Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 06, 2026
বৃষ্টির দাপটে রিজার্ভ ডেতে গড়ালো আইপিএল ফাইনাল

খেলা

টিবিএস রিপোর্ট
29 May, 2023, 12:25 am
Last modified: 29 May, 2023, 12:30 am

Related News

  • বৃষ্টিতে সবুজ সৌদি আরবের মরুভূমি, দর্শণার্থীদের ভিড়
  • ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
  • ঈদের আগে ঝড়-বৃষ্টির যে আভাস দিচ্ছে আবহাওয়া অফিস
  • মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে সাফ ফুটসালের প্রথম আসরেই চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!

বৃষ্টির দাপটে রিজার্ভ ডেতে গড়ালো আইপিএল ফাইনাল

রিজার্ভ ডেতেও খেলা না হলে আইপিএলের ফাইনাল পরিত্যক্ত হবে। ম্যাচ না হলেও অবশ্য শিরোপার মীমাংসা করা হবে।
টিবিএস রিপোর্ট
29 May, 2023, 12:25 am
Last modified: 29 May, 2023, 12:30 am

বৃষ্টির শঙ্কা ছিল আগে থেকেই, শঙ্কা বাস্তবে রূপ নেয় ম্যাচ শুরুর বেশ আগে। সন্ধ্যার আগেই কালো মেঘে ঢেকে যায় আকাশ, আহমেদাবাদে শুরু হয় বৃষ্টি। অপেক্ষায় অপেক্ষায় পেরিয়ে যায় টস, ম্যাচ শুরুর নির্ধারিত সময়। দীর্ঘ সময় পর বৃষ্টি থামলে জাগে সম্ভাবনা, কাজও শুরু হয় মাঠ প্রস্তুতের। কিন্তু এর মাঝে আবারও বৃষ্টির হানা। শেষ পর্যন্ত টসই হলো না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালের। একদিন পিছিয়ে শিরোপার লড়াই গেল ২৯ মে রিজার্ভ ডেতে।

রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলের ফাইনালে মুখোমুখি হওয়ার কথা ছিল চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের। কিন্তু বৃষ্টির দাপটে সেটা সম্ভব হলো না। ম্যাচটি সোমবার একই ভেন্যু, একই সময়ে শুরু হবে।

সন্ধ্যায় শুরু হওয়া বৃষ্টি চলে অনেকক্ষণ। শুধু বৃষ্টিই নয় সঙ্গে ছিল বজ্রপাত ও প্রচন্ড বাতাস। মাঠ কভার দিয়ে ঢেকে রাখলেও বাতাসে তা সরে যায়, মাঠের কিছু অংশে জমে যায় পানি। বৃষ্টি থামার পর মাঠ শুকানোর কাজ শুরু হয়, আর বৃষ্টি না হলে ওভার কমিয়ে অনুষ্ঠিত হতো ফাইনাল। কিন্তু এর মাঝে আবারও বৃষ্টি শুরু হলে বাংলাদেশ সময় ১১টার দিকে আজকের মতো খেলা স্থগিতের ঘোষণা করেন আম্পায়াররা। 

অন্তত ৫ ওভারের ম্যাচ হতে বাংলাদেশ সময় রাত ১২টা ৩৬ মিনিটের মধ্যে খেলার শুরু করতে হতো। কিন্তু ১১টার মধ্যেই নিশ্চিত হয়ে যায়, বৃষ্টি থামলেও এই সময়ের মধ্যে খেলা শুরু করা সম্ভব নয়। যেহেতু আইপিএলের বাইলজ অনুযায়ী কোনো ম্যাচের ফল হতে দুই দলকেই কমপক্ষে ৫ ওভার ব্যাটিং করতে হবে, তাই আজকের মতো খেলা স্থগিত করা হয়।

টস করে কাল খেলা শুরু হবে। রিজার্ভ ডেতেও খেলা না হলে আইপিএলের ফাইনাল পরিত্যক্ত হবে। ম্যাচ না হলেও অবশ্য শিরোপার মীমাংসা করা হবে। এক্ষেত্রে লিগ পর্বের পারফরম্যান্স বিবেচনা করা হবে। লিগ পর্বের ৭০ ম্যাচ শেষে যে দল শীর্ষে ছিল, ফাইনালে ওঠা সেই দলটিকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। ২০ পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষে শীর্ষে ছিল গুজরাট, ১৭ পয়েন্ট নিয়ে চেন্নাই ছিল দুই নম্বরে।  

Related Topics

টপ নিউজ

আইপিএল ফাইনাল / রিজার্ভ ডে / শিরোপা / চ্যাম্পিয়ন / বৃষ্টি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • ইরানের একটি ভূগর্ভস্থ মিসাইল স্থাপনা। ২০২১ সালে। ছবি: আইআরজিসি
    হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করে ফেলছে ইরান, মাটি খুঁড়ে বের করছে লঞ্চার
  • আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
    আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
  • ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মার্কিন উদ্ধারকারী বিমান। ছবি: সংগৃহীত
    ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের দুই বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র
  • ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 
    ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 

Related News

  • বৃষ্টিতে সবুজ সৌদি আরবের মরুভূমি, দর্শণার্থীদের ভিড়
  • ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
  • ঈদের আগে ঝড়-বৃষ্টির যে আভাস দিচ্ছে আবহাওয়া অফিস
  • মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে সাফ ফুটসালের প্রথম আসরেই চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার

2
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

3
ইরানের একটি ভূগর্ভস্থ মিসাইল স্থাপনা। ২০২১ সালে। ছবি: আইআরজিসি
আন্তর্জাতিক

হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করে ফেলছে ইরান, মাটি খুঁড়ে বের করছে লঞ্চার

4
আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
ইজেল

আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল

5
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মার্কিন উদ্ধারকারী বিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের দুই বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র

6
৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 
অর্থনীতি

৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net