Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 12, 2026
দাবা বিশ্বকাপে সুযোগ পেয়েছেন বাংলাদেশের ফাহাদ ও জান্নাতুল

খেলা

টিবিএস রিপোর্ট
10 May, 2023, 05:50 pm
Last modified: 10 May, 2023, 05:54 pm

Related News

  • ইতিহাসের সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে ফিদে রেটিং পেল ৩ বছরের শিশু সর্বজ্ঞ
  • ড্যানি রেঞ্চ: ‘দ্য কালেক্টিভ’ থেকে বেরিয়ে যেভাবে হয়ে উঠলেন অনলাইন দাবার জনপ্রিয়তার অন্যতম পথিকৃৎ
  • জাকসু নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্ব পালনকালে শিক্ষকের মৃত্যু
  • মাত্র ১০ বছর বয়সেই নারী আন্তর্জাতিক মাস্টার হলো ইংল্যান্ডের দাবাড়ু বোধানা
  • এআই দাবা প্রতিযোগিতায় মাস্কের গ্রককে হারাল ওপেনএআই

দাবা বিশ্বকাপে সুযোগ পেয়েছেন বাংলাদেশের ফাহাদ ও জান্নাতুল

ফাহাদের জন্য বিশ্বকাপে খেলা নতুন কিছু নয়। ২০১৯ সালে বিশ্বের সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে ১৬ বছর বয়সে বিশ্বকাপ দাবায় খেলেছিলেন ফাহাদ। চার বছর পর আবারও বিশ্বকাপের টিকিট পেয়েছেন এই আন্তর্জাতিক মাস্টার। 
টিবিএস রিপোর্ট
10 May, 2023, 05:50 pm
Last modified: 10 May, 2023, 05:54 pm
দাবা বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ফাহাদ ও জান্নাতুল। ছবি: সংগৃহীত

দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপ নিয়ে বাংলাদেশের ক্রীড়াপ্রেমিদের মাঝে আগ্রহ কাজ করলেও এই খেলার যে বিশ্বকাপও হয়, সেই খবর খুব বেশি মানুষ হয়তো রাখেন না। আর সেই বিশ্বকাপে বাংলাদেশের কেউ যে অংশগ্রহণ করবেন, সেটি জানা তো আরোই দূরের বিষয়। 

তা কেউ খবর রাখুক আর নাই রাখুক, বাংলাদেশের দাবাড়ুরা নিজেদের কাজটি করে যাচ্ছেন নিভৃতেই। ২০২৩ দাবা বিশ্বকাপে সুযোগ পেয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান এবং জান্নাতুল ফেরদৌস। 

ফাহাদের জন্য বিশ্বকাপে খেলা নতুন কিছু নয়। ২০১৯ সালে বিশ্বের সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে ১৬ বছর বয়সে বিশ্বকাপ দাবায় খেলেছিলেন ফাহাদ। চার বছর পর আবারও বিশ্বকাপের টিকিট পেয়েছেন এই আন্তর্জাতিক মাস্টার। 

আজ ঢাকায় এশিয়ান জোনাল দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে যাচ্ছেন ফাহাদ। এ বছরই জুলাই-আগস্টে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ দাবা। অন্যদিকে, প্রথমবারের মতো মহিলা বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছেন মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস। 

২০১৯ সালের মার্চে ঢাকায় বিশ্বকাপ দাবার বাছাই পর্বে ওপেন বিভাগে চ্যাম্পিয়ন হয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের টিকিট পেয়েছিলেন ফাহাদ। আর এবার বিশ্বকাপে সুযোগ পেলেন এশিয়ান জোনাল দাবায় চ্যাম্পিয়ন হয়ে। 

টুর্নামেন্টের অষ্টম রাউন্ড শেষে দ্বিতীয় স্থানে থাকা দাবাড়ুদের চেয়ে আধা পয়েন্ট এগিয়ে ছিলেন ফাহাদ। সেই এগিয়ে থাকাকে ধরে রেখে শেষ রাউন্ডে শরিফ হোসেনকে হারিয়েছেন ফাহাদ। নয় ম্যাচে সাড়ে সাত পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন হোন তিনি।

জান্নাতুল ফেরদৌস বিশ্বকাপের টিকিট পেয়েছেন এই টুর্নামেন্টেই মহিলা বিভাগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে। শেষ রাউন্ডে জান্নাতুল ড্র করেছেন নেপালের লোহানি সুজনার সঙ্গে। তার সর্বমোট অর্জিত পয়েন্ট সাত। 

Related Topics

টপ নিউজ

দাবা / দাবাড়ু / দাবা বিশ্বকাপ / ফাহাদ রহমান / জান্নাতুল ফেরদৌস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
  • গ্রাফিক: টিবিএস
    টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি
  • সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
    ‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’
  • ছবি: সংগৃহীত
    সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • ছবি: টিবিএস
    মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা
  • ছবি: সংগৃহীত
    প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

Related News

  • ইতিহাসের সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে ফিদে রেটিং পেল ৩ বছরের শিশু সর্বজ্ঞ
  • ড্যানি রেঞ্চ: ‘দ্য কালেক্টিভ’ থেকে বেরিয়ে যেভাবে হয়ে উঠলেন অনলাইন দাবার জনপ্রিয়তার অন্যতম পথিকৃৎ
  • জাকসু নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্ব পালনকালে শিক্ষকের মৃত্যু
  • মাত্র ১০ বছর বয়সেই নারী আন্তর্জাতিক মাস্টার হলো ইংল্যান্ডের দাবাড়ু বোধানা
  • এআই দাবা প্রতিযোগিতায় মাস্কের গ্রককে হারাল ওপেনএআই

Most Read

1
রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

2
গ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি

3
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net