Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 26, 2026
এশিয়া কাপে জায়গা করে নিয়ে নেপালের ইতিহাস

খেলা

টিবিএস রিপোর্ট
02 May, 2023, 03:00 pm
Last modified: 02 May, 2023, 03:03 pm

Related News

  • আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ
  • পাকিস্তানকে চাপে রাখতে এবার এশিয়া কাপ থেকে সরে দাঁড়াল ভারত
  • খুব কাছে গিয়েও ঐতিহাসিক জয় পেল না নেপাল
  • বৃষ্টিতে পরিত্যক্ত শ্রীলঙ্কা-নেপাল ম্যাচ, সুপার এইটে দক্ষিণ আফ্রিকা
  • অবশেষে বিশ্বকাপে যাচ্ছেন লামিচানে, খেলবেন বাংলাদেশের বিপক্ষে

এশিয়া কাপে জায়গা করে নিয়ে নেপালের ইতিহাস

এশিয়া কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে নেপাল। এসিসি প্রিমিয়ার কাপের ফাইনালে আজ সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে এই ইতিহাস রচনা করেছেন লামিচানেরা। 
টিবিএস রিপোর্ট
02 May, 2023, 03:00 pm
Last modified: 02 May, 2023, 03:03 pm
প্রথমবারের মতো এশিয়া কাপ খেলবে নেপাল। ছবি: সংগৃহীত

নেপালের জন্য বিশেষ এক দিনই আজ বটে। বিশ্ব ক্রিকেটের মঞ্চে পা রাখার খুব বেশিদিন হয়নি দেশটির। এর মধ্যে টুকটাক আনন্দের উপলক্ষ্য এসে থাকলেও আজ তারা যা করেছে তার সঙ্গে তুলনা হবে না কোনো কিছুরই। 

এশিয়া কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে নেপাল। এসিসি প্রিমিয়ার কাপের ফাইনালে আজ সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে এই ইতিহাস রচনা করেছেন লামিচানেরা। 

সেপ্টেম্বরে পাকিস্তানে হতে যাওয়া এবারের এশিয়া কাপের 'এ' গ্রুপে নেপালের প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান ও পরাশক্তি ভারত।

বৃষ্টির কারণে রিজার্ভ ডেতে গড়ানো ম্যাচে আরব আমিরাতকে ১১৭ রানে অলআউট করে দিতে ৭.১ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন নেপালের বাঁহাতি স্পিনার ললিত রাজবংশী। দুটি করে উইকেট নিয়েছেন কারান ও লামিচানে। 

কীর্তিপুরে গতকাল টস জিতে ভেজা আবহাওয়ায় আরব আমিরাতকে ব্যাটিংয়ে পাঠায় নেপাল। গতকাল বৃষ্টি আসার আগে ২৭.৩ ওভারে ৯ উইকেটে ১০৬ রান তুলেছিল আরব আমিরাত। আজ তারা অলআউট হয়ে ৩৩.১ ওভারে ১১৭ রান তুলে। 

১১৭ বল হাতে রেখে ৭ উইকেটে জিতলেও বিষয়টি খুব একটা সহজ ছিল না নেপালের জন্য। রান তাড়া করতে নেমে শুরুতেই জোড়া স্পিন আক্রমণের মুখে পড়ে ২২ রানে ৩ উইকেট হারায় নেপাল। এখান থেকে দলকে জেতাতে ৩ চার ও ৬টি ছয়ে ৮৪ বলে অপরাজিত ৬৭ রান করেন গুলশান ঝা। 

আরেক অপরাজিত ব্যাটসম্যান ভীম শার্কি ৭২ বলে করেন ৩৬ রান। চতুর্থ উইকেটে এ দুজনের অবিচ্ছিন্ন ৮৬ রানের জুটিতে ৩০.৩ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় নেপাল।

বোলিংয়ে ১০ রানে ১ উইকেট নেওয়ার পর অপরাজিত ৬৭ রান করে ম্যাচসেরা হয়েছেন গুলশান। ৩ ইনিংসে ব্যাটিং করে ৫৫ রান ও ৪ ইনিংসে বোলিং করে ১৩ উইকেট নিয়ে সিরিজ সেরার পুরস্কার জিতেছেন লামিচানে।

Related Topics

টপ নিউজ

নেপাল ক্রিকেট দল / এশিয়া কাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  
  • বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১
  • ছবি: টিবিএস
    ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন
  • ছবি: সংগৃহীত
    হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের
  • ছবি: টিবিএস
    টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Related News

  • আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ
  • পাকিস্তানকে চাপে রাখতে এবার এশিয়া কাপ থেকে সরে দাঁড়াল ভারত
  • খুব কাছে গিয়েও ঐতিহাসিক জয় পেল না নেপাল
  • বৃষ্টিতে পরিত্যক্ত শ্রীলঙ্কা-নেপাল ম্যাচ, সুপার এইটে দক্ষিণ আফ্রিকা
  • অবশেষে বিশ্বকাপে যাচ্ছেন লামিচানে, খেলবেন বাংলাদেশের বিপক্ষে

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  

2
বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net