Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
শততম গোলের পর মেসির হ্যাটট্রিক, আর্জেন্টিনায় বিধ্বস্ত কুরাসাও

খেলা

টিবিএস রিপোর্ট
29 March, 2023, 10:25 am
Last modified: 29 March, 2023, 10:31 am

Related News

  • আর্জেন্টিনার প্রথম ম্যাচের ইতিহাস: কখনো স্বপ্নপূরণ, কখনো অঘটন
  • ইরানে মার্কিন হামলার মধ্যেই ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ ও করতালির জেরে সমালোচনার মুখে মেসি
  • কলকাতায় বিশৃঙ্খলার পর দিল্লিতে ভালোবাসায় সিক্ত হওয়ার মধ্য দিয়ে শেষ হলো মেসির ভারত সফর
  • আবারও ফোর্বসের সর্বোচ্চ আয় করা খেলোয়াড় রোনালদো, পিছিয়েছেন মেসি
  • মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার

শততম গোলের পর মেসির হ্যাটট্রিক, আর্জেন্টিনায় বিধ্বস্ত কুরাসাও

এখন থেকে কুরাসাওকে বেশ ভালোভাবেই মনে রাখবেন আর্জেন্টিনা ও মেসি সমর্থকরা। এই দেশটির বিপক্ষেই যে আন্তর্জাতিক ফুটবলে নিজের ১০০ তম গোল পেয়েছেন আর্জেন্টাইন জাদুকর। 
টিবিএস রিপোর্ট
29 March, 2023, 10:25 am
Last modified: 29 March, 2023, 10:31 am
আন্তর্জাতিক ক্যারিয়ারে ১০০ গোল পূর্ণ হয়েছে মেসির। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবলে কুরাসাও খুব একটা পরিচিত নাম নয়। তবে তাই বলে যে একেবারেই যাচ্ছেতাই অবস্থা দলটির তাও কিন্তু নয়। ফিফা র‍্যাংকিংয়ে ৮৬ তম স্থানে আছে ক্যারিবীয় এই দ্বীপ রাষ্ট্রটি। 

এখন থেকে কুরাসাওকে বেশ ভালোভাবেই মনে রাখবেন আর্জেন্টিনা ও মেসি সমর্থকরা। এই দেশটির বিপক্ষেই যে আন্তর্জাতিক ফুটবলে নিজের ১০০ তম গোল পেয়েছেন আর্জেন্টাইন জাদুকর। 

গত ১৮ ডিসেম্বর কাতারে বিশ্বকাপ জয়ের ঠিক ১০০ দিন পরই আর্জেন্টিনার হয়ে মেসির ১০০তম গোল, কুরাসাওকে আলাদা করে মনে রাখতেই হবে। আর্জেন্টিনার সমর্থকদের অন্তত তাতে আপত্তির কোনো কারণ নেই।

ইরানের আলী দাইয়ী ও পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদোর পর আন্তর্জাতিক ফুটবলে শততম গোল করা তৃতীয় ফুটবলার মেসি। আর নিজের মহাদেশ দক্ষিণ আমেরিকায় প্রথম।

শুধু যে ১০০ তম গোলই পেয়েছেন মেসি তা নয়, করেছেন হ্যাটট্রিক। প্রথমার্ধেই নিজের তিন গোল তুলে নেন এলএম টেন। আর্জেন্টিনার জার্সি গায়ে এই প্রথমবার ম্যাচের প্রথমার্ধেই হ্যাটট্রিক পেলেন তিনি। 

সেই সুবাদে কুরাসাওকে গোলবন্যায় ভাসিয়েছে আর্জেন্টিনা। মেসির সাথে নিকো গঞ্জালেজ, দি মারিয়া, এনসো ফার্নান্দেজ ও মন্তিয়েলের গোলে ৭-০ গোলের বিশাল জয় পায় আলবিসেলেস্তেরা। 

পানামার বিপক্ষে ২-০ গোলে জয়ের পর কুরাসাওয়ের বিপক্ষে ৭ গোলের জয়, বিশ্বকাপ জয়ের পর এ দুটি প্রস্তুতি ম্যাচও দারুণ হলো আর্জেন্টিনার। পানামা তবু দুটো শট রাখতে পেরেছিল, কুরাসাও আর্জেন্টিনার পোস্টে কোনো শট রাখতে পারেনি। 

আর্জেন্টিনা রেখেছে ১৭টি শট। ৭ গোলকে তাই কম মনে হলেও ফিওরেন্তিনা স্ট্রাইকার গঞ্জালেসের খেলায় খুশি হতে পারেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। 

Related Topics

টপ নিউজ

আর্জেন্টিনা ফুটবল দল / মেসি / মেসি জাদু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
    ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ
  • ছবি: এপি
    আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

Related News

  • আর্জেন্টিনার প্রথম ম্যাচের ইতিহাস: কখনো স্বপ্নপূরণ, কখনো অঘটন
  • ইরানে মার্কিন হামলার মধ্যেই ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ ও করতালির জেরে সমালোচনার মুখে মেসি
  • কলকাতায় বিশৃঙ্খলার পর দিল্লিতে ভালোবাসায় সিক্ত হওয়ার মধ্য দিয়ে শেষ হলো মেসির ভারত সফর
  • আবারও ফোর্বসের সর্বোচ্চ আয় করা খেলোয়াড় রোনালদো, পিছিয়েছেন মেসি
  • মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ

6
ছবি: এপি
আন্তর্জাতিক

আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net