Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 22, 2026
প্রথম দিনে ৪০ মিনিটেই বিক্রি শেষ ভর্তুকি মূল্যের দুধ, ডিম, ও মাংস!

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 March, 2023, 07:55 pm
Last modified: 23 March, 2023, 10:24 pm

Related News

  • টানা বৃষ্টিতে বেড়েছে সবজি, ডিম, চাল ও মাছের দাম 
  • পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক
  • প্রথমবারের মতো বাংলাদেশ থেকে নাইজেরিয়ায় হ্যাচিং ডিম রপ্তানি শুরু
  • নতুন ধানের মৌসুমেও অস্থির চালের বাজার, স্বস্তি ডিম-মুরগিতে
  • হালদায় তৃতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

প্রথম দিনে ৪০ মিনিটেই বিক্রি শেষ ভর্তুকি মূল্যের দুধ, ডিম, ও মাংস!

বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন-এর প্রেসিডেন্ট মোহাম্মদ ইমরান হোসেন বলেন, প্রতিটি ভ্যানের জন্য ১০০ কেজি গোমাংস, ৫০ কেজি চামড়া ছাড়ানো ব্রয়লার মুরগি, ২,০০০ ডিম, ২০০ লিটার দুধ ও ১০ কেজি খাসির মাংস বরাদ্দ রাখা হয়েছে। তবে আজ এ সক্ষমতার কেবল ২৫ শতাংশ বিক্রি করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
23 March, 2023, 07:55 pm
Last modified: 23 March, 2023, 10:24 pm
ছবি: টিবিএস

প্রায় ৬০-৭০ কেজি গরুর মাংস, আট কেজি খাসি, ২৫ কেজি চামড়া ছাড়ানো (ড্রেসড) ব্রয়লার মুরগি, ৬০ লিটার দুধ ও ২০০ ডিম ৪০ মিনিটের মধ্যে কিনে নিলেন ক্রেতারা। পবিত্র রমজান উপলক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মন্ত্রণালয়ের খামারবাড়িতে স্থাপন করা ভর্তুকি মূল্যের বিক্রয় পয়েন্টে এভাবেই সব পণ্য হুড়মুড়িয়ে বিক্রি হয়ে যায়।

ভর্তুকি মূল্যে এসব পণ্য কিনতে অনেকেই ভিড় জমান। কিন্তু ক্রেতাদের অনেককে প্রত্যাশার চেয়ে কম পণ্য কিনে ফিরতে হয়েছিল। কেউ কেউ খালি হাতেও ফিরে গিয়েছেন।

তারপরও অনেকের জন্য এ কেনাকাটায় ছিল পুরোদস্তুর বিজয়ীর অনুভূতি।

একটি বেকারিতে চাকরি করা মোহাম্মদ রফিক বলেন, 'সাত মাস পরে গরুর দুধ কিনতে পারলাম। এক কেজি গরুর মাংসও কিনেছি। কিন্তু  অন্য পণ্য শেষ হয়ে গেছে।'

পণ্যের পরিমাণ বাড়ানো দরকার বলে মনে করেন তিনি।

আরেক ক্রেতা আবদুল করিমের মুখেও আনন্দের হাসি দেখা গেল।

তিনি জানান, রমজানের কেনাকাটা তার পক্ষে প্রায়ই সম্ভব হয় না। 'বেতন পাই ২৫,০০০  টাকা। বেতনের বেশিরভাগই চলে যায় বাড়ি ভাড়া, সন্তানের পড়ালেখা ও খাবার খরচে। প্রথম রমজানের আগে একটু সুলভ মূল্যে পণ্য কিনতে পেরে ভালই হলো।'

বিকেল ৫.১০ মিনিটে পণ্য বিক্রি শেষ হওয়ার পরও প্রায় ২০ জন ক্রেতা ছিল। তাদেরকে খালি হাতেই ফিরতে হয়।

এদের একজন আলমগীর হোসেনকে দেখা গেল ভীষণ হতাশ হতে।

'এখানে বিক্রি শুরু হয়েছে দেখে বাসায় গেলাম টাকা আনতে । ২৫ মিনিট পর এসে দেখি শেষ। এত অল্প মাল বিক্রি করা উচিৎ হয়নি' বলেন তিনি।

রমজান মাসে নিম্ন আয়ের মানুষদের আমিষের চাহিদা পূরণে সহায়তা করার লক্ষ্যে বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে রাজধানীর খামারবাড়িতে প্রাণিসম্পদ অধিদপ্তর প্রাঙ্গণে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির এ কার্যক্রমের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।

ছবি: টিবিএস

১ থেকে ২৮ রমজান পর্যন্ত রাজধানীর ২০টি স্থানে এ বিক্রয় কার্যক্রম চলবে।

এ উদ্যোগের আওতায় নিম্ন আয়ের মানুষেরা গরুর মাংস প্রতি কেজি ৬৪০ টাকা, খাসির মাংস প্রতি কেজি ৯৪০ টাকা, ব্রয়লার প্রতি কেজি ৩৪০ টাকা, দুধ প্রতি লিটার ৮০ টাকা এবং ডিম প্রতিটি ১০ টাকা দামে কিনতে পারবেন।

আজ উদ্বোধনের ৪০ মিনিটের মাথায় খামারবাড়ি বিক্রয় পয়েন্টে সকল পণ্য বিক্রি হয়ে যায় বলে জানান খামারবাড়ি ডিলারশিপ ট্রাকের একজন ক্যাশিয়ার মোকাদ্দাস ইসলাম।

উদ্বোধনী দিনে সক্ষমতার কেবল ২৫ শতাংশ বিক্রি করা হয়েছে।

একজন ক্রেতা সর্বোচ্চ এক কেজি গরুর মাংস, এক কেজি মুরগির মাংস, এক লিটার দুধ, এক ডজন ডিম, ও এক কেজি খাসির মাংস কিনতে পারবেন।

বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন-এর প্রেসিডেন্ট মোহাম্মদ ইমরান হোসেন বলেন, প্রতিটি ভ্যানের জন্য ১০০ কেজি গোমাংস, ৫০ কেজি চামড়া ছাড়ানো ব্রয়লার মুরগি, ২,০০০ ডিম, ২০০ লিটার দুধ ও ১০ কেজি খাসির মাংস বরাদ্দ রাখা হয়েছে।

বিক্রির স্থানগুলো হলো সচিবালয়সংলগ্ন আবদুল গণি রোড, খামারবাড়ি, মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটি, মিরপুর ষাট ফুট রাস্তা, আজিমপুর মাতৃসদন, পুরান ঢাকার নয়াবাজার, আরামবাগ, নতুন বাজার, মিরপুরের কালশী, খিলগাঁও রেলগেট, নাখালপাড়ার লুকাস মোড়, সেগুনবাগিচা কাঁচাবাজার, মোহাম্মদপুরের বছিলা, উত্তরার দিয়াবাড়ি, যাত্রাবাড়ী, গাবতলী, হাজারীবাগ, বনানীর কড়াইল বস্তি, কামরাঙ্গীরচর, ও রামপুরা।

Related Topics

টপ নিউজ

দুধ / ডিম / মাংস / মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
    'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ
  • ফাইল ছবি: সংগৃহীত
    শুধু থার্ড টার্মিনাল পরিচালনা করবে জাপানি কনসোর্টিয়াম, চুক্তি সেপ্টেম্বর নাগাদ: বেবিচক
  • ফাইল ছবি: রাজিব ধর/টিবিএস
    ৪৮ ঘণ্টায় ৭ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় জলাবদ্ধতার আশঙ্কা
  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    ডলারের দাম আবার কেন বাড়ছে?

Related News

  • টানা বৃষ্টিতে বেড়েছে সবজি, ডিম, চাল ও মাছের দাম 
  • পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক
  • প্রথমবারের মতো বাংলাদেশ থেকে নাইজেরিয়ায় হ্যাচিং ডিম রপ্তানি শুরু
  • নতুন ধানের মৌসুমেও অস্থির চালের বাজার, স্বস্তি ডিম-মুরগিতে
  • হালদায় তৃতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

3
ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
খেলা

'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শুধু থার্ড টার্মিনাল পরিচালনা করবে জাপানি কনসোর্টিয়াম, চুক্তি সেপ্টেম্বর নাগাদ: বেবিচক

5
ফাইল ছবি: রাজিব ধর/টিবিএস
বাংলাদেশ

৪৮ ঘণ্টায় ৭ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় জলাবদ্ধতার আশঙ্কা

6
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের দাম আবার কেন বাড়ছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net