Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

বেতন-বোনাস পেয়ে ঈদের কেনাকাটা বাড়িয়েছেন ক্রেতারা 

ব্যবসায়ীরা বলছেন, মূল্যস্ফীতির চাপে তাদের বিক্রি আগের বছরের তুলনায় গড়ে ৩০% কমেছে।
বেতন-বোনাস পেয়ে ঈদের কেনাকাটা বাড়িয়েছেন ক্রেতারা 

বাংলাদেশ

জহির রায়হান
08 April, 2023, 12:25 pm
Last modified: 08 April, 2023, 12:36 pm

Related News

  • বড় ছাড়েও ক্রেতা নেই: ঢাকায় ঈদের কেনাকাটায় মন্থর গতি
  • শেষ মুহূর্তে নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড়, দম ফেলার ফুরসত নেই দোকানিদের
  • ঈদের কেনাকাটা: নারীদের ফ্যাশনে বাহারি রঙের ছটা
  • রমজানের তৃতীয় সপ্তাহে জমে উঠেছে পাঞ্জাবির বাজার
  • ফুটপাত থেকে ব্র্যান্ডের আউটলেট—জমতে শুরু করেছে ঈদের কেনাকাটা

রমজানের মাঝামাঝি সময়ে জমে উঠেছে ঈদের কেনাকাটা। মূলত অফিসের বেতন-বোনাস আসতে শুরু করায় কেনাকাটা বাড়িয়েছেন ক্রেতারা। 

রাজধানীর গাউছিয়া, মৌচাক ও বসুন্ধরা সিটি শপিংমলসহ বেশিরভাগ শপিংমল ও মার্কেটে শুক্রবার ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে।

তবে ব্যবসায়ীরা বলছেন, মূল্যস্ফীতির চাপে তাদের বিক্রি আগের বছরের তুলনায় গড়ে ৩০% কমেছে।

ঢাকার গাউছিয়া মার্কেটে নয়না ফ্যাশনের স্বত্বাধিকারী সিদ্দিক আহমেদ বলেন, "জিনিসপত্রের দাম বৃদ্ধিতে চাপের মধ্যে থাকায় এবার ক্রেতাদের মধ্যে দর কষাকষির প্রবণতা আরো বেশি। অধিকাংশই এখন কমদামী জিনিসের দিকে ঝুঁকছেন।"

"আমার কাছে ১ হাজার থেকে ৪ হাজার টাকা দামের পোশাক আছে। কিন্তু এ বছর ১ থেকে ২ হাজার টাকার পোশাক বেশি বিক্রি হচ্ছে," দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন তিনি। 

তিনি আরো বলেন, কর্মক্ষেত্রে বেতন-বোনাস আসতে থাকায় শুক্রবার ক্রেতার সংখ্যাও বেড়েছে। রমজানের প্রথম ১৫ দিনে ক্রেতার সংখ্যা ছিল বেশ কম।

ছবি- রাজীব ধর/ টিবিএস

বসুন্ধরা সিটি শপিং মলের দেশি দশ আউটলেটের ব্যবস্থাপক শরীফুজ্জামান রানা জানান, এ বছর যে পরিমাণ বিক্রি হয়েছে তাতে সন্তুষ্ট নন তারা। "গত বছর আমরা রোযার শুরু থেকেই ক্রেতাদের ভিড় দেখেছি। কিন্তু এবার শুক্র ও শনিবার ছাড়া বিক্রি তেমন ভালো হচ্ছে না," বলেন তিনি।

রিচম্যান আউটলেটের ইনচার্জ মোহাম্মদ সেলিম বলেন, "মানুষ এখন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রে বেশি ব্যয় করতে বাধ্য হচ্ছে। সেসব কেনার পর পোশাকের চিন্তা করে তারা। এ অবস্থায় আমাদের বিক্রি কমে আসা খুবই স্বাভাবিক।" 

"আগের বছরের তুলনায় আমরা প্রায় ৩০% কম বিক্রি অনুমান করছি। তবে আমি মনে করি, বেতন-বোনাস পাওয়ার পর ক্রেতার সংখ্যা বাড়বে," বলেন তিনি।

মৌচাক মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী টিবিএসকে বলেন, এ মুহূর্তে যদিও তারা প্রত্যাশার তুলনায় কম ক্রেতা পাচ্ছেন, ২০ রোযার পর বিক্রি দ্রুত বাড়বে।

ছবি- রাজীব ধর/ টিবিএস

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মতে, মার্চ মাসে পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৯.৩৩%, যা সাত মাসের মধ্যে সর্বোচ্চ। যদিও সরকারি তথ্য অনুযায়ী খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি সামান্য কমেছে, তারপরও পোশাকসহ অন্যান্য পণ্যের দাম বৃদ্ধির চাপ সামলাতে হচ্ছে সাধারণ মানুষকে।

বাড্ডা থেকে বসুন্ধরা শপিং মলে কেনাকাটা করতে আসা বেসরকারি চাকরিজীবী জুয়েল রানা বলেন, "এ বছর কাপড়ের দাম অন্তত ১৫% বেড়েছে। দাম বাড়ার হাত থেকে বাঁচার উপায় নেই। তাই ঈদের কেনাকাটার জন্য আমাদের বাজেট কমে গেছে।" 

ছবি- রাজীব ধর/ টিবিএস

"গত বছর ঈদের কেনাকাটার জন্য আমার বাজেট ছিল ১০ হাজার টাকা। এ বছর ৬ হাজার টাকা," বলেন তিনি। জুয়েল আরো বলেন, নিত্য প্রয়োজনীয় জিনিসের খরচ বাড়লেও তার বেতন একই আছে, এ কারণেই বাজেট কমাতে বাধ্য হয়েছেন তিনি।

বাবুবাজার থেকে নিউমার্কেটে কেনাকাটা করতে আসেন জোবায়ের বিন তাওহিদ। তিনি টিবিএসকে বলেন, কাপড়ের দাম যেভাবে বেড়েছে তা দেখে তিনি হতবাক। "প্রতিটি জিনিসের দাম বেড়েছে। এটা একটা দ্বিগুণ চাপ। নিত্যপণ্যের দামও বেড়েছে," বলেন তিনি।

ছবি- রাজীব ধর/ টিবিএস

এদিকে, আবহাওয়া আরো উষ্ণ হতে থাকায় সুতি কাপড়ের বিক্রি বেড়েছে। এমনই জানালেন মৌচাকে কেনাকাটা করতে আসা মোহাম্মদ লাভলু। একটি সুতি শাড়ি ও পাঞ্জাবি কিনেছেন তিনি। 

বাংলাদেশে জামাকাপড়ের বাজার ৩০ হাজার কোটি টাকার। খাত সংশ্লিষ্টদের মতে এরমধ্যে ৭৫% বিক্রি হয় দুই ঈদেই।

Related Topics

টপ নিউজ

ঈদের কেনাকাটা / ঈদ কেনাকাটা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারের ঋণের চাহিদা বাড়ায় দীর্ঘমেয়াদি ট্রেজারি বন্ডের সুদ ফের ঊর্ধ্বমুখী
  • ছবি: সংগৃহীত
    বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিজ্ঞপ্তি, পরীক্ষা ছাড়াই ৮,৫৪২ কর্মী নিয়োগ: এস আলমের আমলে ইসলামী ব্যাংকের অনিয়ম উঠে এল বাংলাদেশ ব্যাংকের নতুন তদন্তে
  • স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
    সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসক
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ফাইল ছবি: ইউএনবি
    বিপুল ব্যবহারকারীর কারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ফাইল ছবি: টিবিএস
    ভস্ট্রো হিসাবের মাধ্যমে টাকায় বৈদেশিক লেনদেন নিষ্পত্তির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

Related News

  • বড় ছাড়েও ক্রেতা নেই: ঢাকায় ঈদের কেনাকাটায় মন্থর গতি
  • শেষ মুহূর্তে নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড়, দম ফেলার ফুরসত নেই দোকানিদের
  • ঈদের কেনাকাটা: নারীদের ফ্যাশনে বাহারি রঙের ছটা
  • রমজানের তৃতীয় সপ্তাহে জমে উঠেছে পাঞ্জাবির বাজার
  • ফুটপাত থেকে ব্র্যান্ডের আউটলেট—জমতে শুরু করেছে ঈদের কেনাকাটা

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারের ঋণের চাহিদা বাড়ায় দীর্ঘমেয়াদি ট্রেজারি বন্ডের সুদ ফের ঊর্ধ্বমুখী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বিজ্ঞপ্তি, পরীক্ষা ছাড়াই ৮,৫৪২ কর্মী নিয়োগ: এস আলমের আমলে ইসলামী ব্যাংকের অনিয়ম উঠে এল বাংলাদেশ ব্যাংকের নতুন তদন্তে

4
স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসক

5
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

বিপুল ব্যবহারকারীর কারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

6
ফাইল ছবি: টিবিএস
অর্থনীতি

ভস্ট্রো হিসাবের মাধ্যমে টাকায় বৈদেশিক লেনদেন নিষ্পত্তির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

The Business Standard
Top

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net

Copyright © 2022 THE BUSINESS STANDARD All rights reserved. Technical Partner: RSI Lab