Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
১৭০ কলেজে সুযোগ, ৯ মিলিয়ন ডলারের বৃত্তি; ১৬ বছর বয়সেই রেকর্ড এই শিক্ষার্থীর!

অফবিট

টিবিএস ডেস্ক
28 April, 2023, 05:05 pm
Last modified: 28 April, 2023, 05:11 pm

Related News

  • নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • খার্গ দ্বীপ দখল: যুক্তরাষ্ট্রের সম্ভাব্য জয়ের চাবিকাঠি নাকি বড় ঝুঁকি?
  • ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ
  • তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • হরমুজ: শুধু জ্বালানি নয়, বিশ্বের ১০ কোটি মানুষের খাদ্য সরবরাহেরও প্রধান পথ

১৭০ কলেজে সুযোগ, ৯ মিলিয়ন ডলারের বৃত্তি; ১৬ বছর বয়সেই রেকর্ড এই শিক্ষার্থীর!

বার্নস জানান, ২০২২ সালের আগস্টে তিনি বিভিন্ন স্কুলে আবেদন করতে শুরু করেন এবং বিভিন্ন জায়গা থেকে একসেপ্টেন্স লেটার ও বৃত্তি পেয়ে তিনি অত্যন্ত গর্ব বোধ করেন।
টিবিএস ডেস্ক
28 April, 2023, 05:05 pm
Last modified: 28 April, 2023, 05:11 pm
১৬ বছর বয়সী ডেনিস মালিক বার্নস ইন্টারন্যাশনাল হাই স্কুল অব নিউ অরলিন্স-এর সিনিয়র শিক্ষার্থী। ছবি: ইমেজ ওয়ান ফটোগ্রাফি/সিএনএন

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা রাজ্যের এক হাইস্কুল সিনিয়র শিক্ষার্থী একই সঙ্গে ১৭০টিরও বেশি কলেজ থেকে একসেপ্টেন্স লেটার এবং ৯ মিলিয়ন ডলারেরও বেশি বৃত্তি লাভ করেছেন। খবর সিএনএন এর।

ইন্টারন্যাশনাল হাই স্কুল অব নিউ অরলিন্স-এর শিক্ষার্থী, ১৬ বছর বয়সী ডেনিস মালিক বার্নস সংবাদমাধ্যম সিএনএনকে জানান, তিনি আসলে কোনো রেকর্ড গড়ার লক্ষ্যে এগুলো অর্জন করেননি।

"যেহেতু আমি অনেক স্কুলে আবেদন করেছিলাম এবং অনেক জায়গা থেকে আবেদন গ্রহণ করা হচ্ছিল, সেই সঙ্গে আর্থিক সুযোগসুবিধাও বরাদ্দ ছিল, তাই আমি আরও কৌতূহলী হয়ে উঠছিলাম", বলেন বার্নস। আর যখন তিনি রেকর্ডের খুব কাছাকাছি চলে যা, তখন তিনি 'সত্যিই এর জন্য এগিয়ে যান', জানান এই শিক্ষার্থী।

বার্নস জানান, ২০২২ সালের আগস্টে তিনি বিভিন্ন স্কুলে আবেদন করতে শুরু করেন এবং বিভিন্ন জায়গা থেকে একসেপ্টেন্স লেটার ও বৃত্তি পেয়ে তিনি অত্যন্ত গর্ব বোধ করেন। তার ভাষ্যে, "এতগুলো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একসেপ্টেন্স লেটার পাওয়াটা আসলে আমাকে তেমন অবাক করেনি।"

স্কুল কর্তৃপক্ষ বলছে, বার্নসের এই অর্জনের মাধ্যমে এক নতুন বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। স্কুল ও বার্নসের এক মুখপাত্র জানান, বার্নসের এ অর্জনের আনুষ্ঠানিক স্বীকৃতির জন্য তারা ইতোমধ্যেই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস-এর সঙ্গে যোগাযোগ করেছেন।

সংবাদমাধ্যম সিএনএন এ বিষয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের মন্তব্য জানার জন্য যোগাযোগ করেছে।

বার্নসের জিপিএ এখন ৪.৯৮ এবং তার গ্র্যাজুয়েশন দুই বছর আগেই সম্পন্ন হচ্ছে। যদিও আগামী শরতে কোন স্কুলে ভর্তি হবেন সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেননি তিনি।

বার্নস বলেন, "আমি জানিনা আমি আসলে কোথায় যেতে চাই। তবে আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চাই এবং তারপর ল স্কুলে যেতে চাই।"

বার্নস তার এই অসামান্য অর্জনের কৃতিত্ব দেন মহান সৃষ্টিকর্তা, নিজের পরিবার, বন্ধুবান্ধবকে। "আমি ঈশ্বরভক্ত তরুণ। তাই ঈশ্বরকেই আমি সবার আগে রাখবো।"

ডেনিস মালিক বার্নস সব মিলিয়ে ২০০ স্কুলে আবেদন করেছিলেন এবং মে মাসের শুরুতেই তিনি কোন স্কুলে ভর্তি হবেন, সেই সিদ্ধান্ত ঘোষণা করবেন। আগামী ২৪ মে তার গ্র্যাজুয়েশন সম্পন্ন হতে যাচ্ছে।

আর যারা এই প্রতিযোগিতায় বার্নসের পেছনে পড়েছেন, তাদের জন্য এই মেধাবী তরুণের পরামর্শ হলো- "আপনি যদি আপনার স্কুল, আপনার পড়াশোনাকে সবার উপরে গুরুত্ব দেন এবং সেই সঙ্গে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখেন, তাহলে যা-ই করেন না কেন, আপনি সফল হবেনই।"

Related Topics

টপ নিউজ

যুক্তরাষ্ট্র / বৃত্তি / কলেজ / শিক্ষার্থী / রেকর্ড / লুইজিয়ানা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ছবি: সংগৃহীত
    জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

Related News

  • নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • খার্গ দ্বীপ দখল: যুক্তরাষ্ট্রের সম্ভাব্য জয়ের চাবিকাঠি নাকি বড় ঝুঁকি?
  • ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ
  • তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • হরমুজ: শুধু জ্বালানি নয়, বিশ্বের ১০ কোটি মানুষের খাদ্য সরবরাহেরও প্রধান পথ

Most Read

1
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

2
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

5
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net