Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
বাইডেনকে নিকি হ্যালির উপহাস: 'যা বয়স পাঁচ বছর বাঁচবেন না!'

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
28 April, 2023, 12:00 pm
Last modified: 28 April, 2023, 12:05 pm

Related News

  • সর্বোচ্চসংখ্যক নিরপরাধ অভিবাসী তাড়ানোর রেকর্ড; তবু ওবামা-বাইডেনের চেয়ে এখনও পিছিয়ে ট্রাম্প
  • বাইডেনের আমলে প্রবেশ করা শরণার্থীদের আবার সাক্ষাৎকার নেবে ট্রাম্প প্রশাসন
  • বাইডেনের বদলে হ্যারিসকে আনা ‘ভুল ছিল’, বললেন জর্জ ক্লুনি
  • বাইডেন প্রশাসনের ‘নিষেধাজ্ঞা’ প্রত্যাহারে আলোচনা করেছেন ল্যাভরভ ও রুবিও: রাশিয়া
  • কয়েক দশকের তৈরি বাইডেনের ইউক্রেন বিপর্যয়

বাইডেনকে নিকি হ্যালির উপহাস: 'যা বয়স পাঁচ বছর বাঁচবেন না!'

গত মঙ্গলবার (২৫ এপ্রিল) এক ভিডিও বার্তার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ২০২৪ সালে পুনর্নির্বাচনের জন্য প্রচারাভিযান শুরু করেছেন বাইডেন। নির্বাচনে জয়ী হলে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করবেন তিনি। খবর এনবিসি নিউজের।
টিবিএস ডেস্ক
28 April, 2023, 12:00 pm
Last modified: 28 April, 2023, 12:05 pm

ছবি- সিএনএন

যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন সম্ভবত আগামী ৫ বছরের বেশি বাঁচবেন না! এমনই এক বিস্ফোরক মন্তব্য করেছেন আসন্ন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে রিপাবলিকান দল থেকে মনোনয়ন প্রত্যাশী নিকি হ্যালি। খবর এনবিসি নিউজের।

গত বুধবার বিপক্ষ ডেমোক্রেটিক দলের ৮০ বছর বয়সী বাইডেনের বয়স নিয়ে প্রকাশ্যেই এ মন্তব্য করেন ৫১ বছর বয়সী নিকি। আগামী বছরের নির্বাচনে বাইডেন জয়ী হলে দ্বিতীয় মেয়াদ পূরণের আগেই বয়সজনিত কারণে তার মৃত্যু হতে পারে বলে মনে করেন নিকি হ্যালি।

এক্ষেত্রে পরবর্তীতে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে পারেন বলে উল্লেখ করেন নিকি।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নিকি বলেন, "বাইডেন ২০২৪ সালের প্রেসিডেন্সিয়াল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। এতে করে আমরা নিশ্চিতভাবেই বলতে পারি যে, বাইডেনকে ভোট দেওয়া মানে কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট হিসেবে বিবেচনা করা। কেননা বাইডেন ৮৬ বছর বয়স পর্যন্ত বাঁচবেন বলে আমার মনে হয় না।"

সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের সাবেক গভর্নর নিকির এ মন্তব্য নিয়ে প্রেসিডেন্ট বাইডেনের ডেপুটি প্রেস সেক্রেটারি এন্ড্রু বেটস বলেন, "আপনারা জানেন যে ওয়াইট হাউজ থেকে নির্বাচনী ক্যাম্পেইন সম্পর্কে সরাসরি মন্তব্য করা হয় না। কিন্তু সত্যি বলতে, নিকি যে মনোনয়ন প্রত্যাশী, সেটা আমি ভুলেই গিয়েছিলাম।"

গত মঙ্গলবার (২৫ এপ্রিল) এক ভিডিও বার্তার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ২০২৪ সালে পুনর্নির্বাচনের জন্য প্রচারাভিযান শুরু করেছেন বাইডেন। নির্বাচনে জয়ী হলে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করবেন তিনি।

সম্ভাব্য দ্বিতীয় মেয়াদ শেষে জো বাইডেনের বয়স হবে ৮৬ বছর, যা যুক্তরাষ্ট্রের পুরুষদের গড় আয়ুর চেয়ে প্রায় ১০ বছর বেশি।

টুইটারে ভিডিওবার্তায় বাইডেন জানান, মার্কিন গণতন্ত্র রক্ষার দায়িত্ব তার। তাই সবাইকে নিয়ে তিনি কাজটি করতে চান।

অন্যদিকে নিকি রিপাবলিকান দলের মনোনয়ন পাওয়ার জন্য নিজের নির্বাচনী ক্যাম্পেইনকে 'নতুন প্রজন্মের নেতৃত্ব' বলে উল্লেখ করেছেন।

ক্যাম্পেইন পরিচালনার শুরুতে তিনি জানান, ৭৫ বছর বয়সের বেশি রাজনীতিবিদদের মানসিক দক্ষতার পরীক্ষা দেওয়া উচিত। যদিও নিকির এ দাবিকে ফাস্ট লেডি জিল বাইডেন 'হাস্যকর' বলে অভিহিত করেছেন।

অন্যদিকে নির্বাচনী ক্যাম্পেইনে বাইডেনকে সুস্থ ও স্বাভাবিকভাবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে। এমনকি ক্যাম্পেইনের ভিডিওতে মার্কিন প্রেসিডেন্টকে জগিং করতেও দেখা গেছে।

একইসাথে চার মাস সময় ধরে বাইডেন ঠিক কত জায়গায় ভ্রমণ করেছেন, সেটি স্প্রেডশিট আকারে তুলে ধরা হয়েছে। বাইডেনের এই ভ্রমণের পরিমাণ ২০১২ সালে বারাক ওবামার নির্বাচনী ক্যাম্পেইনের সময়কালের ভ্রমণের চেয়েও বেশি।   

গত বুধবার নিজের বয়স সম্পর্কে বলতে যেয়ে বাইডেন বলেন, "বয়স নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেওয়ার আগে এ ব্যাপারটি নিয়ে গভীরভাবে ভেবেছি। আমি আসলেই ভালো বোধ করছি।"

 

Related Topics

টপ নিউজ

বাইডেন প্রশাসন / বাইডেন / নিকি হ্যালি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
    হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার
  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা
  • বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
    জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

Related News

  • সর্বোচ্চসংখ্যক নিরপরাধ অভিবাসী তাড়ানোর রেকর্ড; তবু ওবামা-বাইডেনের চেয়ে এখনও পিছিয়ে ট্রাম্প
  • বাইডেনের আমলে প্রবেশ করা শরণার্থীদের আবার সাক্ষাৎকার নেবে ট্রাম্প প্রশাসন
  • বাইডেনের বদলে হ্যারিসকে আনা ‘ভুল ছিল’, বললেন জর্জ ক্লুনি
  • বাইডেন প্রশাসনের ‘নিষেধাজ্ঞা’ প্রত্যাহারে আলোচনা করেছেন ল্যাভরভ ও রুবিও: রাশিয়া
  • কয়েক দশকের তৈরি বাইডেনের ইউক্রেন বিপর্যয়

Most Read

1
মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

6
বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net