Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 05, 2026
চট্টগ্রামে মশার কয়েলের আগুনে মা-শিশুসহ ৩ জনের মৃত্যু 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 May, 2023, 03:20 pm
Last modified: 28 May, 2023, 03:25 pm

Related News

  • দেড় ঘণ্টার চেষ্টায় চিটাগং শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে
  • কেরানীগঞ্জে অগ্নিকাণ্ড: আসামি ইমান উল্লাহ কারাগারে, রিমান্ড শুনানি সোমবার
  • বেইলি রোডে অগ্নিকাণ্ড: ২২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল
  • বরিশালের শের-ই-বাংলা মেডিকেলে আগুন, স্থানান্তরের সময় ২ রোগীর মৃত্যু
  • রাজধানীর উত্তরায় কাঁচাবাজারে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে এল

চট্টগ্রামে মশার কয়েলের আগুনে মা-শিশুসহ ৩ জনের মৃত্যু 

কাঁচা বসতঘরে আগুন লেগে মুহূর্তেই তা বৈদ্যুতিক তারে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা দগ্ধ চারজনকে হাসপাতালে নিয়ে যায়।
টিবিএস রিপোর্ট
28 May, 2023, 03:20 pm
Last modified: 28 May, 2023, 03:25 pm
প্রতীকী ছবি/সংগৃহীত

চট্টগ্রাম নগরীতে বায়েজিদ এলাকায় মশার কয়েল থেকে লাগা আগুনে মা-শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন।

রোববার (২৮ মে) ভোর রাত ৫টার দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন পূর্ব শহীদ নগর এলাকায় একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর অগ্নিদগ্ধ চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

নিহতরা হলেন- নুর নাহার বেগম (৩০) এবং তার দুই সন্তান ফারিয়া (৩) ও মারুফ (১)। আহত মো. ইমন উদ্দিন (২৩) চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

নিহত নুর নাহারের ভাগ্নে মো. আমীন টিবিএসকে বলেন, 'আমার ফুফু নুর নাহার এখানকার স্থানীয়। তার স্বামীর সঙ্গে যোগাযোগ নেই। তিনি সন্তানদের নিয়ে এখানে বসবাস করতেন।'

আগ্রাবাদ ফায়ার স্টেশনের চীফ লিডার চিত্ত রঞ্জন বৈদ্য বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে বায়েজিদ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ভোর ৫টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে একটি ঘরের ছয়টি কক্ষ পুড়ে গেছে। মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে বায়েজিদ ফায়ার সার্ভিসে স্টেশন।

বায়েজিদ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কামরুজ্জামান বলেন, কাঁচা বসত ঘরে আগুন লেগে মুহূর্তেই তা বৈদ্যুতিক তারে ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিস যাওয়ার আগেই স্থানীয়রা দগ্ধ চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক কাজী তানভীরুল আজম বলেন, অগ্নিদগ্ধ চারজনকে ভোরেই হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছিল। তাদের অবস্থা আশঙ্কাজনক ছিল। সকাল ৯টায় দেড় বছর বয়সী শিশু মারুফ মারা যায়। এরপর বেলা সাড়ে ১২টায় নুর নাহার ও ফারিয়া মারা যায়। 

Related Topics

টপ নিউজ

অগ্নিকাণ্ডে মৃত্যু / অগ্নিকাণ্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
    বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    দৃশ্যমান হচ্ছে জাপানি অর্থনৈতিক অঞ্চল: ১২ প্রতিষ্ঠানের ৩৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগ, পাইপলাইনে আছে আরও 
  • ছবি: এএনআই
    তামিলনাড়ুতে ‘থালাপতি’ ঝড়: প্রথম নির্বাচনে নেমেই বাজিমাত অভিনেতা বিজয়ের, গঠন করতে পারেন সরকার
  • মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ছবি:সংগৃহীত
    পশ্চিমবঙ্গে দুইশ’র বেশি আসনে জয়ের পথে বিজেপি, বিজয়ীদের নাম ঘোষণা শুরু
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
    পুলিশের আগের শার্ট বহাল থাকছে, প্যান্টের রং হচ্ছে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী

Related News

  • দেড় ঘণ্টার চেষ্টায় চিটাগং শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে
  • কেরানীগঞ্জে অগ্নিকাণ্ড: আসামি ইমান উল্লাহ কারাগারে, রিমান্ড শুনানি সোমবার
  • বেইলি রোডে অগ্নিকাণ্ড: ২২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল
  • বরিশালের শের-ই-বাংলা মেডিকেলে আগুন, স্থানান্তরের সময় ২ রোগীর মৃত্যু
  • রাজধানীর উত্তরায় কাঁচাবাজারে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে এল

Most Read

1
বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম

2
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
অর্থনীতি

দৃশ্যমান হচ্ছে জাপানি অর্থনৈতিক অঞ্চল: ১২ প্রতিষ্ঠানের ৩৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগ, পাইপলাইনে আছে আরও 

3
ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে ‘থালাপতি’ ঝড়: প্রথম নির্বাচনে নেমেই বাজিমাত অভিনেতা বিজয়ের, গঠন করতে পারেন সরকার

4
মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে দুইশ’র বেশি আসনে জয়ের পথে বিজেপি, বিজয়ীদের নাম ঘোষণা শুরু

5
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশের আগের শার্ট বহাল থাকছে, প্যান্টের রং হচ্ছে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net