Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 29, 2026
নির্বাচনকালে সাংবাদিক ও পর্যবেক্ষকদের বাধা দিলে সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড, সংশোধনীর খসড়া অনুমোদন মন্ত্রিসভার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 March, 2023, 10:55 am
Last modified: 29 March, 2023, 10:59 am

Related News

  • সর্বোচ্চ ১৪২% পর্যন্ত বাড়িয়ে সরকারি চাকরিজীবীদের ৯ম পে-স্কেল অনুমোদন, বাস্তবায়ন ৩ ধাপে
  • বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রথম রদবদল; কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়
  • মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি
  • পার্লামেন্ট ভেঙে দিয়ে ২৭ দিনের মাথায় পদত্যাগ করলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী লেকর্নু
  • এবার তিন দফায় ভোটার তালিকা, চূড়ান্ত তালিকা আসবে তফসিলের আগে: ইসি সচিব

নির্বাচনকালে সাংবাদিক ও পর্যবেক্ষকদের বাধা দিলে সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড, সংশোধনীর খসড়া অনুমোদন মন্ত্রিসভার

অনুমোদিত খসড়া আইনে প্রতিটি সংসদীয় এলাকায় একজন করে রিটার্নিং অফিসার রাখার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে জাতীয় সংসদ নির্বাচনে প্রতি জেলায় একজন করে রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করেন।
টিবিএস রিপোর্ট
29 March, 2023, 10:55 am
Last modified: 29 March, 2023, 10:59 am

নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনের কার্ডধারী পর্যবেক্ষক ও গণমাধ্যম কর্মীদের কাজে বাধা দিলে সর্বনিম্ন ২ বছর থেকে সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ডের বিধান রেখে 'নির্বাচনি আইন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)' সংশোধনের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

মঙ্গলবার (২৮ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এটি অনুমোদিত হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মোহাম্মদ মাহমুদুল হোসেন খান সাংবাদিকদের বলেন, "খসড়া আইনের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। আরও যাচাই-বাছাই শেষে চূড়ান্ত অনুমোদনের জন্য ক্যাবিনেটে আনা হবে।"

অনুমোদিত খসড়া আইনে প্রতিটি সংসদীয় এলাকায় একজন করে রিটার্নিং অফিসার রাখার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে জাতীয় সংসদ নির্বাচনে প্রতি জেলায় একজন করে রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করেন।

তিনি আরও বলেন, প্রস্তাবিত সংশোধনীতে জেলাভিত্তিক রিটার্নিং কর্মকর্তাদের পাশাপাশি নির্বাচনী এলাকাভিত্তিক রিটার্নিং কর্মকর্তা নিয়োগের বিধানও অন্তর্ভুক্ত করা হয়েছে।

সচিব জানান, আরপিও সংশোধনীতে আরও প্রস্তাব করা হয়েছে—মনোনয়নপত্রের সঙ্গে এখন থেকে ট্যাক্স আইডেনটিফিকেশন নম্বর (টিআইএন) সার্টিফিকেটের পাশাপাশি ইউটিলিটি বিলও দিতে হবে।
 
বিদ্যমান নিয়মে ভোটের সাত দিন আগে প্রার্থীদের টিআইএন এবং ইউটিলিটি বিল জমা দিতে হয়। নতুন আইনে তা মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

সচিব বলেন, মন্ত্রিসভা ব্যাংক কোম্পানি (সংশোধন) আইনের খসড়াও অনুমোদন করেছে, এই বিধান অনুযায়ী একটি পরিবারের সর্বোচ্চ তিনজন সদস্য একটি ব্যাংকের পরিচালক হতে পারবেন। বিদ্যমান আইনে একটি পরিবারের চার সদস্য ব্যাংকের পরিচালক হতে পারেন।

এছাড়া ঋণের অনিয়ম রোধে প্রস্তাবিত সংশোধনীতে আরও কঠোর বিধান রাখা হয়েছে উল্লেখ করে মাহমুদুল বলেন, ভূমি উন্নয়ন কর আইন-২০২৩-এর খসড়াও অনুমোদন করা হয়েছে।
 

 

Related Topics

টপ নিউজ

মন্ত্রীসভা / নির্বাচন কমিশন আইন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • (বাঁ থেকে) এসআরবি মহাপরিচালক মো. আহসান হাবিব পলাশ, সিআইডি প্রধান মোহাম্মদ মোশাররফ হোছাইন ও এপিবিএন প্রধান হাসিব আজিজ। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ‘ক্রসফায়ার’ বিতর্কের পর নতুন আইজিপি নিয়োগ নিয়ে ভাবছে সরকার, বিবেচনায় ৩ কর্মকর্তা
  • মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
    মেট্রোরেলের দুই লাইনের চার প্যাকেজের চুক্তি সই; নির্মাণ হবে ৮ স্টেশন ও উড়াল রেলপথ
  • বিস্ফোরণ ও দুর্ঘটনায় আহত রোগীদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে আফগানিস্তানে কর্নিয়া প্রতিস্থাপনের ব্যাপক প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ছবি: এএফপি
    ‘ইসলামি শিক্ষার পরিপন্থি’: চোখের কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ করল আফগানিস্তান সরকার
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    জাতীয় গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎ উৎপাদন কমল ৫,৩৭০ মেগাওয়াট, সরবরাহ স্বাভাবিক হতে পারে রাত ১০টায়
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ ২৯ অক্টোবরের পরিবর্তে ৩১ অক্টোবর
  • পিএসজি ছেড়ে আল-হিলালে যাবেন এমবাপ্পে? ছবি: এএফপি
    মাও সেতুংকে নিয়ে বেফাঁস মন্তব্য: চীনে তীব্র সমালোচনা, একের পর এক বাণিজ্যিক চুক্তি বাতিল; ক্ষমা চাইলেন এমবাপ্পে

Related News

  • সর্বোচ্চ ১৪২% পর্যন্ত বাড়িয়ে সরকারি চাকরিজীবীদের ৯ম পে-স্কেল অনুমোদন, বাস্তবায়ন ৩ ধাপে
  • বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রথম রদবদল; কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়
  • মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি
  • পার্লামেন্ট ভেঙে দিয়ে ২৭ দিনের মাথায় পদত্যাগ করলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী লেকর্নু
  • এবার তিন দফায় ভোটার তালিকা, চূড়ান্ত তালিকা আসবে তফসিলের আগে: ইসি সচিব

Most Read

1
(বাঁ থেকে) এসআরবি মহাপরিচালক মো. আহসান হাবিব পলাশ, সিআইডি প্রধান মোহাম্মদ মোশাররফ হোছাইন ও এপিবিএন প্রধান হাসিব আজিজ। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

‘ক্রসফায়ার’ বিতর্কের পর নতুন আইজিপি নিয়োগ নিয়ে ভাবছে সরকার, বিবেচনায় ৩ কর্মকর্তা

2
মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেলের দুই লাইনের চার প্যাকেজের চুক্তি সই; নির্মাণ হবে ৮ স্টেশন ও উড়াল রেলপথ

3
বিস্ফোরণ ও দুর্ঘটনায় আহত রোগীদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে আফগানিস্তানে কর্নিয়া প্রতিস্থাপনের ব্যাপক প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘ইসলামি শিক্ষার পরিপন্থি’: চোখের কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ করল আফগানিস্তান সরকার

4
প্রতীকী ছবি/সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎ উৎপাদন কমল ৫,৩৭০ মেগাওয়াট, সরবরাহ স্বাভাবিক হতে পারে রাত ১০টায়

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ ২৯ অক্টোবরের পরিবর্তে ৩১ অক্টোবর

6
পিএসজি ছেড়ে আল-হিলালে যাবেন এমবাপ্পে? ছবি: এএফপি
খেলা

মাও সেতুংকে নিয়ে বেফাঁস মন্তব্য: চীনে তীব্র সমালোচনা, একের পর এক বাণিজ্যিক চুক্তি বাতিল; ক্ষমা চাইলেন এমবাপ্পে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net