Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 04, 2026
সুগন্ধি চালের রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 May, 2023, 09:10 pm
Last modified: 24 May, 2023, 09:15 pm

Related News

  • রাশিয়ার জন্য নিষিদ্ধ প্রযুক্তির ৯০ শতাংশই আসছে চীন থেকে
  • মে মাসে জ্বালানি তেলের রপ্তানি বাড়াবে চীন: গন্তব্যের তালিকায় রয়েছে বাংলাদেশও
  • উত্তরাঞ্চলের অর্থনীতি, রপ্তানি চাঙ্গা করতে অচল বিমানবন্দরগুলো চালু করার উদ্যোগ সরকারের
  • আগের দামেই ধান-চাল কিনবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বৈশ্বিক সংঘাতে কার্গো বিমান ভাড়া প্রায় দ্বিগুণ, কৃষিপণ্য রপ্তানিতে বড় ধাক্কা

সুগন্ধি চালের রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে

রপ্তানি বন্ধের আগে প্রতি বছর ৯,৫০০–১০,৫০০ মেট্রিক টন সুগন্ধি চাল সংযুক্ত আরব আমিরাত (ইউএই), ইউরোপ, আমেরিকা, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনেই ও দক্ষিণ কোরিয়াসহ বিশ্বের ১৩৬টি দেশে রপ্তানি হতো।
টিবিএস রিপোর্ট
24 May, 2023, 09:10 pm
Last modified: 24 May, 2023, 09:15 pm
প্রতীকী ছবি/সংগৃহীত

নিষেধাজ্ঞার প্রায় এক বছর পর সরকার সুগন্ধি চালের রপ্তানির অনুমতি দিতে যাচ্ছে। এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে।

দেশে চালের বাজারে স্থিতিশীলতার জন্য গত বছরের জুনে সুগন্ধি চালের রপ্তানি বন্ধ করে দেয় সরকার।

সে সময় খাদ্য মন্ত্রণালয় চিঠি দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে রপ্তনি বন্ধের অনুরোধ জানিয়েছিল। এবার দেশে চালের উৎপাদন ভালো হওয়ায় খাদ্য মন্ত্রণালয় রপ্তানি চালুর বিষয়ে সুপারিশ করায় এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বাণিজ্য মন্ত্রণালয়ের উর্ধ্বতন এক কর্মকর্তা টিবিএসকে বলেন, 'বন্ধের আগে যাদের রপ্তানির অনুমতি নেওয়া ছিল তাদের আবেদনের প্রেক্ষিতে নতুন করে সময় বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।'

বাণিজ্য মন্ত্রণালয় বলছে, প্রায় ৪১টি প্রতিষ্ঠানের রপ্তানির অনুমতি নেওয়া ছিল। যে পরিমাণ রপ্তানির অনুমতি দেওয়া হয়, তার বেশিরভাগই রপ্তানি করতে পারেনি। এখন তারা নতুন আবেদন করলে তাদেরকে রপ্তানির অনুমতি দেওয়া হবে।

জানা যায়, রপ্তানি বন্ধের আগে প্রতি বছর ৯,৫০০–১০,৫০০ মেট্রিক টন সুগন্ধি চাল সংযুক্ত আরব আমিরাত (ইউএই), ইউরোপ, আমেরিকা, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনেই ও দক্ষিণ কোরিয়াসহ বিশ্বের ১৩৬টি দেশে রপ্তানি হতো।

বড় রপ্তানিকারকদের একটি হলো স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ। রপ্তানি বন্ধের আগে এটির তিন হাজার মেট্রিক টনের অনুমতি নেওয়া ছিল, কিন্তু তারা তা রপ্তানি করতে পারেনি।

প্রতিষ্ঠানটির প্রধান অপারেশস অফিসার টিবিএসকে বলেন, 'সরকার এ সিদ্ধান্ত নেওয়ায় আমরা যে রপ্তানি বাজার হারাতে বসেছিলাম সেটা পুনরুদ্ধারের চেষ্টা করব এবং দেশে বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রাখতে পারব।'

বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন গত মঙ্গলবার খাদ্য ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি ও রপ্তানিকারকদের নিয়ে একটি সভা করে।

ওই সভায় খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান জানান, দেশে খাদ্য নিরাপত্তার বিষয় বিবেচনায় খাদ্য মন্ত্রণালয় সুগন্ধি চাল রপ্তানিতে সাময়িক নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করে। দেশে এ বছর চাহিদা অনুযায়ী চাল উৎপাদন হওয়ায় সরকার কেস টু কেস ভিত্তিতে রপ্তানির বিষয়টি বিবেচনা করতে পারে।

বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব তানিয়া ইসলাম বলেন, খাদ্য মন্ত্রণালয়ের আপত্তি না থাকলে বাণিজ্য মন্ত্রণালয় রপ্তানির বিষয়টি পুনরায় বিবেচনা করবে।

এ প্রেক্ষাপটে সিদ্ধান্ত হয়, বাণিজ্য মন্ত্রণালয় কেস টু কেস ভিত্তিতে সুগন্ধি চাল রপ্তানির অনুমতি প্রদানের বিষয় বিবেচনা করবে এবং পরবর্তীসময়ে রপ্তানি নীতিতে সুগন্ধি চাল রপ্তানির বিষয়টি নিশ্চিতের জন্য কমিশন বাণিজ্য মন্ত্রণালয়ে একটি বিশ্লেষণাত্নক প্রতিবেদন প্রদান করবে।

এ সময় রপ্তানিকারকেরা জানান, দেশে সুগন্ধি চালের উৎপাদন ১৮.৩৫ লাখ মেট্রিক টন। এর সর্বোচ্চ ২ শতাংশ পর্যন্ত রপ্তানি করা হয়।

Related Topics

টপ নিউজ

সুগন্ধি চাল / রপ্তানি নিষেধাজ্ঞা / রপ্তানি / চাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০১৯ সালে ইরানে বন্যার দৃশ্য। ছবি: রয়টার্স
    রাডার ধ্বংসের পরই ইরানে ঝরছে বৃষ্টি? নেপথ্যে কি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘আবহাওয়া অস্ত্র’?
  • চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের চাংশিং দ্বীপে অবস্থিত হেংলি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, ১৬ জুলাই ২০১৮। ছবি: চেন আইঝু/রয়টার্স
    ৫ তেল শোধনাগারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিল চীন
  • ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
    ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
  • বেক্সিমকোর তিস্তা সৌর-বিদ্যুৎকেন্দ্র। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    মেগা রাউন্ডের ব্যর্থতার পর এবার ৪৯৫ মেগাওয়াট সৌরবিদ্যুতের দরপত্র আহ্বান করল বিপিডিবি
  • দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোচ্ছে ভারত ও বাংলাদেশ। প্রতীকী ছবি: সংগৃহীত
    সব ধরনের ভিসা দিচ্ছে বাংলাদেশ, আগামী কয়েক সপ্তাহে স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা সেবা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার পাল্টা প্রস্তাব ইরানের

Related News

  • রাশিয়ার জন্য নিষিদ্ধ প্রযুক্তির ৯০ শতাংশই আসছে চীন থেকে
  • মে মাসে জ্বালানি তেলের রপ্তানি বাড়াবে চীন: গন্তব্যের তালিকায় রয়েছে বাংলাদেশও
  • উত্তরাঞ্চলের অর্থনীতি, রপ্তানি চাঙ্গা করতে অচল বিমানবন্দরগুলো চালু করার উদ্যোগ সরকারের
  • আগের দামেই ধান-চাল কিনবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বৈশ্বিক সংঘাতে কার্গো বিমান ভাড়া প্রায় দ্বিগুণ, কৃষিপণ্য রপ্তানিতে বড় ধাক্কা

Most Read

1
২০১৯ সালে ইরানে বন্যার দৃশ্য। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রাডার ধ্বংসের পরই ইরানে ঝরছে বৃষ্টি? নেপথ্যে কি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘আবহাওয়া অস্ত্র’?

2
চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের চাংশিং দ্বীপে অবস্থিত হেংলি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, ১৬ জুলাই ২০১৮। ছবি: চেন আইঝু/রয়টার্স
আন্তর্জাতিক

৫ তেল শোধনাগারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিল চীন

3
ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
বাংলাদেশ

ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের

4
বেক্সিমকোর তিস্তা সৌর-বিদ্যুৎকেন্দ্র। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

মেগা রাউন্ডের ব্যর্থতার পর এবার ৪৯৫ মেগাওয়াট সৌরবিদ্যুতের দরপত্র আহ্বান করল বিপিডিবি

5
দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোচ্ছে ভারত ও বাংলাদেশ। প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সব ধরনের ভিসা দিচ্ছে বাংলাদেশ, আগামী কয়েক সপ্তাহে স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা সেবা

6
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার পাল্টা প্রস্তাব ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net