Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 27, 2026
তুরস্কের ভোটযুদ্ধ! এরদোয়ানকে দ্বিতীয় রাউন্ডে লড়তে হবে এখন

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
15 May, 2023, 09:30 pm
Last modified: 15 May, 2023, 09:30 pm

Related News

  • বেপরোয়া যুক্তরাষ্ট্রের বিকল্প খুঁজছে বিরক্ত ‘মধ্যম শক্তির’ মিত্র দেশগুলো
  • ইসরায়েল নিরাপত্তার অজুহাতে আরও ‘ভূমি দখল’ করছে: তুরস্ক
  • সৌদি, তুরস্ক, পাকিস্তান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক; মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা
  • ইরানের পর ইসরায়েলের প্রধান শত্রু হতে পারে তুরস্ক বা পাকিস্তান: ইসরায়েলি বিশ্লেষক
  • শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

তুরস্কের ভোটযুদ্ধ! এরদোয়ানকে দ্বিতীয় রাউন্ডে লড়তে হবে এখন

টিবিএস ডেস্ক
15 May, 2023, 09:30 pm
Last modified: 15 May, 2023, 09:30 pm
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান (বাঁয়ে) ও তার প্রধান প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদারগলু। ছবি: এএফপি

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে পদে কোনো প্রার্থী প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট পাননি। তাই দ্বিতীয় দফায় আরেকবার নির্বাচন হবে দেশটিতে। খবর আল জাজিরার।

তুরস্কের সুপ্রিম ইলেকশন কাউন্সিলের ইলেকটোরাল চিফ আহমেত ইয়েনের এ তথ্য জানিয়েছেন। 

কাউন্সিল জানিয়েছে, বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান পেয়েছেন ৪৯.৫ শতাংশ ভোট। আর তার প্রধান প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদারগলু পেয়েছেন ৪৪.৯৯ শতাংশ ভোট।

দুজনের কেউই ৫০ শতাংশ ভোট না পাওয়ায় আগামী ২৮ মে দ্বিতীয় রাউন্ডের ভোট হবে।

এ নিয়ে তৃতীয়বারের মতো সরাসরি প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে তুরস্কে। আগের দুবারই এরদোয়ান প্রথম রাউন্ডেই জিতেছিলেন।

নির্বাচনে তৃতীয় প্রার্থী এটিএ অ্যালায়েন্স-এর সিনান ওগান পেয়েছেন ৫.১৭ শতাংশ ভোট। ওগানের পাওয়া এই ৫ শতাংশ ভোটই দেশটির নির্বাচনকে দ্বিতীয় রাউন্ডের দিকে ঠেলে দিয়েছে।

ওগানের এই ৫ শতাংশ ভোটই দ্বিতীয় রাউন্ডের নির্বাচনের নিয়তি নির্ধারক হয়ে উঠতে পারে। ওগান এই ৫ শতাংশ ভোটারকে যেদিকে ভোট দিতে বলবেন সেই প্রার্থীই নির্বাচনে জয়ী হবেন বলে ধারণা করা হচ্ছে।

তুরস্কের সংবাদমাধ্যমগুলোর সংবাদে দেখা যায়, পার্লামেন্টের ৬০০ আসনের মধ্যে এরদোয়ানের একে পার্টি জিতেছে ২৬৬ আসনে, আর কিলিচদারগলুর রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) জিতেছে ১৬৬ আসনে।

কিছু দিন আগে ঘটে যাওয়া ধ্বংসাত্মক ভূমিকম্প এবং বাড়তি মুদ্রাস্ফীতির মধ্যেই এই নির্বাচন হলো তুরস্কে। গত অক্টোবরে দেশটির মূল্যস্ফীতি ৮৫ শতাংশ হয়ে যায়। আর ফেব্রুয়ারির ভূমিকম্পে মারা যায় ৫০ হাজারের বেশি মানুষ।

২০২৩ সালের এবারের নির্বাচন বাড়তি গুরুত্ব রাখছে, কারণ এ বছরই একশো বছর পূর্তি হচ্ছে তুরস্ক প্রজাতন্ত্রের। 

তুরস্কের এবারের নির্বাচনে ৬ কোটি ৪০ লাখ ভোটার ভোট দিয়েছেন। এর মধ্যে নতুন ভোটার ৫০ লাখ, যাদের বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে। 

Related Topics

টপ নিউজ

তুরস্ক / এরদোয়ান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
  • ছবি: সংগৃহীত
    নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী
  • সিগানের বাড়ি। ছবি: সিএনএন
    আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান
  • একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    এস আলমের আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের
    ২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের

Related News

  • বেপরোয়া যুক্তরাষ্ট্রের বিকল্প খুঁজছে বিরক্ত ‘মধ্যম শক্তির’ মিত্র দেশগুলো
  • ইসরায়েল নিরাপত্তার অজুহাতে আরও ‘ভূমি দখল’ করছে: তুরস্ক
  • সৌদি, তুরস্ক, পাকিস্তান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক; মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা
  • ইরানের পর ইসরায়েলের প্রধান শত্রু হতে পারে তুরস্ক বা পাকিস্তান: ইসরায়েলি বিশ্লেষক
  • শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী

3
সিগানের বাড়ি। ছবি: সিএনএন
আন্তর্জাতিক

আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান

4
একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল

5
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

এস আলমের আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক

6
২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net