কিন্তু কৃষক নেই
  • কর্মসংস্থান তৈরিতে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট কতটা কার্যকর?

একাধিক গাড়ির মালিকদের জন্য কার্বন কর ২৫ হাজার থেকে সাড়ে ৩ লাখ টাকা

গাড়ির ইঞ্জিনের ক্ষমতার ওপর ভিত্তি করে একাধিক যাত্রীবাহী গাড়ি, জিপ ও মাইক্রোবাসের মালিকদের সর্বনিম্ন ২৫ হাজার থেকে সর্বোচ্চ সাড়ে তিন লাখ টাকা কর দিতে হবে।
টিবিএস রিপোর্ট
01 June, 2023, 04:05 pm
Last modified: 01 June, 2023, 05:56 pm
ফাইল ছবি। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস

আগামী ২০২৩-২৪ অর্থবছর থেকে একাধিক গাড়ির মালিকদেরকে কার্বন কর দিতে হবে। বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী এ প্রস্তাব করেছেন।

কার্বন নিঃসরণ কমাতে এবং পরিবেশ দূষণ রোধে ব্যক্তিগত গাড়ির ব্যবহার নিরুৎসাহিত করতে সরকার কার্বন কর আরোপের এ সিদ্ধান্ত নিয়েছে।

গাড়ির ইঞ্জিনের ক্ষমতার ওপর ভিত্তি করে একাধিক যাত্রীবাহী গাড়ি, জিপ ও মাইক্রোবাসের মালিকদের সর্বনিম্ন ২৫ হাজার থেকে সর্বোচ্চ সাড়ে তিন লাখ টাকা কর দিতে হবে।

এক্ষেত্রে ১,৫০০ সিসির গাড়ির মালিকদেরকে একই সক্ষমতার ইঞ্জিনের দ্বিতীয় ও পরের সব গাড়ির জন্য ২৫ হাজার টাকা কার্বন কর দিতে হবে।

দেড় হাজার থেকে দুই হাজার সিসির গাড়ির জন্য ৫০ হাজার টাকা, দুই হাজার থেকে আড়াই হাজার সিসির গাড়ির ক্ষেত্রে ৭৫ হাজার টাকা কার্বন কর প্রস্তাব করা হয়েছে।

আর তিন হাজার সিসির গাড়ির ক্ষেত্রে দুই লাখ ও সাড়ে তিন হাজার সিসির গাড়ির ক্ষেত্রে সাড়ে তিন লাখ টাকা কর দিতে হবে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট বক্তৃতা শুরু করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মোট ৭,৬১,৭৮৫ কোটি টাকার বাজেট পেশ করেছেন তিনি।

এটি অর্থমন্ত্রী হিসেবে তার পঞ্চম এবং বাংলাদেশ সরকারের ৫২তম জাতীয় বাজেট। 

বাজেট পেশ করার আগে এদিন সকালে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেছেন, আসছে বাজেট হবে গরীববান্ধব। অর্থনৈতিক উন্নয়ন ধরে রাখতে বাজেটে ধারাবাহিকতা থাকছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বলয় এবার বাড়ছে বিপুল আকারে।

Related Topics

টপ নিউজ

বাজেট ২০২৩-২৪ অর্থবছর / কার্বন কর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    ১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ
  • ছবি: মিডল ইস্ট মনিটর
    নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে
  • এমভি বাংলার জয়যাত্রা। প্রতীকী ছবি/সংগৃহীত
    হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা

Related News

  • ২০৩০ সালের পর ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ হতে পারে: গবেষণা
  • নতুন কৃচ্ছ্রতা নীতি: সরকারি কর্মকর্তাদের নতুন গাড়ি কেনা বন্ধ, নিষেধাজ্ঞা বিদেশ ভ্রমণেও 
  • সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পাস
  • বাজেটে কৃষি: কোম্পানি আছে, কিন্তু কৃষক নেই
  • কর্মসংস্থান তৈরিতে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট কতটা কার্যকর?

Most Read

1
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

2
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

3
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

4
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
বাংলাদেশ

১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ

5
ছবি: মিডল ইস্ট মনিটর
আন্তর্জাতিক

নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে

6
এমভি বাংলার জয়যাত্রা। প্রতীকী ছবি/সংগৃহীত
বাংলাদেশ

হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net