Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
নির্দিষ্ট মামলা না থাকলে আবুল বারকাতকে দ্রুত মুক্তির নির্দেশ হাইকোর্টের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 June, 2026, 03:15 pm
Last modified: 11 June, 2026, 03:19 pm

Related News

  • রাত ১১টার মধ্যে বার বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
  • দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ
  • সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয়, জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের
  • হত্যাচেষ্টা মামলায় আদালতে এসে হাইকোর্টের জামিননামা জমা দিলেন এমপি গাজী নজরুল
  • আবুল বারকাতের দুই ফ্ল্যাট, গাড়ি ও ব্যাংক হিসাব জব্দের আদেশ আদালতের

নির্দিষ্ট মামলা না থাকলে আবুল বারকাতকে দ্রুত মুক্তির নির্দেশ হাইকোর্টের

জনতা ব্যাংকের চেয়ারম্যান থাকাকালীন এননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের ২০ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশন (দুদক) আবুল বারকাতসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করে। ওই বছরের ১০ জুলাই ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
টিবিএস রিপোর্ট
11 June, 2026, 03:15 pm
Last modified: 11 June, 2026, 03:19 pm
আবুল বারাকাত। ছবি: সংগৃহীত

নির্দিষ্ট কোনো মামলায় গ্রেপ্তার না থাকলে অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাতকে দ্রুত মুক্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদেশের কপি পাওয়ার সঙ্গে সঙ্গে তাকে মুক্তি দিতে বলা হয়েছে। একই সঙ্গে তাকে আটক রাখা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

আবুল বারকাতের মেয়ে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক অরনি বারকাতের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে গত বুধবার (১০ জুন) বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশিষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। বৃহস্পতিবার (১১ জুন) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বারকাতের আইনজীবীরা।

গত মঙ্গলবার দায়ের করা ওই রিট আবেদনে অভিযোগ করা হয়, অধ্যাপক আবুল বারকাতকে হয়রানি, অপদস্থ ও নিপীড়নের উদ্দেশ্যে সম্পূর্ণ স্বেচ্ছাচারী, বেআইনি ও দুরভিসন্ধিমূলকভাবে আটকে রাখা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন, মোস্তাফিজুর রহমান খান ও সৈয়দ মামুন মাহবুব। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। তাকে সহযোগিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জামিলা মোমতাজ ও মো. জাসিদুল ইসলাম (জনি)।

শুনানি শেষে আইনজীবী মামুন মাহবুব বলেন, 'আদালত রুলসহ তাৎক্ষণিক মুক্তির আদেশ দিয়েছেন। রুলে জানতে চাওয়া হয়েছে—অধ্যাপক আবুল বারকাতকে কেন আদালতের সামনে উপস্থিত করা হবে না, যাতে আদালত সন্তুষ্ট হতে পারে যে তাকে বেআইনিভাবে আটকে রাখা হয়নি।'

স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, ঢাকা কেন্দ্রীয় কারাগারের সুপারিনটেনডেন্টসহ সংশ্লিষ্ট বিবাদীদের আগামী ৮ জুলাইয়ের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। এ ছাড়া রিট আবেদনকারীর খরচে বিশেষ বার্তাবাহকের মাধ্যমে হাইকোর্টের আদেশের কপি দ্রুত প্রতিপক্ষের কাছে পৌঁছানোর ব্যবস্থাও করতে বলেছেন আদালত।

মামলার বিবরণ থেকে জানা যায়, জনতা ব্যাংকের চেয়ারম্যান থাকাকালীন এননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের ২০ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশন (দুদক) আবুল বারকাতসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করে। ওই বছরের ১০ জুলাই ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সম্প্রতি দুদকের ওই মামলায় হাইকোর্ট থেকে জামিন পান তিনি। গত ৭ জুন আপিল বিভাগ তার পাসপোর্ট জমা দেওয়ার শর্তে সেই জামিন বহাল রাখেন। তবে জামিন পেলেও কারাগার থেকে তার মুক্তি মেলেনি। আইনজীবী সৈয়দ মামুন মাহবুব জানান, জামিন পাওয়ার দিনই অধ্যাপক বারকাতকে ঢাকার নিউ মার্কেট থানার একটি পুরোনো বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এর প্রেক্ষিতেই তার মুক্তির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়।

Related Topics

টপ নিউজ

আবুল বারাকাত / জনতা ব্যাংক / অর্থ আত্মসাৎ / এননটেক্স গ্রুপ / হাইকোর্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
    দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?
  • ছবি: সংগৃহীত
    ১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী
  • কোলাজ: টিবিএস
    জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত
  • ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • রাত ১১টার মধ্যে বার বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
  • দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ
  • সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয়, জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের
  • হত্যাচেষ্টা মামলায় আদালতে এসে হাইকোর্টের জামিননামা জমা দিলেন এমপি গাজী নজরুল
  • আবুল বারকাতের দুই ফ্ল্যাট, গাড়ি ও ব্যাংক হিসাব জব্দের আদেশ আদালতের

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

2
ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী

4
কোলাজ: টিবিএস
অর্থনীতি

জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত

5
ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন

6
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net