Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 09, 2026
মূল্যস্ফীতিতে মার্চ প্রান্তিকে ওয়ালটনের আয় কমলো ৩২%

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
20 April, 2023, 10:20 am
Last modified: 20 April, 2023, 10:26 am

Related News

  • ১৩৫ টাকার ডিজেলে শুল্ক-কর ৩৬ টাকা: সরকারের রাজস্ব বৃদ্ধিতে মূল্যস্ফীতির আগুনে ঘি
  • সেপ্টেম্বরে মূল্যস্ফীতি সামান্য বেড়ে ৮.৩৪ শতাংশ
  • মূল্যস্ফীতি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতায় চাপ তৈরি করেছে: অর্থমন্ত্রী
  • ত্রৈমাসিক মুদ্রানীতি পর্যালোচনা কতটা এবং কীভাবে কার্যকর হবে
  • নতুন বেতন কাঠামো, জ্বালানির মূল্যবৃদ্ধি বাড়াচ্ছে মূল্যস্ফীতির ঝুঁকি: বাংলাদেশ ব্যাংক

মূল্যস্ফীতিতে মার্চ প্রান্তিকে ওয়ালটনের আয় কমলো ৩২%

মূল্যস্ফীতির পাশাপাশি টাকার বিপরীতে ডলারের দাম বৃদ্ধি, কাঁচামালের দাম ও ফ্রেইট চার্জ বৃদ্ধিসহ চলমান বৈশ্বিক সংকটের প্রভাবে একই সময়ে প্রতিষ্ঠানটির নিট মুনাফাও ৩৭ শতাংশ কমেছে।
টিবিএস রিপোর্ট
20 April, 2023, 10:20 am
Last modified: 20 April, 2023, 10:26 am

উচ্চ মূল্যস্ফীতির কারণে চলতি ২০২২-২৩ অর্থবছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের আয় ৩২ শতাংশ কমেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। 

মূল্যস্ফীতির পাশাপাশি টাকার বিপরীতে ডলারের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি, কাঁচামালের দাম ও ফ্রেইট চার্জ বৃদ্ধিসহ চলমান বৈশ্বিক সংকটের প্রভাবে দেশের ইলেকট্রনিক জায়ান্ট ওয়ালটনের নিট মুনাফাও একই সময়ে ৩৭ শতাংশ কমেছে।

জানুয়ারি থেকে মার্চ ২০২৩ পর্যন্ত কোম্পানিটির রাজস্ব আয় হয়েছে ১,৫০২ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ২,২০৮ কোটি টাকা।

যদিও ঠিক আগের প্রান্তিকের তুলনায় এই প্রান্তিকে অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। কোয়ার্টার-অন-কোয়ার্টার বা প্রান্তিক হিসাবে প্রতিষ্ঠানটির আয় বেড়েছে ৩৬ শতাংশ। 

তৃতীয় প্রান্তিকে কোম্পানির নিট মুনাফা হয়েছিল ২৩ কোটি টাকা, যা এক বছর আগের একই সময়ের তুলনায় ৩৭ শতাংশ এবং ঠিক আগের প্রান্তিকের তুলনায় ৬২ শতাংশ কম।

এ সময় কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭.৭৮ টাকা, যা এক বছর আগে ১২.৩৪ টাকা ছিল।

ওয়ালটন বলছে, প্রধানত মহামারি, মহামারি পরবর্তী ধাক্কা, সাম্প্রতিক রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, উচ্চ মূল্যস্ফীতি এবং চলমান বৈশ্বিক মন্দা পরিস্থিতিতে কোম্পানির আয় কমে গেছে।

এছাড়াও, কাঁচামালের দাম ও ফ্রেইট খরচ বৃদ্ধি, মহামারি পরবর্তী প্রভাব হিসেবে বৈদেশিক মুদ্রার বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে ব্যাপকভাবে মূল্যস্ফীতি হয়েছে, যা কোম্পানির সামগ্রিক মুনাফার ওপর প্রভাব ফেলেছে। এর পাশপাশি রেফ্রিজারেটর পণ্যে ভ্যাট আরোপও মুনাফা কমে যাওয়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে কোম্পানিটি। 

২০২৩ অর্থবছরের প্রথম তিন প্রান্তিক শেষে ওয়ালটনের মোট রাজস্ব ৪,০৮৯ কোটি টাকা এবং নিট মুনাফা দাঁড়িয়েছে ২৪৯ কোটি টাকায়।

মার্চের শেষে শেয়ার প্রতি আয় হয়েছে ৮.২৫ টাকা।

এর আগে, ২০২৩ অর্থবছরের প্রথম প্রান্তিকে ৪৬ কোটি টাকা লোকসান হয়েছিল ওয়ালটনের; এ সময় শেয়ার প্রতি লোকসান হয়েছিল ১.৫২ টাকা। অথচ আগের বছরের একই সময়ে কোম্পানির মুনাফা হয়েছিল ২৮০.৯৮ কোটি টাকা, যেখানে শেয়ার প্রতি আয় হয়েছিল ৯.২৮ টাকা করে। 

২০০৮ সালে ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স বাজারে প্রবেশ করে ওয়ালটন। শুরুতে প্রতিষ্ঠনটি ছিল আমদানি নির্ভর।

বর্তমানে, রেফ্রিজারেটরের বাজারে ৭২ শতাংশেরও বেশি শেয়ার ওয়ালটনের। এছাড়া টেলিভিশন, এয়ার কন্ডিশনার, সিলিং ফ্যান, এলইডি লাইটসহ হোম অ্যাপ্লায়েন্সেসেও বেশ ভালো বাজার দখল রয়েছে কোম্পানিটির।

২০১১ সালে ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার দেশগুলোতে রেফ্রিজারেটর রপ্তানি শুরু করে ওয়ালটন। এর পাশাপাশি ফ্রিজ, মোবাইল ফোন, কম্প্রেসার এবং টেলিভিশনসহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্যও রপ্তানি করছে দেশের এই ইলেকট্রনিক জায়ান্ট।
 

Related Topics

টপ নিউজ

ওয়ালটন / মূল্যস্ফীতি / বৈশ্বিক মন্দা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘বিহারি বগা’কে গ্রেপ্তারচেষ্টা নিয়ে চট্টগ্রামের মেয়র শাহাদাতের ক্ষোভ, কয়েক ঘণ্টার মধ্যে খুলশীর ওসি বদলি
  • প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
    বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড
  • অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
    সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন
  • প্রতীকী ছবি: এপি
    যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের চাকরির জন্য ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১৩৫ টাকার ডিজেলে শুল্ক-কর ৩৬ টাকা: সরকারের রাজস্ব বৃদ্ধিতে মূল্যস্ফীতির আগুনে ঘি
  • ক্রিস্টা পাইক ছবি: রয়টার্স
    'আমি কোথায়? আপনারা কে?': দুবার ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পর ‘ক্ষুব্ধ ও বিভ্রান্ত’ ক্রিস্টা পাইক

Related News

  • ১৩৫ টাকার ডিজেলে শুল্ক-কর ৩৬ টাকা: সরকারের রাজস্ব বৃদ্ধিতে মূল্যস্ফীতির আগুনে ঘি
  • সেপ্টেম্বরে মূল্যস্ফীতি সামান্য বেড়ে ৮.৩৪ শতাংশ
  • মূল্যস্ফীতি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতায় চাপ তৈরি করেছে: অর্থমন্ত্রী
  • ত্রৈমাসিক মুদ্রানীতি পর্যালোচনা কতটা এবং কীভাবে কার্যকর হবে
  • নতুন বেতন কাঠামো, জ্বালানির মূল্যবৃদ্ধি বাড়াচ্ছে মূল্যস্ফীতির ঝুঁকি: বাংলাদেশ ব্যাংক

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘বিহারি বগা’কে গ্রেপ্তারচেষ্টা নিয়ে চট্টগ্রামের মেয়র শাহাদাতের ক্ষোভ, কয়েক ঘণ্টার মধ্যে খুলশীর ওসি বদলি

2
প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
অর্থনীতি

বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড

3
অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
আন্তর্জাতিক

সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন

4
প্রতীকী ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের চাকরির জন্য ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১৩৫ টাকার ডিজেলে শুল্ক-কর ৩৬ টাকা: সরকারের রাজস্ব বৃদ্ধিতে মূল্যস্ফীতির আগুনে ঘি

6
ক্রিস্টা পাইক ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'আমি কোথায়? আপনারা কে?': দুবার ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পর ‘ক্ষুব্ধ ও বিভ্রান্ত’ ক্রিস্টা পাইক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net