Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 06, 2026
৭ লাখ টাকা হজ প্যাকেজ অমানবিক: হাইকোর্ট

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 March, 2023, 06:35 pm
Last modified: 14 March, 2023, 06:42 pm

Related News

  • শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিল সংগ্রহে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয়, জানতে চেয়ে হাইকোর্টের রুল
  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
  • কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
  • নির্দিষ্ট মামলা না থাকলে আবুল বারকাতকে দ্রুত মুক্তির নির্দেশ হাইকোর্টের
  • ১ মামলায় দীপু মনির জামিন; বাকি ৬ মামলায় কেন নয় জানতে চেয়ে রুল হাইকোর্টের

৭ লাখ টাকা হজ প্যাকেজ অমানবিক: হাইকোর্ট

এই সংক্রান্ত রিটের শুনানিকালে মঙ্গলবার (১৪ মার্চ) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চ এ মন্তব্য করেন। 
টিবিএস রিপোর্ট
14 March, 2023, 06:35 pm
Last modified: 14 March, 2023, 06:42 pm

চলতি মৌসুমে নির্ধারণ করা প্রায় ৭ লাখ টাকার হজ প্যাকেজকে অমানবিক বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। 

এই সংক্রান্ত রিটের শুনানিকালে মঙ্গলবার (১৪ মার্চ) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চ এ মন্তব্য করেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবীকে ধর্ম মন্ত্রণালয়ের হজ কার্যক্রমের সঙ্গে যুক্তদের সঙ্গে প্যাকেজের বিষয়ে কথা বলে জানাতে বলেছেন আদালত। এছাড়া আদালত বুধবার এ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।

শুনানিকালে আদালত বলেন, এ দেশের মানুষ গরীব। হজের জন্য বিমান ভাড়া ৫০ হাজার টাকার বেশি হওয়া উচিত নয়। প্রায় ৭ লাখ টাকায় হজ প্যাকেজ করায় গরীব মানুষ ক্ষতিগ্রস্থ হচ্ছে। এটা অমানবিক। মানুষ বঞ্চিত হলে সংশ্লিষ্টদেরকে দায় নিতে হবে। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার হজ ফান্ড আছে। একমাত্র বঙ্গবন্ধু এ বিষয়ে চিন্তা করেছিলেন। তারপর কেউ এ বিষয়ে চিন্তা করেনি।

আদালত বলেন, একজন ধর্মপ্রাণ মানুষের সারা জীবনের প্রত্যাশা থাকে হজ করার। ধর্মপ্রাণ এই মানুষগুলোর স্বপ্ন বাস্তবায়ন চিরদিনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে অস্বাভাবিক হজ প্যাকেজের কারণে। সৌদি ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বাইরে অন্য যেকোনো এয়ারলাইন্সের টিকেট কেনার সুবিধা না থাকায়- এখানে ব্যবসা করার চেষ্টা করা হচ্ছে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী গাজী মোহাম্মদ মহসিন; সঙ্গে ছিলেন রিটকারী আইনজীবী আশরাফ উজ জামান। এর আগে গত ৬ মার্চ চলতি মৌসুমে নির্ধারণ করা হজের খরচ ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা থেকে কমিয়ে ৪ লাখ টাকা পুনর্নির্ধারণ করতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়। পরে জবাব না পেয়ে রিট দায়ের করেন আশরাফ।
 
Related Topics

টপ নিউজ

হজ পালন / হজের খরচ / হজ প্যাকেজ / হাইকোর্ট / রিট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    উড্ডয়নের পরপরই বিকল ইঞ্জিন: ঢাকায় এয়ার অ্যাস্ট্রার ফ্লাইটের জরুরি অবতরণ  
  • রিফর্ম ইউকে-র নেতা নাইজেল ফারাজ। ছবি: সংগৃহীত
    রিফর্ম পার্টি নির্বাচনে জিতলে ভেঙে যেতে পারে যুক্তরাজ্য, প্রস্তুত হচ্ছে কেল্টিক দেশগুলো
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি
  • ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
    পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?
  • ছবি: সংগৃহীত
    জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা
  • মোস্তাফিজুর রহমান লিটু (ডানে)। ছবি: সংগৃহীত
    বরিশালে আবাসন ব্যবসায়ীকে মারধর করে স্ট্যাম্প ও চেকে সই নেওয়ার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ১

Related News

  • শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিল সংগ্রহে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয়, জানতে চেয়ে হাইকোর্টের রুল
  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
  • কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
  • নির্দিষ্ট মামলা না থাকলে আবুল বারকাতকে দ্রুত মুক্তির নির্দেশ হাইকোর্টের
  • ১ মামলায় দীপু মনির জামিন; বাকি ৬ মামলায় কেন নয় জানতে চেয়ে রুল হাইকোর্টের

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উড্ডয়নের পরপরই বিকল ইঞ্জিন: ঢাকায় এয়ার অ্যাস্ট্রার ফ্লাইটের জরুরি অবতরণ  

2
রিফর্ম ইউকে-র নেতা নাইজেল ফারাজ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিফর্ম পার্টি নির্বাচনে জিতলে ভেঙে যেতে পারে যুক্তরাজ্য, প্রস্তুত হচ্ছে কেল্টিক দেশগুলো

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি

4
ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
বাংলাদেশ

পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা

6
মোস্তাফিজুর রহমান লিটু (ডানে)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বরিশালে আবাসন ব্যবসায়ীকে মারধর করে স্ট্যাম্প ও চেকে সই নেওয়ার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ১

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net