Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 07, 2026
আত্মপক্ষ সমর্থনে প্রিয়াকে সুযোগ দেয়া উচিত : কাদের

টপ নিউজ

অনলাইন ডেস্ক
21 July, 2019, 04:25 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

Related News

  • পুলিশী বাধায় ইসলামী আন্দোলনের মিছিল পণ্ড
  • ট্রাম্পের কাছে দেয়া বক্তব্যের ব্যাখ্যা দিলেন প্রিয়া সাহা
  • ‘তড়িঘড়ি করে প্রিয়া সাহার বিরুদ্ধে মামলা না করতে বলেছেন প্রধানমন্ত্রী’
  • প্রিয়া সাহার ‘ভয়ংকর মিথ্যা’ বিশ্বাস করার মতো বোকা নন ট্রাম্পঃ জয়
  • প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদোহের মামলা

আত্মপক্ষ সমর্থনে প্রিয়াকে সুযোগ দেয়া উচিত : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের আরও বলেন, প্রিয়া সাহার উদ্দেশ্য সম্পর্কেও তদন্ত করতে হবে। তার একটি পাবলিক বিবৃতিও দেয়া উচিত।
অনলাইন ডেস্ক
21 July, 2019, 04:25 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রবিবার বলেছেন, সংখ্যালঘুদের নিপীড়ন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে অভিযোগ করা প্রিয়া সাহাকে আত্মপক্ষ সমর্থনের জন্য একবার সুযোগ দেয়া উচিত।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এমআরটি লাইন ৬ এর লাইলেন্স হস্তান্তর অনুষ্ঠানে শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘প্রিয়া সাহার এরকম অভিযোগ করার কারণ নিয়ে তদন্ত করা দরকার। আমি মনে করি দেশে ফেরার পর তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া উচিত।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের আরও বলেন, প্রিয়া সাহার উদ্দেশ্য সম্পর্কেও তদন্ত করতে হবে। তার একটি পাবলিক বিবৃতিও দেয়া উচিত।

এদিকে সংখ্যালঘুদের নিপীড়ন নিয়ে ট্রাম্পের কাছে দেশদ্রোহী বক্তব্যের জন্য আইনজীবীসহ বেশ কয়েকজন সাধারণ নাগরিক দেশের বিভিন্ন আদালতে প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার আবেদন করেছেন।

উল্লেখ্য, গত বুধবার বিভিন্ন ধর্মের ২৭ জন মানুষকে ডেকে তাদের দুর্ভোগের কথা শোনেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে মিয়ানমার, নিউজিল্যান্ড, ইয়েমেন, চীন, তুরস্ক, শ্রীলঙ্কা, পাকিস্তান, জার্মানি ও বাংলাদেশসহ কয়েকটি দেশের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় নিজেকে বাংলাদেশি পরিচয় দেয়া প্রিয়া সাহা ট্রাম্পকে বলেন, ‘বাংলাদেশে প্রায় ৩ কোটি ৭০ লাখ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান নিখোঁজ রয়েছেন। দয়া করে আমাদের সাহায্য করুন। আমরা আমাদের দেশেই থাকতে চাই। এখনও সেখানে ১ কোটি ৮০ লাখ সংখ্যালঘু রয়েছেন। দয়া করে আমাদের সাহায্য করুন। আমি আমার ঘরবাড়ি হারিয়েছি। তারা আমার ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে এবং জমিজমাও দখল করেছে। কিন্তু এর কোনো বিচার হয়নি।’

কারা জমি ও ঘরবাড়ি দখল করেছে তা ট্রাম্প জানতে চাইলে প্রিয়া সাহা বলেন, সব সময় রাজনৈতিক আশ্রয়ে থাকা মুসলিম মৌলবাদী সংগঠনগুলো এসব দখল করেছে।

বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা প্রিয়া সাহা ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের যে অভিযোগ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে করেছেন তার তীব্র নিন্দা জানিয়েছে সরকার।

সংখ্যালঘুদের নিপীড়ন নিয়ে ট্রাম্পের কাছে প্রিয়া সাহার অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করেছে সরকার।

শনিবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্নের উদ্দেশ্যেই প্রিয়া সাহা এই ধরনের বানোয়াট ও কল্পিত অভিযোগ করেছেন।’

Related Topics

প্রিয়া সাহা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    অ্যাগ্রো প্রজেক্টে বিনিয়োগের প্রলোভনে ৪০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ১
  • ইলাস্ট্রেশন: আশরাফুন নাহার অনন্যা/ টিবিএস ক্রিয়েটিভ
    বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত
  • ছবি: সংগৃহীত
    ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদকে চট্টগ্রামে বদলি  
  • ছবি: টিবিএস
    খুনের মামলায় মালিক গ্রেপ্তার, থানায় হাজির পোষা বানর ‘রাজা মিয়া’  
  • ছবি: সংগৃহীত
    পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি

Related News

  • পুলিশী বাধায় ইসলামী আন্দোলনের মিছিল পণ্ড
  • ট্রাম্পের কাছে দেয়া বক্তব্যের ব্যাখ্যা দিলেন প্রিয়া সাহা
  • ‘তড়িঘড়ি করে প্রিয়া সাহার বিরুদ্ধে মামলা না করতে বলেছেন প্রধানমন্ত্রী’
  • প্রিয়া সাহার ‘ভয়ংকর মিথ্যা’ বিশ্বাস করার মতো বোকা নন ট্রাম্পঃ জয়
  • প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদোহের মামলা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অ্যাগ্রো প্রজেক্টে বিনিয়োগের প্রলোভনে ৪০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ১

2
ইলাস্ট্রেশন: আশরাফুন নাহার অনন্যা/ টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদকে চট্টগ্রামে বদলি  

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুনের মামলায় মালিক গ্রেপ্তার, থানায় হাজির পোষা বানর ‘রাজা মিয়া’  

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net