Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
ব্রাহ্মণবাড়িয়ায় শতাব্দী প্রাচীন শুঁটকি মেলায় বন্ধ হলো বিনিময় প্রথা  

বাংলাদেশ

আজিজুল সঞ্চয়, ব্রাহ্মণবাড়িয়া
07 May, 2023, 09:45 am
Last modified: 07 May, 2023, 09:48 am

Related News

  • নববর্ষ উপলক্ষ্যে নাসিরনগরে দুদিন ব্যাপী শুঁটকি মেলা জমে উঠেছে
  • সুন্দরবনের দুবলার চর: ৬ মাসের বসতিতে কোটি টাকার ব্যবসা
  • যে শুঁটকি বাজারে লাক্ষার শুঁটকি বিকোয় ৫০০০ টাকা কেজি দরে!
  • শতাব্দীপ্রাচীন শুঁটকি মেলায় বন্ধ হলো বিনিময় প্রথা!
  • সুন্দরবনের শুঁটকি পল্লী থেকে আয় বেড়েছে সরকারের

ব্রাহ্মণবাড়িয়ায় শতাব্দী প্রাচীন শুঁটকি মেলায় বন্ধ হলো বিনিময় প্রথা  

মেলার প্রথম দিনে ভোর থেকে কয়েক ঘণ্টা বিনিময় প্রথায় শুঁটকি কেনাবেচা হতো; এরপর চলত নগদ টাকায়। মূলত বিনিময় প্রথায় নিম্নবিত্তরাই মেলা থেকে শুঁটকি নিতেন।
আজিজুল সঞ্চয়, ব্রাহ্মণবাড়িয়া
07 May, 2023, 09:45 am
Last modified: 07 May, 2023, 09:48 am
ছবি-টিবিএস

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের কুলিকুন্ডা গ্রামে কয়েক শতাব্দী ধরে বসছে শুঁটকি মেলা। মূলত বাংলা নববর্ষের দ্বিতীয় দিন থেকে কুলিকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দেশীয় প্রজাতির নানা মাছের এ শুঁটকি মেলা বসে। দুইদিনব্যাপী এ মেলার বিশেষত্ব হলো 'বিনিময় প্রথা'। বিভিন্ন পণ্যের বিনিময়ে শুঁটকি নিতে পারেন ক্রেতারা। গেল বছরও বিনিময় প্রথায় শুঁটকি কেনাবেচা হয়েছে মেলায়।

তবে এবার শতাব্দী প্রাচীন বিনিময় প্রথা ভেঙে দেন শুঁটকি ব্যবসায়ীরা। মূলত শুঁটকির দাম বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা পণ্যের বিনিময়ে শুঁটকি বিক্রি বন্ধ রেখেছেন এবার। 

খোঁজ নিয়ে জানা গেছে, প্রচলিত জনশ্রুতি অনুযায়ী, কয়েক শতাব্দী ধরে কুলিকুন্ডা গ্রামে নিয়মিত শুঁটকি মেলা বসছে। ব্রাহ্মণবাড়িয়া ছাড়াও আশেপাশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা আসেন শুঁটকি নিয়ে। মেলার প্রথম দিনে ভোর থেকে কয়েক ঘণ্টা বিনিময় প্রথায় শুঁটকি কেনাবেচা হয়। এরপর চলে নগদ টাকায় বেচাকেনা। মূলত বিনিময় প্রথায় নিম্নবিত্তরাই মেলা থেকে শুঁটকি নিতেন। এবার পণ্যের বিনিময়ে শুঁটকি কেনাবেচা বন্ধ থাকায় নগদ টাকা দিয়েই ক্রেতাদের কিনতে হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের নাটাই উত্তর এলাকার বাসিন্দা কাজী আরমান জানান, তিনি মানুষের কাছে কুলিকুন্ডা শুঁটকি মেলার কথা অনেক শুনেছেন। এবারই প্রথমবারের মতো মেলায় আসেন তিনি। বাজারের চেয়ে দাম বেশি হওয়ায় শুঁটকি কিনতে পারেননি। তবে গরমের মধ্যেও মেলা নিয়ে মানুষের উৎসাহ-উদ্দীপনায় মুগ্ধ হয়েছেন তিনি।

কুলিকুন্ডা গ্রামের বাসিন্দা রফিক মিয়া জানান, বিনিময় প্রথা শুধু ক্রেতাদের জন্য উপকারি মাধ্যমই ছিলো না, এটি মেলার ঐতিহ্য। কিন্তু ব্যবসায়ীরা এবার সেটি ভঙে দিয়েছেন। প্রতিবছর প্রতীকী হলেও বিনিময় প্রথা চালু রাখার দাবি জানান তিনি।

নাসিরনগর উপজেলার হরিণবেড় গ্রামের শুঁটকি বিক্রেতা রামেশ্ব দাস জানান, তিনি এই মেলার অনেক পুরনো ব্যবসায়ী। প্রতিবছরই মেলায় আসেন শুঁটকি নিয়ে। এবার কাঁচা মাছের দাম বাড়ায় শুঁটকির দাম অনেক বেড়েছে। তাই পণ্যের বিনিময়ে বিক্রি করে পোষাবেনা বলেই নগদ টাকায় শুঁটকি বিক্রি করেন বলে জানান তিনি।

এবারের মেলায় প্রায় দুইশ দোকান বসে। একেকটি দোকানে গড়ে প্রায় দেড় লাখ টাকার শুঁটকি কেনাবেচা হবে বলে আশা করেছিলেন দোকানিরা।

মূলত এ মেলায় হাওরাঞ্চলের দেশীয় নানা প্রজাতির মাছের শুঁটকি পাওয়া যায়। মেলায় প্রতি কেজি নাইল্লা মাছের শুঁটকি বিক্রি হয় ৬০০ টাকা, বোয়াল ১৫০০ থেকে ১৮০০ টাকা, কাইক্কা ৭০০ থেকে ৮০০ টাকা, কাঁচকি শুঁটকি ৪৫০ থেকে ৫০০ টাকা, শোল ১৫০০ থেকে ১৮০০ টাকা এবং বাইম মাছের শুঁটকি কেনাবেচা হয় ১৬০০ থেকে ১৮০০ টাকায়। এছাড়া এ বছর সামুদ্রিক কিছু মাছের শুঁটকিও আনেন দোকানিরা।

তবে এ মেলায় শুধু শুঁটকিই নয়, গ্রামীণ-লোকজ নানা পণ্যের পসরাও সাজান দোকানিরা। শিশুদের জন্য থাকে মাটির তৈরি বিভিন্ন খেলনা সামগ্রী; হরেক স্বাদের বাহারী খাবারও।

 

Related Topics

টপ নিউজ

শুঁটকি / শুঁটকি মেলা / বিনিময় প্রথা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা
  • আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
    মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

Related News

  • নববর্ষ উপলক্ষ্যে নাসিরনগরে দুদিন ব্যাপী শুঁটকি মেলা জমে উঠেছে
  • সুন্দরবনের দুবলার চর: ৬ মাসের বসতিতে কোটি টাকার ব্যবসা
  • যে শুঁটকি বাজারে লাক্ষার শুঁটকি বিকোয় ৫০০০ টাকা কেজি দরে!
  • শতাব্দীপ্রাচীন শুঁটকি মেলায় বন্ধ হলো বিনিময় প্রথা!
  • সুন্দরবনের শুঁটকি পল্লী থেকে আয় বেড়েছে সরকারের

Most Read

1
ছবি: রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা

4
আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

6
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net