Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
'আরও অনেক গল্প বলতে চাই, কিন্তু সময় নেই', বার্ধক্য নিয়ে আক্ষেপ স্করসেজির

বিনোদন

টিবিএস ডেস্ক
18 May, 2023, 01:25 pm
Last modified: 18 May, 2023, 01:31 pm

Related News

  • বার্ধক্য হার মেনেছে ইচ্ছার কাছে: মুন্সিগঞ্জে পালকিতে চড়ে ভোট দিলেন ১০৩ বছরের চাঁন বানু
  • ‘মেলানিয়া’ রিভিউ: ‘ট্রাম্প-পত্নীর ডকুমেন্টারি, সোনায় মোড়ানো আবর্জনা!’
  • ‘এজন্যই চ্যাপলিন অনন্য': ‘সিটি লাইটস’ ও সিনেমার ইতিহাসে সেরা শেষ দৃশ্যের গল্প
  • বয়স বাড়ছে, কিন্তু আপনি কতটা ফিট? জানুন ৪ সহজ উপায়ে
  • যৌনতা, মৃত্যু আর বিশ্বাসঘাতকতা: উত্তর কোরিয়ার সিনেমায় যে দৃশ্য আগে দেখেনি কেউ

'আরও অনেক গল্প বলতে চাই, কিন্তু সময় নেই', বার্ধক্য নিয়ে আক্ষেপ স্করসেজির

অস্কারজয়ী এই পরিচালক বলেন, "আমার ইচ্ছা, আমি যদি টানা আট সপ্তাহের ছুটি নিতে পারতাম এবং একই সাথে একটা সিনেমাও বানিয়ে ফেলতে পারতাম! পুরো পৃথিবীটা এখন আমার সামনে ধরা দিয়েছে। কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে।"
টিবিএস ডেস্ক
18 May, 2023, 01:25 pm
Last modified: 18 May, 2023, 01:31 pm
অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা মার্টিন স্করসেজি। ছবি: সংগৃহীত

মার্টিন স্করসেজি হলিউডে সবচেয়ে আলোচিত ও সুপরিচিত একটি নাম। ১৯৬৭ সালে 'হু'স দ্যাট নকিং অ্যাট মাই ডোর' সিনেমার মাধ্যমে পরিচালনায় হাতেখড়ি তার। এরপর পাঁচ দশকেরও দীর্ঘ ক্যারিয়ারে নির্মাণ করেছেন ট্যাক্সি ড্রাইভার, শাটার আইল্যান্ড, গুডফেলাস, উলফ অব দ্য ওয়াল স্ট্রিট-এর মতো অসংখ্য বিখ্যাত চলচ্চিত্র। ভ্যানিটি ফেয়ার সূত্রে খবর, চলতি বছর ৭৬তম কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হবে স্করসেজি পরিচালিত 'কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন' চলচ্চিত্রের।

'কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন' ছবিটিতে অভিনয় করেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও, রবার্ট ডি নিরোর মতো তারকারা। এই পরিচালকের আগের বেশ কয়েকটি ছবিতে এই হলিউড তারকাদের দেখা গেছে; সবগুলো ছবিই দর্শকদের কাছে বিশেষভাবে সমাদৃত। আর স্করসেজির সিনেমা মানেই যেন প্রতিবারেই নতুন চমক। তাই গোটা বিশ্বের সিনেমাপ্রেমীরা অপেক্ষা করে থাকেন তার সিনেমার জন্য।

নিজের প্রিয় দুই অভিনেতা ডিক্যাপ্রিও ও রবার্ট ডি নিরোর সাথে আবারও কাজ করা প্রসঙ্গে অনলাইন সাইট ডেডলাইনকে তিনি বলেন, তাকে পরবর্তী সিনেমার কাজ শুরু করতে হবে। এসময় নিজের বার্ধক্য নিয়ে আক্ষেপ করে অস্কারজয়ী এই পরিচালক বলেন, "আমার ইচ্ছা, আমি যদি টানা আট সপ্তাহের ছুটি নিতে পারতাম এবং একই সাথে একটা সিনেমাও বানিয়ে ফেলতে পারতাম! পুরো পৃথিবীটা এখন আমার সামনে ধরা দিয়েছে। কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে।"

কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন-এ অভিনয় করেছেন স্করসেজির প্রিয় দুই তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও ও রবার্ট ডি নিরো। ছবি: সংগৃহীত

৮০ বছর বয়সী এই চলচ্চিত্র নির্মাতা বলেন, "আমি বৃদ্ধ হয়ে গিয়েছি। আমি এখন অনেক কিছু পড়ি, দেখি। আমি আরও অনেক গল্প বলতে চাই, কিন্তু সময়ই নেই হাতে। চলচ্চিত্র নির্মাতা আকিরা কুরোসাওয়ার হাতে যখন স্টিভেন স্পিলবার্গ এবং জর্জ লুকাস অস্কার তুলে দিচ্ছিলেন, তখন কুরোসাওয়া বলেছিলেন- 'সিনেমা কী তা আমি সদ্যই বুঝতে শুরু করেছি, অথচ এখন অনেক দেরি হয়ে গেছে।' সেসময় কুরোসাওয়ার বয়স ছিল ৮৩ বছর। ওই সময় আমি ভাবতাম, এটা উনি কি বলছেন! কিন্তু এখন আমি বুঝতে পারছি উনি আসলে কি বুঝিয়েছিলেন।"

এর আগেও ক্যারিয়ারকে বিদায় জানানোর সময় হয়েছে বলে আভাস দিয়েছিলেন স্করসেজি। গত বছর তিনি 'গুডফেলাস' অভিনেতা রে লিওটার মৃত্যুর আগে আরও একবার তার সঙ্গে কাজ করতে না পারার জন্য পরিতাপ করেছিলেন। ২০১৩ সালে স্করসেজি তার নিজের সিনেমা নির্মাণ দর্শনের দিকে ইঙ্গিত করে বলেছিলেন, "আমি যদি সিনেমাগুলো তৈরি করতে পারি তারপরে আর মাত্র কয়েকটা (সিনেমা) বাকি রয়ে যাবে।" সেসময় তিনি 'উলফ অব দ্য ওয়াল স্ট্রিট' সিনেমার জন্য প্রেস ট্যুরে ছিলেন।

'কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন' ছবির একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

এরপরে ২০১৬ সালে স্করসেজি পরিচালিত 'সাইলেন্স' এবং ২০১৯ সালে 'দ্য আইরিশম্যান' মুক্তি পেয়েছে। সেই সঙ্গে আরও অনেক টিভি প্রজেক্ট এবং সিনেমা তৈরিতেও হাত দিয়েছেন তিনি।

মার্কিন কথাসাহিত্যিক ডেভিড গ্রানের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে 'কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন'। ছবির চিত্রনাট্য লিখেছেন স্করসেজি ও এরিক রোথ। ১৯২০ শতকে যুক্তরাষ্ট্রের ওকলাহোমা রাজ্যের পটভূমিতে নির্মিত ছবিটিতে তুলে ধরা হয়েছে ধনকুবের ওসেজ জাতির সদস্যদের নৃশংসভাবে খুনের ঘটনা।

ছবিতে অভিনয় করেছেন লিলি গ্লাডস্টোন ও জেসি প্লেমনসসহ আরও অনেকে। ছবিটির চিত্রনাট্য লিখেছেন এরিক রথ এবং স্করসেজি নিজে। 'কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন' আগামী ৬ অক্টোবর যুক্তরাষ্ট্রে সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
   
 

Related Topics

টপ নিউজ

মার্টিন স্করসেজি / চলচ্চিত্র / বার্ধক্য / আক্ষেপ / কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!
  • হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
    ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
    ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

Related News

  • বার্ধক্য হার মেনেছে ইচ্ছার কাছে: মুন্সিগঞ্জে পালকিতে চড়ে ভোট দিলেন ১০৩ বছরের চাঁন বানু
  • ‘মেলানিয়া’ রিভিউ: ‘ট্রাম্প-পত্নীর ডকুমেন্টারি, সোনায় মোড়ানো আবর্জনা!’
  • ‘এজন্যই চ্যাপলিন অনন্য': ‘সিটি লাইটস’ ও সিনেমার ইতিহাসে সেরা শেষ দৃশ্যের গল্প
  • বয়স বাড়ছে, কিন্তু আপনি কতটা ফিট? জানুন ৪ সহজ উপায়ে
  • যৌনতা, মৃত্যু আর বিশ্বাসঘাতকতা: উত্তর কোরিয়ার সিনেমায় যে দৃশ্য আগে দেখেনি কেউ

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!

3
হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
আন্তর্জাতিক

ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ

4
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা

6
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net