Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
ন্যাটোর ৩১তম সদস্য ফিনল্যান্ড, আর কোন কোন দেশ এ জোটের অন্তর্ভুক্ত?

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
04 April, 2023, 09:50 pm
Last modified: 04 April, 2023, 09:58 pm

Related News

  • ন্যাটো মিত্ররা ‘কাপুরুষ’, হরমুজ প্রণালি খুলতে দেশগুলো সহায়তা করছে না: ট্রাম্প
  • ইরান ইস্যুতে ‘বোকামি’ করেছে ন্যাটো, তাদের থেকে আর সাহায্যের প্রয়োজন নেই’: ট্রাম্প
  • ন্যাটোর ‘যৌথ প্রতিরক্ষা ধারা’ কার্যকর হওয়ার সম্ভাবনা নেই: হেগসেথ
  • সুর পাল্টে ব্রিটিশ সেনাদের প্রশংসা করলেন ট্রাম্প, বললেন 'তারা সর্বকালের সেরা যোদ্ধা'
  • শুল্কের হুমকি প্রত্যাহার, গ্রিনল্যান্ড দখলে শক্তি প্রয়োগ করবেন না জানালেন ট্রাম্প

ন্যাটোর ৩১তম সদস্য ফিনল্যান্ড, আর কোন কোন দেশ এ জোটের অন্তর্ভুক্ত?

ফিনল্যান্ড যোগ দেওয়ার ফলে রাশিয়ার সঙ্গে ন্যাটোর সীমান্ত প্রায় দ্বিগুণ হয়ে গেছে।
টিবিএস ডেস্ক
04 April, 2023, 09:50 pm
Last modified: 04 April, 2023, 09:58 pm
ছবি: জোহানা জেরন/পুল রয়টার্স/অ্যাসোসিয়েটেড প্রেস

মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ন্যাটোতে যোগ দিয়েছে নর্ডিক দেশ ফিনল্যান্ড। ব্রাসেলসে ন্যাটোর সদরদপ্তরে এখন অন্য সদস্য রাষ্ট্রগুলোর পতাকার পাশাপাশি ফিনল্যান্ডের পতাকাও শোভা পাচ্ছে। খবর রয়টার্স-এর।

ফিনল্যান্ড যোগ দেওয়ার ফলে রাশিয়ার সঙ্গে ন্যাটোর সীমান্ত প্রায় দ্বিগুণ হয়ে গেছে। মঙ্গলবার ফিনিশ পররাষ্ট্রমন্ত্রী পেকা হাভিস্তো ন্যাটোর সদরদপ্তরে মার্কিন সেক্রেটারি অভ স্টেট অ্যান্টনি ব্লিংকেনকে একটি আনুষ্ঠানিক ঘোষণাপত্র হস্তান্তরের মাধ্যমে ৩১তম দেশ হিসেবে ন্যাটোর সদস্যপদপ্রাপ্তি সম্পন্ন করেন।

গত বছর রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালানোর পর নর্ডিক দেশ ফিনল্যান্ড ও সুইডেন একসঙ্গে ন্যাটোতে যোগদানের আবেদন করে।

তবে তুরস্ক ও হাঙ্গেরির আপত্তি থাকায় সুইডেন এখনো ন্যাটোতে যোগ দিতে পারেনি। ন্যাশনাল নিউজ-এর বরাতে জেনে নেওয়া যাক ন্যাটোর বাকি সদস্য রাষ্ট্রগুলোর নাম।

১৯৪৯ সালে ন্যাটো গঠিত হওয়ার সময় প্রতিষ্ঠাতা সদস্য ছিল বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, আইসল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ড, নরওয়ে, পর্তুগাল, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র।

এরপর পঞ্চাশের দশকে যোগ দেয় তিনটি দেশ — ১৯৫২ সালে গ্রিস ও তুরস্ক এবং ১৯৫৫ সালে জার্মানি।

এর দীর্ঘ প্রায় তিন দশক পরে ১৯৮২ সালে স্পেন ন্যাটোর সদস্য হয়। তারপর ১৯৯৯ সালে চেক রিপাবলিক, হাঙ্গেরি এবং পোল্যান্ড ন্যাটোর সদস্যপদ পায়।

২০০৪ সালে অনেকগুলো দেশ ন্যাটোভুক্ত হয়। এ দেশগুলো হচ্ছে বুলগেরিয়া, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, রোমানিয়া, স্লোভাকিয়া ও স্লোভেনিয়া।

আলবেনিয়া ও ক্রোয়েশিয়া ন্যাটোতে যোগ দেয় ২০০৯ সালে।

এরপর ২০১৭ সালে মন্টিনিগ্রো এবং ২০২০ সালে নর্থ মেসিডোনিয়া ন্যাটো সদস্যপদ লাভ করে। সর্বশেষ মঙ্গলবার ন্যটোর নবতন সদস্য হলো ফিনল্যান্ড।

এরপর সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার কথা রয়েছে। কিন্তু রাজনৈতিক বিরোধিতার কারণে দেশটির সদস্য হওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে তুরস্ক ও হাঙ্গেরি।

ইউক্রেনকে ন্যাটোর 'সহযোগী দেশ' হিসেবে বিবেচনা করা হচ্ছে, কিন্তু দেশটি এখনো ন্যাটোর সম্পূর্ণ সদস্য নয়। ভবিষ্যতে হয়তো ন্যাটোতে যোগ দেবে রুশ আগ্রাসনের শিকার দেশটি।

২০০৮ সালে রাশিয়ার আক্রমণের মুখে পড়া জর্জিয়াও ন্যাটোর সহযোগী দেশ। দেশটি দীর্ঘসময় ধরে ন্যাটোর পূর্ণ সদস্যপদ পেতে চাইছে।

ইউরোপের দেশ অস্ট্রিয়া, সুইজারল্যান্ড ও আয়ারল্যান্ড নিরপেক্ষ থাকার সাংবিধানিক অঙ্গীকারের কারণে ন্যাটোর সদস্য হয়নি।

এছাড়া বলকান অঞ্চলের কসোভো, সার্বিয়া এবং বসনিয়া ও হার্জেগোভিনাও ন্যাটো জোটের অন্তর্ভুক্ত নয়।

Related Topics

টপ নিউজ

ন্যাটো / ফিনল্যান্ড / ন্যাটোর সম্প্রসারণ / নর্ডিক দেশ / রাশিয়া-ন্যাটো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
    ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
  • রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
    মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

Related News

  • ন্যাটো মিত্ররা ‘কাপুরুষ’, হরমুজ প্রণালি খুলতে দেশগুলো সহায়তা করছে না: ট্রাম্প
  • ইরান ইস্যুতে ‘বোকামি’ করেছে ন্যাটো, তাদের থেকে আর সাহায্যের প্রয়োজন নেই’: ট্রাম্প
  • ন্যাটোর ‘যৌথ প্রতিরক্ষা ধারা’ কার্যকর হওয়ার সম্ভাবনা নেই: হেগসেথ
  • সুর পাল্টে ব্রিটিশ সেনাদের প্রশংসা করলেন ট্রাম্প, বললেন 'তারা সর্বকালের সেরা যোদ্ধা'
  • শুল্কের হুমকি প্রত্যাহার, গ্রিনল্যান্ড দখলে শক্তি প্রয়োগ করবেন না জানালেন ট্রাম্প

Most Read

1
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

3
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

4
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

5
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

6
রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net