Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 08, 2026
ভারত থেকে এসেছে অনুদানের ২০ রেল ইঞ্জিন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 May, 2023, 11:50 am
Last modified: 24 May, 2023, 12:55 pm

Related News

  • বাণিজ্যে গতি আনতে লাকসাম-চট্টগ্রাম রেললাইনকে ডুয়েলগেজে রূপান্তরের উদ্যোগ 
  • কমলাপুরে ‘হাওর এক্সপ্রেস’ ট্রেনের বগিতে আগুন
  • চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 
  • ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন
  • ১৭০টি ফুটবল মাঠের সমান বিশ্বের বৃহত্তম রেলস্টেশন চীনের চংকিং ইস্ট

ভারত থেকে এসেছে অনুদানের ২০ রেল ইঞ্জিন

বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, রেলওয়ের বহরে মিটারগেজ ও ব্রডগেজের ৩১৫টি লোকোমোটিভ রয়েছে। বর্তমানে এসব ইঞ্জিন দিয়ে প্রায় ৪০০টি ট্রেন পরিচালনা করছে রেলওয়ে।
টিবিএস রিপোর্ট
24 May, 2023, 11:50 am
Last modified: 24 May, 2023, 12:55 pm
প্রতীকী ছবি- টেলিগ্রাফ ইন্ডিয়া

পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশ রেলওয়ের জন্য ২০টি ডিজেল চালিত ব্রডগেজ লোকোমোটিভ (ইঞ্জিন) হস্তান্তর করেছে ভারত। 

মঙ্গলবার (২৩ মে) বিকেলে ভারতের গেদে স্টেশন থেকে বাংলাদেশের দর্শনা স্টেশনে অনুদানের এসব লোকোমোটিভ প্রবেশ করে। 

বাংলাদেশের রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এবং ভারতের রেলপথ, যোগাযোগ, ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভার্চুয়ালি যুক্ত হয়ে লোকোমোটিভ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করেন। 

নুরুল ইসলাম সুজন বলেন, এটি ভারতের বন্ধুত্বের প্রতীক এবং রেল যোগাযোগের মাধ্যমে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও মজবুত হবে।

তিনি বলেন, ভারতের রেল ব্যবস্থাকে ব্রডগেজে রূপান্তর করা হয়েছে। "বাংলাদেশও এমন সিদ্ধান্ত নিচ্ছে। ধীরে ধীরে সব লাইন ব্রডগেজ হবে।"

ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, বহুমুখী সংযোগ বৃদ্ধি দুই দেশের সরকারেরই অগ্রাধিকারে রয়েছে।

তিনি আরও বলেন, এ দুটি দেশের পাশাপাশি সমগ্র অঞ্চলের অর্থনীতিকে বদলে দেওয়ার সম্ভাবনা রয়েছে এই রেল সংযোগের। 

ভারতের রেলমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ ভারতের সবচেয়ে বড় (১০ বিলিয়ন ডলারের) উন্নয়ন সহযোগী।

ভারতীয় ক্রেডিট লাইনের অধীনে রেলওয়ে খাতের ৩০০ মিলিয়ন 
ডলারের প্রকল্পগুলোর কাজ এরমধ্যেই শেষ হয়েছে। ১.৬৯ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের প্রকল্পগুলো বর্তমানে বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে রয়েছে বলে জানান তিনি।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ভারত থেকে ইঞ্জিন নির্বাচন করার সময় সেগুলো বাংলাদেশের রেলওয়ে ট্র্যাক, স্টেশন, সিগন্যাল সিস্টেমসহ সামগ্রিক রেলওয়ে নেটওয়ার্কের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে কি না তা বিবেচনা করা হয়েছে।

ভারত ও বাংলাদেশের মধ্যে একটি চুক্তি সম্পাদনের পর নির্দিষ্ট স্পেসিফিকেশন, আমদানি ছাড়পত্র, শুল্ক, ভ্যাট এবং কর পদ্ধতি বিশদভাবে যাচাই করে ব্রডগেজ ইঞ্জিনগুলো দেশে আনা হয়েছে বলে জানানো হয়েছে।

এর আগে ২০২০ সালে বাংলাদেশ ভারতের কাছ থেকে অনুদান হিসেবে ১০টি ব্রডগেজ লোকোমোটিভ পেয়েছিল। আগের লোকোমোটিভগুলো বর্তমানে পশ্চিম রুটে চলাচল করছে।

হস্তান্তরের সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবির এবং ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা উপস্থিত ছিলেন।

বাংলাদেশে লোকোমোটিভ

বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, রেলওয়ের বহরে মিটারগেজ ও ব্রডগেজের ৩১৫টি লোকোমোটিভ রয়েছে।

বর্তমানে এসব ইঞ্জিন দিয়ে প্রায় ৪০০টি ট্রেন পরিচালনা করছে রেলওয়ে।

তবে বর্তমানে চলমান ইঞ্জিনের সংখ্যা মাত্র ২৭১টি। এছাড়া বেশিরভাগ ইঞ্জিনই তাদের অর্থনৈতিক জীবনকালের শেষ পর্যায়ে রয়েছে। 

রেলওয়ে ইঞ্জিনের অর্থনৈতিক জীবনকাল ২০ বছর ধরা হয়ে থাকে। অথচ এসব ইঞ্জিনের বেশিরভাগের বয়স ৪০ পেরিয়ে গেছে। 

ফলে বেশিরভাগ ট্রেনই এসব পুরনো ইঞ্জিন নিয়ে কাঙ্খিত গতিতে চলতে পারে না। 
 

Related Topics

টপ নিউজ

ট্রেন / ব্রডগেজ / লোকোমোটিভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
    ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
  • ২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি
  • প্রধানমন্ত্রীর সঙ্গে টয়োটা তুশো করপোরেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
    বাংলাদেশে এইচইভি গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করবে টয়োটা
  • ছবি: সংগৃহীত
    শিক্ষাছুটি শেষে কর্মস্থলে না ফেরায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষকের পদ শূন্য ঘোষণা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ
  • বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
    ৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

Related News

  • বাণিজ্যে গতি আনতে লাকসাম-চট্টগ্রাম রেললাইনকে ডুয়েলগেজে রূপান্তরের উদ্যোগ 
  • কমলাপুরে ‘হাওর এক্সপ্রেস’ ট্রেনের বগিতে আগুন
  • চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 
  • ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন
  • ১৭০টি ফুটবল মাঠের সমান বিশ্বের বৃহত্তম রেলস্টেশন চীনের চংকিং ইস্ট

Most Read

1
‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
বাংলাদেশ

‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা

2
২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি

3
প্রধানমন্ত্রীর সঙ্গে টয়োটা তুশো করপোরেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশে এইচইভি গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করবে টয়োটা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষাছুটি শেষে কর্মস্থলে না ফেরায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষকের পদ শূন্য ঘোষণা

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ

6
বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
আন্তর্জাতিক

৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net