Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
আগামী বাজেট ব্যবসায়ী ও সাধারণ মানুষকে খুশি করবে: অর্থমন্ত্রী

অর্থনীতি

ইউএনবি
13 April, 2023, 07:35 pm
Last modified: 13 April, 2023, 07:37 pm

Related News

  • সুদহার বেঁধে না দিলে ব্যাংক খাত খুঁজে পাওয়া যেত না: অর্থমন্ত্রী
  • বৈধপথে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে বিশেষজ্ঞদের পরামর্শ চান অর্থমন্ত্রী
  • প্রত্যাশা অনুযায়ী রেমিট্যান্স আসছে না: অর্থমন্ত্রী
  • সংসদে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর
  • ২০২৩-২৪ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রধানমন্ত্রীর অঙ্গীকার 

আগামী বাজেট ব্যবসায়ী ও সাধারণ মানুষকে খুশি করবে: অর্থমন্ত্রী

কোভিড-১৯ মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন বাধা অতিক্রম করে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জনগণের অসামান্য অবদানেরও প্রশংসা করেন অর্থমন্ত্রী।
ইউএনবি
13 April, 2023, 07:35 pm
Last modified: 13 April, 2023, 07:37 pm
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আগামী ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে ব্যবসায়ী সম্প্রদায় খুশি হবে।

তিনি বলেন, সরকারের প্রতি ব্যবসায়ী সম্প্রদায়সহ জনগণের সহানুভূতি রয়েছে। তারা রাজস্বের একটি বড় অংশ দেয়, যা দেশের উন্নয়নে অনেক অবদান রাখছে।

আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে জাতীয় রাজস্ব বোর্ড এবং বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) ৪৩তম পরামর্শ সভায় এসব কথা বলেন অর্থমন্ত্রী।

কোভিড-১৯ মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন বাধা অতিক্রম করে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জনগণের অসামান্য অবদানেরও প্রশংসা করেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রাক্কলন গত বছরের তিন শতাংশ থেকে এ বছর দুই দশমিক ৯ শতাংশ কম হয়েছে।  যেখানে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সাত শতাংশের বেশি। এটা সম্ভব হয়েছে জনগণের অসামান্য সহনশীলতার জন্য।

তিনি আশা করেন, ২০৩১ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের ২০টি বৃহত্তম অর্থনীতির একটি হিসেবে আবির্ভূত হবে।

ব্যবসায়ীদের উত্থাপিত বিভিন্ন সমস্যার জবাবে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনীম বলেন, রাজস্ব বোর্ড কর-রাজস্বকে আইনি কাঠামোর মধ্যে আবদ্ধ করতে চায় না বা ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা করতে চায় না।

তিনি আরও বলেন, 'আমরা ট্যাক্স সংক্রান্ত যে কোনও সমস্যা নিয়ে আলোচনার দরজা খোলা রাখছি। সমস্যা সমাধানের জন্য দয়া করে এনবিআরে আসুন।'

তিনি উন্নত বাংলাদেশ গড়তে ব্যবসায়ীদের দায়িত্বের অংশ হিসেবে কর ও ভ্যাট প্রদানের আহ্বান জানান।

এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবসায়ীদের আতঙ্কিত না হয়ে- প্রযুক্তি গ্রহণ এবং দেশীয় শিল্পের উৎপাদনে উন্নতি করার পরামর্শ দেন এনবিআর চেয়ারম্যান।

তিনি স্বীকার করেন যে এনবিআর এখন পর্যন্ত খুচরা ভ্যাট ও কর আদায়ে কাঙ্ক্ষিত সাফল্য পায়নি, তবে সংস্কারের মাধ্যমে একটি স্মার্ট সিস্টেম গড়ে তোলার চেষ্টা করছে।

এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে সিএমএসএমই, কর ছাড়, রপ্তানি সম্প্রসারণের জন্য বন্ড সুবিধা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্থিতিশীল সরবরাহ চেইন রাখা, এনবিআরের আধুনিকায়ন, অর্থনৈতিক বৈষম্য হ্রাস, প্রযুক্তিগত কর্মসংস্থানের পাশাপাশি কর্মসংস্থানমুখী শিক্ষাকে অগ্রাধিকার দেয়াসহ সাত দফা সুপারিশ করেন।

দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক সহায়তার হাত বাড়াতে সরকার ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

বাজেট পরামর্শ সভায় বিভিন্ন খাতের নেতারা, পেশাজীবী, অর্থনীতিবিদ, অর্থ মন্ত্রণালয় ও রাজস্ব বোর্ডের কর্মকর্তারা অংশ নেন।

আসন্ন বাজেটে বিবেচনার জন্য এফবিসিসিআই সভাপতি অর্থমন্ত্রীর কাছে ব্যবসা সংক্রান্ত একটি লিখিত প্রস্তাবও হস্তান্তর করেন।

Related Topics

টপ নিউজ

২০২৩-২৪ অর্থবছরের বাজেট / অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
  • ফাইল ছবি
    জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

Related News

  • সুদহার বেঁধে না দিলে ব্যাংক খাত খুঁজে পাওয়া যেত না: অর্থমন্ত্রী
  • বৈধপথে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে বিশেষজ্ঞদের পরামর্শ চান অর্থমন্ত্রী
  • প্রত্যাশা অনুযায়ী রেমিট্যান্স আসছে না: অর্থমন্ত্রী
  • সংসদে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর
  • ২০২৩-২৪ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রধানমন্ত্রীর অঙ্গীকার 

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

4
তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

5
ফাইল ছবি
বাংলাদেশ

জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net