Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 25, 2026
হ্যারি পটারের জাদুর দুনিয়া এবার ছোট পর্দায়! নির্মিত হচ্ছে টিভি সিরিজ  

বিনোদন

টিবিএস ডেস্ক
13 April, 2023, 01:00 pm
Last modified: 18 April, 2023, 01:04 pm

Related News

  • ‘কখনও রনের ছায়া থেকে বের হতে পারব না’: রুপার্ট গ্রিন্ট
  • টিভি পর্দায় আসছে ‘হ্যারি পটার’, নতুন হ্যারিকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন 'পুরোনো হ্যারি' ড্যানিয়েল র‍্যাডক্লিফ
  • আবারও বিলিয়নিয়ার ক্লাবে নাম লেখালেন হ্যারি পটারের স্রষ্টা জে কে রাউলিং
  • ‘হ্যারি পটার’ টিভি সিরিজ: হ্যারি, রন আর হারমাইনি হচ্ছে যারা
  • সন্তান না নেওয়াকে উৎসাহ দেয় এমন সিনেমা ও সিরিজ নিষিদ্ধ করতে যাচ্ছে রুশ সরকার

হ্যারি পটারের জাদুর দুনিয়া এবার ছোট পর্দায়! নির্মিত হচ্ছে টিভি সিরিজ  

ম্যাক্স জানিয়েছে, “এই টিভি সিরিজে নতুন অভিনেতাদের নেওয়া হবে যাতে করে নতুন প্রজন্মের মাঝেও হ্যারি পটার নিয়ে নতুন উন্মাদনা তৈরি হয়।
টিবিএস ডেস্ক
13 April, 2023, 01:00 pm
Last modified: 18 April, 2023, 01:04 pm

বিশ্বজুড়ে অগণিত সিনেমাপ্রেমীর কাছে প্রিয় নাম 'হ্যারি পটার'। জে কে রাউলিং এর উপন্যাস অবলম্বনে সিরিজ আকারে নির্মিত এই চলচ্চিত্র দেখে মুগ্ধ হয়নি এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না। কৈশোর পেরিয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও হগওয়ার্টস, হ্যারি পটার ও তার বন্ধুদের জাদুর দুনিয়ার দেখে আনন্দ পান দর্শকরা। তাদের জন্যই সুখবর হলো, হ্যারি পটার আবারও ফিরছে, তবে এবার ছোট পর্দায়- টিভি সিরিজ আকারে।

দ্য গার্ডিয়ান সূত্রে জানা গেছে, হ্যারি পটার টিভি সিরিজ 'ম্যাক্স'-এ প্রচারিত হবে; যে চ্যানেলটি এতদিন এইচবিও ম্যাক্স নামে পরিচিত ছিল।

ওয়ার্নার ব্রোস ডিসকভারির সিইও ডেভিড জাসলভ নতুন এই পরিষেবার কথা ঘোষণা করেছেন, যেখানে থাকছে এইচবিও ম্যাক্স ও ডিসকভারি প্লাস। বুধবার একটি প্রেজেন্টেশনে এসব তথ্য দেওয়া হয় বলে জানিয়েছে হলিউড রিপোর্টার। 

জে কে রাউলিং এর ১৯৯৭ থেকে ২০০৭ সালের মধ্যে প্রকাশিত হ্যারি পটারের সাতটি বই অবলম্বনে 'দশকব্যাপী দীর্ঘ' এই সিরিজ নির্মিত হবে। যে সিনেমাগুলোর জন্য হ্যারি পটার ফ্র্যাঞ্চাইজি বিখ্যাত, সেরকম একই যত্ন নিয়ে, একই রকম চমৎকার লোকেশনে টিভি সিরিজটি নির্মিত হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে নতুন প্রতিষ্ঠিত 'ম্যাক্স'।

তবে এবারের হ্যারি পটার সিরিজে দেখা মিলবে না পুরনো হ্যারি পটার ড্যানিয়েল র‍্যাডক্লিফ বা হার্মিওনি গ্রেঞ্জার রূপে এমা ওয়াটসনের। ম্যাক্স জানিয়েছে, "এই টিভি সিরিজে নতুন অভিনেতাদের নেওয়া হবে যাতে করে নতুন প্রজন্মের মাঝেও হ্যারি পটার নিয়ে নতুন উন্মাদনা তৈরি হয়, যেন মজাদার সব চরিত্র, লোকেশন যা ২৫ বছর ধরে হ্যারি পটার ভক্তরা ভালোবেসে এসেছে, সেই সবই দর্শকরা যেন আবার উপভোগ করতে পারেন।"

আরও বলা হয়, "সিরিজের প্রতিটি সিজনই মূল বই অবলম্বনে নির্মিত হবে এবং হ্যারি পটার ও তার রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারগুলোকে বিশ্বজুড়ে নতুন দর্শকদের সামনে তুলে ধরা হবে। একই সাথে হ্যারি পটারের আগের চলচ্চিত্রগুলোও কালজয়ী হয়ে থাকবে; সিনেমাগুলোই এই ফ্র্যাঞ্চাইজির কেন্দ্রবিন্দুতে থাকবে এবং দর্শকদের মণিকোঠায় রয়ে যাবে ঠিক আগের মতোই।"

নিল ব্লেয়ার এবং রুথ কেনলি-লেটসের সঙ্গে সিরিজের এক্সিকিউটিভ-প্রডিউসের দায়িত্বেও থাকছেন জে কে রাউলিং। এছাড়াও, সিনেমাগুলোর এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে দায়িত্ব পালন করা ডেভিড হেইম্যানের নামও রয়েছে এই তালিকায়।

২০২১ সাল থেকে হ্যারি পটার টিভি সিরিজ নির্মাণ নিয়ে কাজ শুরু হয়, যা দর্শক-ভক্তদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া লাভ করেছে। যদিও, হ্যারি পটারের বই, সিনেমা, থিয়েটার শো, ভিডিও গেমস- এর বাজারমূল্য সব মিলিয়ে প্রায় ২৫ বিলিয়ন ডলার; কিন্তু জে কে রাউলিং এর ট্রান্সজেন্ডার বিতর্কের ফলে কিছু দর্শক এই সিরিজ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।

হ্যারি পটারের প্রথম ফিচার ফিল্ম নির্মাণের ২০ বছর পূর্তি উদযাপনে অনুপস্থিত ছিলেন জে কে রাউলিং। হ্যারি পটারের প্রধান ত্রয়ী ট্রান্সজেন্ডার নিয়ে রাউলিং মন্তব্যের প্রতিবাদ করেছেন।

তবে হ্যারি পটারের সবগুলো ছবি প্রযোজনা করা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রোস এর সঙ্গে জে কে রাউলিং এর ভালো সম্পর্ক বজায় রয়েছে।

এইচবিও ও ম্যাক্স কনটেন্ট এর সিইও এবং চেয়ারম্যান ক্যাসি ব্লয়েজ বলেন, "দর্শকদের হগওয়ার্টসকে একদম নতুন রূপে দেখার সুযোগ করে দিতে পেরে আমরা আনন্দিত।"

এ প্রসঙ্গে জে কে রাউলিং বলেন, "আমার বইয়ের বিশুদ্ধতা রক্ষার জন্য ম্যাক্স এর অঙ্গীকারই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং বই থেকে গৃহীত নতুন সংস্করণ দেখার জন্য আমি মুখিয়ে আছি।"  

Related Topics

টপ নিউজ

হ্যারি পটার / টিভি সিরিজ / ওয়ার্নার ব্রোস / ফ্র্যাঞ্চাইজি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি
  • মো. খুরশীদ আলম। ফাইল ছবি/সংগৃহীত
    ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম
  • ছবি: সংগৃহীত
    পুঁজিবাজারে আসছে বিআরবি ক্যাবল, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তি
  • স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ
  • আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
    কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন
  • এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

Related News

  • ‘কখনও রনের ছায়া থেকে বের হতে পারব না’: রুপার্ট গ্রিন্ট
  • টিভি পর্দায় আসছে ‘হ্যারি পটার’, নতুন হ্যারিকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন 'পুরোনো হ্যারি' ড্যানিয়েল র‍্যাডক্লিফ
  • আবারও বিলিয়নিয়ার ক্লাবে নাম লেখালেন হ্যারি পটারের স্রষ্টা জে কে রাউলিং
  • ‘হ্যারি পটার’ টিভি সিরিজ: হ্যারি, রন আর হারমাইনি হচ্ছে যারা
  • সন্তান না নেওয়াকে উৎসাহ দেয় এমন সিনেমা ও সিরিজ নিষিদ্ধ করতে যাচ্ছে রুশ সরকার

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি

2
মো. খুরশীদ আলম। ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুঁজিবাজারে আসছে বিআরবি ক্যাবল, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তি

4
স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ

5
আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন

6
এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net