Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
পেশা নিয়ে খুশি নন! পাঁচ বছর অভিনয় থেকে দূরে থাকার কারণ জানালেন এমা ওয়াটসন 

বিনোদন

টিবিএস ডেস্ক
03 May, 2023, 02:40 pm
Last modified: 03 May, 2023, 02:50 pm

Related News

  • ‘আম্মু রিপ্লাই দিচ্ছে না কেন?’: এখনো মায়ের মেসেজ-কলের অপেক্ষায় অভিনেত্রী শিমুর মেয়ে
  • ছবিতে ফরাসি অভিনেত্রী ব্রিজিট বারডোর বর্ণাঢ্য জীবন
  • অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বিরুদ্ধে মামলার শুনানি পিছিয়ে ১২ জানুয়ারি
  • সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী শাওনসহ চারজনের নামে থানায় অভিযোগ
  • ‘কখনও রনের ছায়া থেকে বের হতে পারব না’: রুপার্ট গ্রিন্ট

পেশা নিয়ে খুশি নন! পাঁচ বছর অভিনয় থেকে দূরে থাকার কারণ জানালেন এমা ওয়াটসন 

২০১৮ সালের ডিসেম্বরে ‘লিটন উইমেন’ ছবির শ্যুটিং শেষ হওয়ার পর থেকে আর কোনো সিনেমায় অভিনয় করেননি এমা। ফাইন্যান্সিয়াল টাইমস’কে দেওয়া এক সাক্ষাৎকারে ‘হ্যারি পটার’ তারকা বলেছেন, তিনি আসলে এই পেশায় ‘তেমন খুশি ছিলেন না’।
টিবিএস ডেস্ক
03 May, 2023, 02:40 pm
Last modified: 03 May, 2023, 02:50 pm
এমা ওয়াটসন। ছবি: সংগৃহীত

২০০১ সালে হ্যারি পটার ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি 'হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার'স স্টোন'-এ অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় ইংরেজ অভিনেত্রী এমা ওয়াটসনের। জে কে রাউলিং এর লেখা গল্প অবলম্বনে নির্মিত হ্যারি পটার সিরিজের ছবিগুলোতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান এমা। কিন্তু বেশ কয়েক বছর যাবত নতুন কোনো সিনেমায় দেখা যাচ্ছে না তাকে। সম্প্রতি ভ্যারাইটি'র এক প্রতিবেদনে উঠে এসেছে অভিনেত্রীর এমন সিদ্ধান্তের পেছনের কারণ।

২০১৮ সালের ডিসেম্বরে 'লিটন উইমেন' ছবির শ্যুটিং শেষ হওয়ার পর থেকে আর কোনো সিনেমায় অভিনয় করেননি এমা। এমনকি এই মুহূর্তে তার হাতে নেই কোনো টিভি বা সিনেমার প্রজেক্ট। ২০২৩ সালের শেষে তার এই অভিনয় থেকে বিরতি নেওয়ার পাঁচ বছর পূর্ণ হবে।

কিন্তু কেন অভিনয় থেকে এত লম্বা বিরতি নিয়েছেন এমা ওয়াটসন? সম্প্রতি ফাইন্যান্সিয়াল টাইমস'কে দেওয়া এক সাক্ষাৎকারে 'হ্যারি পটার' তারকা বলেছেন, তিনি আসলে এই পেশায় 'তেমন খুশি ছিলেন না'।

"আমার মনে হয়, আমাকে একটা জায়গায় আবদ্ধ করে রাখার অনুভূতি হয়েছিল। সবচেয়ে কঠিন কাজ মনে হয়েছিল এই যে, আমাকে বাইরে সবার কাছে এমন একটা জিনিস বিক্রি করতে হবে, যার উপর আমার নিজের তেমন নিয়ন্ত্রণ নেই। একটা সিনেমা করতে যাওয়া এবং সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হওয়া যে- 'এটা কিভাবে আপনার দৃষ্টিভঙ্গির সাথে মানিয়ে যায়?' বিভিন্ন বিষয়ে মুখপাত্র হিসেবে কাজ করা আমার জন্য খুবই কঠিন ছিল- যেখানে আমি সেই প্রক্রিয়ায় যুক্তই ছিলাম না", বলেন এমা ওয়াটসন।

অভিনেত্রী আরও যোগ করেন, "আমাকে এমনভাবে দায়ী করা হয়েছিল যে আমি খুবই হতাশা অনুভব করতাম, কারণ আমার নিজের কোনো কথা বলার জায়গা ছিল না, আমাকে বলতে হয়নি।" এমা বলেন, "আমি উপলদ্ধি করলাম যে, আমি এমন সব বিষয়ের মুখোমুখি হতে চাইতাম যেখানে আমার কাজের জন্য সমালোচনা করা হবে ঠিকই, কিন্তু এমনভাবে না যে আমি নিজে নিজেকে ঘৃণা করবো। হ্যাঁ, আমি অনেককিছু নষ্ট করেছি, এটা আমার নিজেরই সিদ্ধান্ত ছিল, আমার আরও ভালোভাবে কাজ করা উচিত ছিল যদিও।"

'হ্যারি পটার' ছাড়াও ক্যারিয়ারে 'নোয়া', 'দ্য পার্কস অব বিইং আ ওয়ালফ্লাওয়ার', 'দ্য ব্লিং রিং', 'বিউটি অ্যান্ড দ্য বিস্ট', 'লিটন উইমেন'সহ আরও কিছু ছবিতে অভিনয় করেছেন এমা ওয়াটসন। এর মধ্যে 'লিটল উইমেন' চলচ্চিত্রটি বেস্ট পিকচারসহ ছয়টি শাখায় মনোনয়ন পেয়েছে।

তাহলে কি এমা ওয়াটসন আর অভিনয়ে ফিরবেন না? "হ্যাঁ, অবশ্যই। কিন্তু আপাতত আমি চুপচাপ বসে সঠিক সুযোগের অপেক্ষায় থাকতে চাই। আমি যা করছি সেটা আমার খুবই পছন্দের। নিজেকে  ভেঙে অসংখ্য মানুষ ও চেহারায় রূপ দিতে হবে না, এমনটাই চাইছি আমি। আর রোবট মোডে চলে গিয়ে কাজ করতেও চাই না আমি।"  

Related Topics

টপ নিউজ

এমা ওয়াটসন / অভিনেত্রী / বিরতি / হ্যারি পটার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • ‘আম্মু রিপ্লাই দিচ্ছে না কেন?’: এখনো মায়ের মেসেজ-কলের অপেক্ষায় অভিনেত্রী শিমুর মেয়ে
  • ছবিতে ফরাসি অভিনেত্রী ব্রিজিট বারডোর বর্ণাঢ্য জীবন
  • অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বিরুদ্ধে মামলার শুনানি পিছিয়ে ১২ জানুয়ারি
  • সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী শাওনসহ চারজনের নামে থানায় অভিযোগ
  • ‘কখনও রনের ছায়া থেকে বের হতে পারব না’: রুপার্ট গ্রিন্ট

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net